17 C
Dhaka, BD
Home Blog Page 4

বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

12

গত ২১ সেপ্টেম্বর বিকেল ৩ টা ৩০ মিনিটে পর্তুগালে লিসবন অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত জনাব তারিক আহসান এবং দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজি এর সহিত পর্তুগাল বাংলা প্রেসক্লবের সদস্যদের একটি শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যদের এবং রাষ্ট্রদূত মহোদয়ের পরিচয় পর্বের মাধ্যমে আলোচনা শুরু হয়। সূচনা বক্তব্যে রাষ্ট্রদূত জনাব তারিক আহসান তার বিগত দিনগুলোর বর্ণিল পেশাগত জীবনের বৃত্তান্ত তুলে ধরেন এবং পর্তুগালে অবস্থিত প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।

উপস্থিত পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্য বৃন্দ পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশের মানুষের কল্যাণে তাদের ইতিপূর্বের কর্মকাণ্ড রাষ্ট্রদূতের কাছে উপস্থাপন করেন। তারা বলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাব সৃষ্টি হয়েছে সকলের সমন্বয়ে পর্তুগালে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার জন্য সহায়ক ভূমিকা পালন করা।

এছাড়া তারা আশা প্রকাশ করেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাব পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদর বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন এখানে বসবাসরত শিশুদের বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা করা, কমিউনিটি ক্লাব গঠনসহ মানবিক সহযোগীতা মূলক কর্মকান্ড করার বিষয়ে সর্বাত্মক ভূমিকা পালন করবে । বক্তারা এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: তোসলিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কানসাট ইউনিয়নের কাইঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্বাস বাজারের নিজ বাড়িতে দুপুর তোসলিম ফ্যানের লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ ৮ বছর পর একসঙ্গে ৪ সন্তানের মা হলেন লাক্সমিয়া

0

দীর্ঘ ৮ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৪ সন্তানের মা হয়েছেন লাক্সমিয়া নামে এক নারী।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে যশোর শহরের কুইন্স হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার লাক্সমিয়ার অস্ত্রোপচার করেন।

স্বজনেরা জানান, ২০১৪ সালে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে আবুল বাশারের সঙ্গে একই উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের চাড়াভিটা গ্রামের ইমামুল খার মেয়ে লাক্সমিয়ার বিয়ে হয়। বিয়ের ৮ বছর পার হলেও এই দম্পতির কোনো সন্তান হয়নি। এটা নিয়ে উভয় পরিবারে হতাশা বিরাজ করছিল। সন্তানের প্রত্যাশায় তারা চিকিৎসকের শরণাপন্ন হন। অবশেষে সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ৪ সন্তানের জন্ম দেন লাক্সমিয়া।

যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার বলেন, এই দম্পতি দেড় বছর আগে আমার কাছে চিকিৎসার জন্য আসেন। এই দম্পতির ২ জনেরই কিছু সমস্যা ছিল। অনেক সময় একাধিক বাচ্চা হলে ২-১টি মারা যায়। কিন্তু আল্লাহর রহমতে এই নারীর কোনো সমস্যা হয়নি। সোমবার (২০ সেপ্টেম্বর) সিজারের মাধ্যমে তার ২টি ছেলে ও ২টি মেয়ে সন্তান হয়েছে। তারা সবাই ভালো রয়েছে।

ত্রিপুরায় সংবিধান অচল হয়ে গেছে: সুবল

0

তৃণমূল কংগ্রেস দলের ত্রিপুরা রাজ্যের নেতা সুবল ভৌমিক বলেছেন, ত্রিপুরা রাজ্যে সংবিধান অচল হয়ে পড়ে আছে। সংবিধান রক্ষার জন্য যারা রয়েছেন, তারাও এখানে অচল হয়ে গেছেন।

তিনি বলেন, এমন শিশুসুলভ আচরণ করে ত্রিপুরা রাজ্যের ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না।

বুধবার (২২ সেপ্টেম্বর) সর্বশেষ আগরতলায় তৃণমূল কংগ্রেস দলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল। শেষ পর্যায়ে এসে তিনি সফর বাতিল করেন। তার পদযাত্রার অনুমতি না দেওয়ায় এসব কথা বলেন সুবল ভৌমিক।

তিনি বলেন, মানুষ তৃণমূলকে চাইছে। এভাবে বাধা দিয়ে আমাদের আটকানো সম্ভব নয়। কিছুদিন আগেও যারা বিজেপির হয়ে কথা বলতেন তারাও এমন কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছেন। সব মিলিয়ে ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। প্রতিনিয়ত নতুন নতুন মানুষ তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছেন।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলার না এলেও পরবর্তী সময়ে কবে আসবেন এবং কি কর্মসূচি হাতে নিতে পারেন? এ বিষয়ে সুবল ভৌমিক কোনো কথা বলেননি। তবে জানিয়েছেন, তাদের কর্মসূচি নিয়মিত ভাবে চালিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে দফায় দফায় রাজ্য প্রশাসনের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা করার অনুমতি চেয়ে আবেদন পাঠানো হয়। কিন্তু বিভিন্ন কারণে প্রশাসন অনুমতি দেয়নি।

