24 C
Dhaka, BD
Home Blog Page 13

কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

2086

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে শাহীন চৌধুরী ও কোম্পানীগঞ্জের শহীদ উল্যাহ ওরফে কেচ্ছা রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টায় একজন ও মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর ডিবি পরিদর্শক রবিউল হকের নেতৃত্বে একদল পুলিশ বুধবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চেয়ারম্যান শাহীন চৌধুরীকে মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। অপরদিকে কেচ্ছা রাসেলকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শান্তির হাট এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী কেচ্ছা রাসেল বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী। অপরদিকে শাহীন চৌধুরী কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার তথ্য নিশ্চিত করে জানান, শাহীন চৌধুরীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ৫টি মামলা রয়েছে। কেচ্ছা রাসেলও এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলাসহ ২৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা এখন ডিবি হেফাজতে আছেন। মামলা যাচাই-বাছাই করে তাদের আদালতে প্রেরণ করা হবে।

ইমাম গাজ্জালী (রঃ) সংস্থার দোয়া মাহফিল

352

ইমাম গাজ্জালী (রঃ) সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার সাবেক অর্থ সম্পাদক মরহুমা মেহেরুন্নেছা মুন্নী এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ৭ই সেপ্টেম্বর ২০২১ রোজ মঙ্গলবার বাদ আছর স্থানীয় জামিউল উলুম মাদ্রাসায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় অংশগ্রহন করেন সংস্থার প্রতিষ্ঠাতা মাওঃ মুহাম্মদ আব্দুল আউয়াল, দৈনিক গণঅধিকার পত্রিকার সম্পাদক মীর নাসের আহম্মেদ ইমরান, সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, সেক্রেটারী শাহেদুল হক শিমুল, প্রতিষ্ঠাতা সদস্য সাইদুল হক সোহেল। পরিচালনায় ছিলেন শাহ্ সাব্বিউর আহসান সাব্বির।

এক রাতে ১৯টি স্বর্ণের দোকান লুট

0

সাভারের আশুলিয়ার বংশী নদীর তীরবর্তী এলাকায় ডাকাতদল এক রাতে ১৯টি স্বর্ণের দোকান লুট করেছে।

রোববার (০৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (০৬ সেপ্টম্বর) সকালে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ ও উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গভীর রাতে একদল ডাকাত বংশী নদীতে নৌকায় নয়ারহাট এলাকায় আসে। এরপর তারা নদী তীরবর্তী এলাকার প্রায় ১৮-১৯টি স্বর্ণের দোকানে হানা দেয়। এসময় তারা দোকানদের অস্ত্রের মুখে জিম্মি করে ও বেঁধে দোকানে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সালমান শাহকে নিয়ে শিল্পী সমিতির আয়োজন

1

ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ নেই ২৫ বছর। সোমবার (০৬ সেপ্টেম্বর) তার মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বেশকিছু আয়োজন রেখেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

এদিনটিতে সালমান শাহ’র সঙ্গে অভিনেতা আনোয়ার হোসেন ও সাদেক বাচ্চুকেও স্মরণ করবে সংগঠনটি। তাদের স্মরণে মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন রাখা হয়েছে। একই সঙ্গে আলোচনা সভা ও অসহায়দের মধ্যে খাবার বিতরণও করা হবে বলে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, প্রিয় অভিনেতা সালমান শাহসহ এই মাসে আরও দু’জন অভিনেতাকে হারিয়েছি আমরা। তারা হলেন আনোয়ার হোসেন ও সাদেক বাচ্চু। আজ আমরা তিনজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষেই আয়োজন রেখেছি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে ফাঁকি দিয়ে ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ পৃথিবীর মায়া ত্যাগ করেন। দিনটি উপলক্ষে প্রিয় অভিনেতাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে ভক্ত ও সহকর্মীরা স্মরণ করছেন।

