24 C
Dhaka, BD
Home Blog Page 7

জয় নেহালের সহযোগিতায় চেতনা ৭১ সংগঠনের আয়োজনে ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত।

976

আমেরিকা প্রবাসী জয় নেহালের সহযোগিতায় ও চেতনা ৭১ এর আয়োজনে আজ শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের ৭ মাইল বাস স্ট্যান্ড এলাকায় ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পের সার্বিক উদ্যোক্তা হিসেবে ছিলেন উক্ত গ্রামেরই কৃতি সন্তান কে এম শাহীন রেজা।

সকাল ৯ ঘটিকার সময় ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়ে সমাপ্তি ঘটে বিকেল তিনটা পর্যন্ত। বালিয়াপাড়া, রাতুলপাড়া, ভবানীপুর, আলামপুর, কুড়িপাড়া সহ আশপাশের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ব্লাড গ্রুপিং টেস্ট করে নিয়ে যায়। বিকেল তিনটা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির ব্লাড গ্রুপিং টেস্ট করেছেন বলে সংগঠনটি জানিয়েছে। উক্ত ব্লাড গ্রুপিং টেস্ট পরীক্ষা করেন ল্যাব মেডিসিন নাসির উদ্দিন আহমেদ।
ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্বোধন করেন আলামপুর বালিয়াপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক। তিনি তার ব্লাড গ্রুপিং টেস্টের মাধ্যমে তা উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী, কে এম শাহীন রেজা ও কুষ্টিয়া থেকে আগত বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মাকসুদ আহমেদ।

এ সময় ভিন্ন ভিন্ন ভাবে জয় নেহাল কে সাধুবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন চেতনা ৭১ এর সভাপতি রিপন জামান রনি, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম বিপুল, সহ-সভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মাহমুদ ও উদ্যোক্তা শাহীন রেজা। দিনব্যাপী উক্ত ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করেন, চেতনা ৭১ পরিবারের সাংগঠনিক সম্পাদক তুহিন মালিথা, কোষাধ্যক্ষ সোহেল রানা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লিটন হোসেন, দপ্তর সম্পাদক গোলাম মাওলা, প্রচার সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সদস্য রাকিবুল ইসলাম সহ সকল সদস্য উপস্থিত থেকে ব্লাড গ্রুপিং ক্যাম্প সুস্থ ও সুন্দরভাবে সমাপ্তি ঘোষণা করেন।

ব্লাড গ্রুপিং ক্যাম্প সম্পর্কে কুষ্টিয়া থেকে আগত বিশিষ্ট সমাজসেবক ও একসময়ের ছাত্রনেতা মাকসুদ আহমেদ বলেন, চেতনা ৭১ এর সার্বিক তত্বাবধানে এবং জয় নেহালের সহযোগিতায় আজ ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত হলো সংগঠনটির বালিয়াপাড়াস্থ কার্যালয়ের আঙ্গিনায়। সেখানে উপস্থিত থাকতে পেরে আমি খুব আনন্দিত। তিনি এটাও বলেন, বর্তমান নষ্ট সময়ের স্রোতের বিপরীতে দাঁড়ানো চেতনা ৭১ এর সদস্যবর্গকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাই আজকের আয়োজনের প্রধান কুশীলব সাবেক সহযোদ্ধা সাংবাদিক শাহিন রেজাকে।

এ বিষয়ে প্রবাসী জয় নেহাল বলেন, চেতনা ৭১ কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। তারা মানবসেবায় সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে যেটা আমি শুনেছি। আমি আমার সাধ্যমত যতটুকু পারি উক্ত সংগঠনটি পাশে থেকে আগামীতে আরো বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড করতে চাই।

কুমারখালি দক্ষিণ মনোহর পুর ফুটবল একাদশের আয়োজনে ফুটবল লিগের ফাইনাল খেলা এবং পুরষ্কার বিতরন।

100

যুবসমাজকে নেশা থেকে দূরে সরিয়ে খেলায় মনোযোগী করতে কুষ্টিয়া জেলার কুমারখালি থানার দক্ষিণ মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এর মাঠ প্রাঙ্গনে এক ফুটবল লিগের ফাইনাল খেলা এবং পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দক্ষিণ মনোহর পুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দারুজ্জামান মন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একটু পাশে দাঁড়াই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভয়েস অফ কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা জনাব মোস্তাফিজুর রহমান সুমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ মনোহর পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দক্ষিণ মনোহর পুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুর রশিদ, ‘একটু পাশে দাঁড়াই সংগঠনের আজীবন সদস্য ও ভয়েজ অফ কুষ্টিয়ার ব্যাবস্থাপনা সম্পাদক কাজী জুরাইশ হোসেন, একটু পাশে দাঁড়াই সংগঠনের উপদেষ্টা সদস্য মনিরুল ইসলাম ও গ্রামের গণ্য মান্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান সুমন বলেন ‘বর্তমানে যুবসমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে,তাই এই যুবসমাজ কে নেশা থেকে দূরে সরানোর একমাত্র উপায় হলো খেলাধুলা এবং ভালো কাজে আবদ্ধ রাখা, তিনি এলাকার সবাইকে নিজ অবস্থান থেকে ভালো কাজের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান।
উক্ত ফাইনাল খেলায় যে দুইটি দল অংশ গ্রহণ করেছিলো হাবাস নাইট ক্লাব এবং বঙ্গবন্ধু ফুটবল একাদশ।
খেলাটি দুই দুই গোলে ড্র হলে ট্রাইবেকারে হাবাস নাইট ক্লাব ৪-১ গোলে বঙ্গবন্ধু ফুটবল একাদশকে পরাজিত করে।