এবার ঢাকার আদালতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা

2

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মো. মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ধানমন্ডি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগ উল্লেখ করা হয়, বাদী ৮৫ হাজার টাকা মূল্যের দুই টন এসি এবং ২৫ হাজার টাকা মূল্যের একটি কাঠের টি টেবিল অর্ডার করেন। গত বছর ১১ জুলাই এসি বাবদ ৮৫ হাজার এবং ২২ জুলাই টেবিলের দুই হাজার টাকা ছাড় বাবদ ২৩ হাজার টাকা ইভ্যালিতে পাঠান। পণ্য দুটি ৪৫ দিনের মধ্যে ডেলিভারি করবে বলে প্রতিষ্ঠানটির শর্ত ছিল। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি পণ্য দুটি ডেলিভারি করেনি। এ জন্য বাদী রাসেলকে লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাওয়ার পর প্রতিষ্ঠানটি টেবিলের টাকা ফেরত দেয়। কিন্তু এসির বিষয়ে তারা কোনো সমাধান করেনি। এরপর বাদী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন।

গত ২৫ মে ইভ্যালির পক্ষ থেকে জানানো হয়, এসি ডেলিভারি দেওয়া হয়েছে। তারা বাদী ৮৫ হাজার টাকা মূল্যের এসি সরবরাহে অস্বীকার করে। আসামিরা তার কাছ থেকে ৮৫ হাজার টাকা গ্রহণ করে পণ্য সরবরাহ না করে এবং পরবর্তীতে পাওনা টাকা ফেরত দিতে অস্বীকার করে অপরাধ করেছে।

পর্নোগ্রাফি মামলায় সেই ওসির জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ

1730

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দণ্ডিত সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন (আউট অব লিস্ট) হাইকোর্ট। বুধবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা ও ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীব। রেদওয়ান আহমেদ রানজীব জানান, আদালত আউট অব লিস্ট করে দিয়েছেন। আমরা এখন অন্য বেঞ্চে আবেদন করব। এর আগে ৩ ফেব্রুয়ারি জামিন আবেদনের শুনানি মুলতবি (স্ট্যান্ড ওভার) করেছিলেন হাইকোর্ট।

২০১৯ সালের ২৮ নভেম্বর এ মামলায় দুই ধারায় মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২টি ধারায় আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে ডি‌জিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারায় মোয়া‌জ্জেম‌কে ৫ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং ২৯ ধারায় ৩ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদা‌য়ে তাকে আরও ছয় মাস কারাদণ্ড দেন আদালত।

এছাড়া আইনের ৩১ ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেমকে খালাস দেওয়া হয়। সাজা ধারাবা‌হিকভা‌বে কার্যকর হবে বিধায় ওসি মোয়া‌জ্জেম‌কে আট বছরই কারাদণ্ড ভোগ কর‌তে হ‌বে। এরপর হাইকোর্টে আপিল করেন ওসি মোয়াজ্জেম হোসেন। গত বছরের ১৮ আগস্ট হাইকোর্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পরে তিনি সেই আপিলে জামিন চেয়ে আবেদন করেন।

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে ‘অসম্মানজনক’ কথা বলা এবং তার জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ২০১৯ সালের ১৫ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে মামলাটি করেন।

রামেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

1

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
এর আগের দিন করোনা ইউনিটে সাতজনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ রোগী ছিলেন। এছাড়া বাকি চারজন করোনা উপসর্গে নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর দুজন, চাঁপাইনবাবগঞ্জের ও পাবনার একজন করে রোগী ছিলেন। চলতি মাসে এ নিয়ে মোট ১৩০ জনের মৃত্যু হলো। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এর আগে গত আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২২ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের সিনেটের বিশেষ সম্মাননা

2736

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের সিনেটর পল ওয়াজনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক বিশেষ সম্মাননা ট্রিবিউট ও নিমন্ত্রণ পাঠিয়েছেন।

সিনেটের পল ওয়াজনো তার সিনেট সভা ও রাজ্যসভার হাউজ অব রিপ্রেজেনটেটিভ প্রতিনিধির বরাত দিয়ে বলেন, রাজ্য প্রধান গভর্নর গ্রেচেন হুয়েটমার ও সহ-রাজ্যপ্রধান লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্টের স্বাক্ষরিত এক বিশেষ সম্মাননা ট্রিবিউটের কথা উল্লেখ করেন।

সিনেটর পল ওয়াজনো তার অফিসিয়াল সরকারি স্মারকের অনুলিপি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বী আলমের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর প্রেরণ করেন।

উল্লেখ্য, সেনেটর পল ওয়াজনোর নির্বাহী সচিব কানি প্লাটো ওয়াশিংটন দূতাবাসের কনসুল মিনিস্টার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, নিউ ইয়র্কের ডেপুটি কনসুল জেনারেল এস এম নাজমুল হাসান ও জাতিসংঘের স্থায়ী মিশনের অ্যামবাসেডর রাবাব ফাতিমার অফিসে যোগাযোগ করেন এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটির পক্ষে ডক্টর রাব্বীকে ডেলিগেট হিসেবে নির্ধারণ করেন।