হিলি স্থলবন্দরে সময় বাড়ল আমদানি-রফতানির

29

ব্যবসায়ীদের অনুরোধে হিলি স্থলবন্দর দিয়ে বাড়ানো হয়েছে আমদানি-রফতানির সময়। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি হওয়ার কারণে সরকার বিভিন্ন সময় লকডাউন ঘোষণা করেন। এমতাবস্থায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানির সময় কমিয়ে সকল কার্যক্রম স্বাভাবিক রেখেছিলেন বাংলাদেশ সরকার। তবে দেশে করোনাভাইরাসের প্রকোপ অনেকটাই কমে যাওয়ার কারণে ভারতের ব্যবসায়ীদের অনুরোধে আমদানি-রপ্তানির সময় বৃদ্ধি করা হয়েছে। ফলে হিলি স্থলবন্দরে বেড়েছে ভারতীয় পণ্যবাহী ট্রাকের সংখ্যা। শ্রমিকদের বেড়েছে কর্মচাঞ্চল্য। পুরোদমে বাণিজ্য শুরু হওয়াতে খুশি বন্দরের ব্যবসায়ীরা।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী জানান, করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সময় পূর্বের ন্যায় বৃদ্ধি করা হয়েছে। কাস্টমসের সকল কার্যক্রম শেষে আমরা বন্দর কর্তৃপক্ষ দ্রুত গতিতে পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য সহযোগিতা করছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সময় কমিয়ে সকল কার্যক্রম সকাল ৬টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চালু রাখা হয়েছিল। এতে করে সেই সময় প্রতিদিন ৮০ থেকে ১০০টি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করতো এবং বিকেল সাড়ে ৪টার মধ্যে পণ্য খালাস করে ভারতে ফেরত যেতো।

তিনি আরও জানান, সম্প্রতি ভারতের ব্যবসায়ীরা সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করে চিঠি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমদানি-রপ্তানির সময়সীমা ১ ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেয়া হয়েছে। এখন এই বন্দরে প্রতিদিন ২০০ থেকে ৩০০ পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে পারবে।

২৯ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে ধরলো র‌্যাব

0

১৯৯২ সালে রংপুরে চাঞ্চল্যকর ইব্রাহিম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। দণ্ডপ্রাপ্ত এ আসামি দীর্ঘ ২৯ বছর ধরে পলাতক ছিলেন।

আজ সোমবার (০৬ সেপ্টেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রোববার (০৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুরের পাইকপাড়া থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

সিনহা হত্যা, দ্বিতীয় দফা ৪র্থ সাক্ষীকে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু

0

কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে ৪র্থ সাক্ষীকে দিয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বরখাস্ত ওসি প্রদীপসহ আসামিদের কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, সোমবার (৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে ৪র্থ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করবে আদালত। এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) মোহাম্মদ আলী নামের ৩নং সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত। পর্যায়ক্রমে অন্যান্য আসামিদের নিয়ে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলবে।

এর আগে ২৩ থেকে ২৫ আগস্ট টানা ৩ দিন মামলার ১নং সাক্ষী ও বাদি শারমিন সাহরিয়া ফেরদৌস ও ২নং সাক্ষী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় সে সময় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় লিয়াকত আলীকে। আদালত মামলাটি আমলে নিয়ে র‌্যাবকে তদন্তের দায়িত্ব দেয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় একটি এবং রামু থানায় আরেকটি মামলা করে। এরপর মেজর সিনহা নিহতের ৬ দিন পর লিয়াকত আলী ও ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলার ৩ সাক্ষী এবং শামলাপুর চেকপোস্টে ঘটনার সময় দায়িত্ব পালনকারী আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরপর টেকনাফ থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করে র‌্যাব। গত ২৪ জুন মামলার অন্য পলাতক আসামি টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেব আদালতে আত্মসমর্পণ করেন।

আসামিদের মধ্যে ওসি প্রদীপ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া অন্য ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত শেষে গত বছর ১৩ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন র‌্যাব ১৫-এর সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

২৫ বছর পেরিয়ে গেল সালমান শাহকে হারানোর

0

নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক বলা হয় সালমান শাহকে। ঢাকাই সিনেমার নায়কদের নিয়ে কথা বলতে গেলেই তার ছবি চোখের সামনে ভেসে উঠে সবার আগে। আজ তার মৃত্যুবার্ষিকী।

সময়ের সঙ্গে সঙ্গে ২৫ বছর পেরিয়ে গেল তিনি নেই। ১৯৯৬ সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান।

সকলের প্রিয় নায়কের বিষয়ে জেনে নেয়া যাক, তার বাবা-মায়ের দেয়া নাম শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে নাম নেন ‘সালমান শাহ’। ১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেন সামিরাকে। হঠাৎ করে জীবন অধ্যায় থেকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিরবিদায় নেন তিনি।

কুষ্টিয়ার ঝাউদিয়ায় বিকাশ ব্যবসার আড়ালে চলছে রমরমা সুদের ব্যবসা

0

ইবি থানার ঝাউদিয়া বাজার ব্রীজ মোড়ে বিকাশ ব্যবসার অন্তরালে চলছে রমরমা সুদের ব্যবসা।

ঝাউদিয়া বাজারে সপ্তাহে ২ দিন বড় হাট লাগে। সেখানে বিভিন্ন যায়গা থেকে বড় বড় ব্যবসাীরা আসে। ছোট একটা দোকান নিয়ে বিকাশ ব্যবসার অন্তরালে সুদের কারবার করে আরিফুল ইসলাম৷ টিক্কা। এলাকাবাসী সুত্রে এমনটাই জানা গেছে।