সেনেটর পল ওয়াজনো স্মারকে আরো উল্লেখ করে বলেন, গত বছর ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ শুরু (১৭ মার্চ) উপলক্ষে মিশিগানের রাজ্যসভায় যৌথভাবে শেখ মুজিবুর রহমানকে স্পেশাল ট্রিবিউট দিয়ে সম্মানিত করা হয়েছিল। সেখানে বাংলাদেশ ওয়াশিংটনস্থ কনসুল মিনিস্টার ব্রিগেডিয়ার হাবিবুর রহমানের উপস্থিতিতে ডক্টর রাব্বী আলম ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষে সেই বিশেষ ট্রিবিউটি গ্রহণ করেন।

ইতোমধ্যেই কংগ্রেসম্যান অ্যান্ডি লেভিনের অফিসের বরাত দিয়ে জাতিসংঘের স্থায়ী মিশনে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মাধ্যমে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেশনাল রেকর্ড ও গভর্নরের স্পেশাল ট্রিবিউটের কথা জানানো হয়।

কুষ্টিয়ার কুমারগাড়ায় পানির সঙ্গে অ্যাসিড মিশিয়ে স্বামীকে হত্যা

57

কুষ্টিয়ায় জাকির হোসেন (২০) নামে এক যুবককে পানির সঙ্গে এসিড মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কুমারগাড়া গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কুমারগাড়া গ্রামের পূর্বপাড়ার আলমগীর হোসেনের ছেলে। তিনি বাসা-অফিসের পানির লাইন মেরামত ও স্থাপনের কাজ করতেন। তার স্ত্রীর নাম সোনিয়া খাতুন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে প্রেম করে বিয়ে করেন জাকির ও সোনিয়া। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে কয়েকদিন আগে স্বামী-স্ত্রীর মধ্য ঝগড়া হয়। পরে স্ত্রী সোনিয়া রাগে-অভিমানে তার বাবার বাড়ি চলে যান। বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই এলাকায়।

রোববার রাতে শ্বশুর শুকুর আলীর বাড়িতে যান জাকির। পরে তার স্ত্রী বাড়িতে ফিরতে রাজি না হলে তিনি বাড়ি ফিরে যান। বাড়ি যাওয়ার পর জাকির গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত জাকিরের বাবা আলমগীর বলেন, রোববার রাতে শ্বশুরবাড়ি গেলে স্ত্রী সোনিয়া পানির সঙ্গে অ্যাসিড মিশিয়ে খাওয়ায়। এর কিছুক্ষণ পর বাড়ি ফিরলে রাত সাড়ে ১০টার দিকে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালের নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সোনিয়া ও তার পরিবারের সদস্যরা আমার ছেলেকে হত্যা করেছে। আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।

কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এজাজুল হাকিম বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনিয়া তার স্বামীকে পানির সঙ্গে অ্যাসিড মিশিয়ে পান করিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। নিহতের পরিবার মামলা করবে।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, এ নিয়ে আমি গণমাধ্যমকর্মীদের কিছু বলতে পারবো না। সেটা নিয়মের মধ্যে পড়ে না। দরকার হলে আদালতে বলব।

হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডের একজন সিনিয়র নার্স বলেন, অ্যাসিড পান করায় জাকিরকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, নিহতের স্বজনরা হত্যার অভিযোগ করেছেন। মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়াতে প্রতিবেশির হামলায় আহত ৩ জন

291

কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়নে দোস্তপাড়া গ্রামে ব্যাপারীপাড়াতে আজ দুপুরে শমসের আলী ৬০ এর পুএ মিজানুর ৩৫ তাঁর বউকে মারধর করছিলো।তাঁর বউ মারেই ভয়ে প্রতিবেশি জয়নাল সাধু ৫৪ এর বাড়িতে আশ্রয় নেয়।

জয়নাল সাধু মিজানুর কে তাঁর বউকে না মারতে বাঁধা দেয়।বাঁধা দেওয়াতে মিজানুর ও তাঁর ভাই আমিনুর ৩০ ও আসানুর ২৮ তাঁরা মিলে দেশি অস্ত্র নিয়ে জয়নাল কে এলোপাতাড়ি কোপাতে থাকে।বাবাকে বাঁচাতে ছুটে আসে জয়নালের ছেলে মিলন ৩৩ ও তাঁর বোন শিল্পী ৩০।

মিলনকে মাথায় কোপ মারে।এবং তাঁর বোনের হাতে কোপ মারে।তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।মিলনের অবস্হা আশঙ্কায় হাওয়াতে ঢাকাতে নেওয়া হয়েছে ।ঘটনার পর থেকে মিজানুর এর পবিবারের লোকজন পলাতক।মামলা করার প্রস্ততি চলছে।

Dhaka, BD
mist
17 ° C
17 °
17 °
88 %
0kmh
40 %
শনি
25 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °
বুধ
27 °

সর্বাধিক পঠিত