এলাকায় সরেজমিন ঘুরে নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে আলাপকালে জানাযায়, নামঃআরিফুল ইসলাম টিক্কা।
পিতাঃ মালেক মন্ডল,গ্রামঃটৈলটুপি,
ইউনিয়নঃ জোড়াদহ ভায়না, উপজেলাঃ হরিনাকুন্ডু
জেলাঃঝিনাইদহ।

সে কুষ্টিয়া জেলার ইবি থানার ঝাউদিয়া বাজার তৈলটুপি ব্রীজের মাথায় একটি ছোট্ট দোকান ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বাৎসরিক শতকরা ৬০ শতাংশ সুদে জমজমাট ভাবে সুদের ব্যবসা চালিয়ে আসছে।
সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য বিকাশ ঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় সংসদ সদস্যর ছবি ঝুলিয়ে রেখেছেন।

ভুক্তভোগী এক ব্যক্তি প্রতিবেদককে বলেন,
চাচাতো ভায়ের ইটভাটার ম্যানেজারি করে ২/৩বছরের মধ্যে সেখান থেকে অবৈধ টাকার মালিক হয় টিক্কা। ঝাউদিয়া বাজারে বিকাশের ব্যবসার নামে এলাকার ছোট ব্যবসায়িকদের কাছে সুধে টাকা লেনদেন করে বর্তমান সুদের পাশাপাশি নকল বিড়ির ব্যবসা করে যাচ্ছে যার সব মিলে মাসে ১লক্ষ টাকা ইনকাম, এই ব্যবসা শুধু এলাকানা বাদে জেলা মাগুরা, ফরিদপুর সহ বিভিন্ন জায়গাতে চালিয়ে যাচ্ছে। সুদখোক টিক্কা সে সাধারণ মানুষকে মিথ্য ভয় ভিতি দেখায়ে বলে প্রশাশনের অপর মানুষের সাথে তার হাত আছে এই রকম মিথ্য বলে অবৈধ ব্যবসা করে যাচ্ছে।

এব্যপারে সুদ ব্যবসায়ী আরিফুল ইসলাম টিক্কার মুঠো ফনে- ০১৭৭০৬০৭৪৬৩ নম্বরে বেশ কয়েকবার রিং দিলেও তিনি তার ফোন রিসিভ করেন নি।

কোটা পুনর্বহালসহ ৭ দফা দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

1

সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা পুনর্বহালসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। একই সঙ্গে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি বিক্রির চেষ্টার প্রতিবাদও জানিয়েছেন তারা।

রোববার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

এ সময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া ও প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের দাবিগুলোর মধ্যে রয়েছে- দুর্নীতি রোধে মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি-নাতনীদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থাসহ সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন; সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করে মর্যাদা নির্ধারণ; হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেওয়া এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি বিক্রির চিন্তা বাদ দিয়ে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর। পরিত্যক্ত সম্পত্তি রক্ষা ও লাভজনক করতে সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রস্তুত আছে বলেও জানান তারা।

সংগঠনের আরও দাবির মধ্যে রয়েছে- মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ বা মৃত বীর মুক্তিযোদ্ধার ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধার পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করতে হবে এবং জাতীয় সংসদ ভবনের নির্ধারিত সীমানা থেকে তথাকথিত মাজার বা কবর অন্যত্র প্রতিস্থাপন।

তারা বলেন, বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের অপমান আমরা মেনে নেব না। মুজিব কোটের সম্মান রক্ষায় সিনেমা, সিরিয়াল, নাটকে মন্দ চরিত্রে এ পোশাক পরা নিষিদ্ধসহ মন্দ লোকদের মুজিব কোর্ট পরা যাবে না- মর্মে আইন পাস করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও আব্দুল লতিফ খান, বীর ক্তিযোদ্ধার সন্তান মেজর সিনহা ও এএসপি আনিসুল করিম শিপনকে পরিকল্পিত খুনের বিচারসহ সারাদেশে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। দুর্নীতি, মাদক, ধর্ষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ কঠোর আইন প্রণয়ন করতে হবে ও নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বেকারত্ব দূরীকরণে সহজ শর্তে সর্বনিম্ন ১০ লাখ টাকা টাকা ঋণ দিতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি-নাতনীদের ১০ শতাংশ আসন সংরক্ষণ ও বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংসদ ভবনসহ সব পরিষদে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সংরক্ষিত আসন থাকতে হবে।

Dhaka, BD
haze
24 ° C
24 °
24 °
53 %
0kmh
0 %
শুক্র
24 °
শনি
26 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °

সর্বাধিক পঠিত