ম্যাচ পরিচালনায় প্রধান রেফরির দায়িত্ব পালন করেন খায়রুল ইসলাম মধু এবং
সহকারী মিঠু ও জিহাদ।

গায়েবি মামলার ভয়ঙ্কর সিন্ডিকেট: রাজারবাগ পীরের বিরুদ্ধে রিট

0

ভয়ঙ্কর একটি সিন্ডিকেট দেশব্যাপী বিভিন্ন মানুষকে গায়েবি মামলা দিয়ে হয়রানি করছিলো। সেই হয়রানির অভিযোগ এনে রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তার মুরিদদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন স্থানের অন্তত ২০ জন ভুক্তভোগী হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আবেদনে পীর ও তার মুরিদদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এছাড়া রাজারবাগ শরীফ ও পীর দিল্লুর রহমানের সম্পত্তি এবং ব্যাংক হিসাব তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করতে দুদক চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে আবেদনকারীদের বিরুদ্ধে সারাদেশে করা মামলার বিষয়ে একটি তদন্ত চাওয়া হয়েছে। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ ২০ জনকে বিবাদী করা হয়েছে।

অন্যদিকে গত (১২ সেপ্টেম্বর) এই রাজারবাগ পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে করা ভিন্ন একটি রিট হাইকোর্টে উপস্থাপন হয়। জানা গেছে, রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়ের করা হয়। সিআইডি’র তদন্তে তার বিরুদ্ধে এসব ভুয়া মামলার নেপথ্যে রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের নাম উঠে আসে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে হাইকোর্টে ওই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এ বিষয়ে শুনানি ১ সপ্তাহ মুলতবি করেন হাইকোর্ট। একই সঙ্গে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার নেপথ্যে পীরের কারসাজির তথ্যে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

গত রোববার (১২ সেপ্টেম্বর) খুন, ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দায়ের করা ৪৯ গায়েবি মামলার বাদীকে খুঁজে বের করা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের নির্দেশনায় করা সিআইডি প্রতিবেদনের ওপর হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ শুনানি ১ সপ্তাহ পিছিয়ে দেওয়ার আদেশ দেন।

ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী এমাদুল হক বসির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও অরবিন্দ কুমার রায়। এর আগে গত সপ্তাহে এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রতন কৃঞ্চ নাথ।

এ বিষয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৪ জুন থানায় বা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করলে অভিযোগ দায়েরকারীর এনআইডি দেওয়া বাধ্যতামূলক বলে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করে ৬০ দিনের মধ্যে ৪৯ মামলার ঘটনা তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতিসহ নানান অভিযোগে রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে ‘অস্তিত্বহীন’ বাদীর করা ৪৯ মামলায় প্রতিকার চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের একই ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

ওইদিন আদেশের পর আইনজীবীরা জানান, যেকোনো মামলা বা অভিযোগ করার ক্ষেত্রে বাদীর জাতীয় পরিচয়পত্রের অনুলিপি লাগবে বলে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করে ৬০ দিনের ৪৯ মামলার ঘটনা তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন হাইকোর্ট।

আইনজীবী এমাদুল হক বসির বলেন, ঢাকার শান্তিবাগ এলাকার বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি-ডাকাতি, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়ের হয়। এসব মামলায় তিনি ১ হাজার ৪৬৫ দিন জেলে খেটেছেন। কিন্তু একটি মামলারও বাদীকে খুঁজে পাওয়া যায়নি। এ বিবেচনায় তিনি অনেক মামলায় খালাস পেয়েছেন। এর প্রতিকার চেয়ে তিনি হাইকোর্টে রিট করেন।

ওই রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, সিআইডি’র অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ৪০ জনকে বিবাদী করা হয়েছিলো।

রোগীর বদলে অ্যাম্বুল্যান্সে ইয়াবা পাচার করতেন হাসপাতালের পিয়ন

0

কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়নকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।।

আটককৃত পিয়ন রামু উপজেলার কচ্ছপিয়া চাকমারকাটা এলাকার নুর আহাম্মদের ছেলে আব্দুর রহিম। তার বিরুদ্ধে এর আগেও অ্যাম্বুল্যান্সে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের অভিযোগ ছিল।

টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ইয়াবার একটি চালান অ্যাম্বুল্যান্সে করে পাচারের গোপন সংবাদের খবরে টেকনাফ থানা পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবার চালান পাচারের প্রস্তুতিকালে হাসপাতালের পিয়ন আবদুর রহিমকে ২০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মালিকা-লিনা জাপানি মায়ের নাকি বাংলাদেশি বাবার?

26

দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে নাকি জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে? এই প্রশ্নের উত্তর মিলবে আজ। এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন। মামলাটি আদেশের জন্য কার্যতালিকায় ০২ নম্বর ক্রমিকে রাখা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ৩১ আগস্ট হাইকোর্ট আদেশ দেন বাবা-মাসহ রাজধানীর গুলশানের চার কক্ষবিশিষ্ট একটি বাসায় থাকবে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। সেখানে তারা আপাতত ১৫ দিন থাকবে। ফ্লাটের ভাড়া উভয়পক্ষ বহন করবে।

সমাজসেবা অধিদপ্তরের ঢাকার ডেপুটি ডিরেক্টর তাদের তত্ত্বাবধান করবেন। প্রয়োজনে এ কর্মকর্তা ওই ফ্ল্যাটে রাত্রিযাপন করতে পারবেন। গুলশানের বাসায় থাকাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বলা হয়। ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী আদেশের জন্য রাখা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুই শিশু ও তাদের বাবা-মায়ের মতামত নেওয়ার পর আদালত এই আদেশ দিয়েছেন। যদিও একই বাসায় শিশুদের বাবার রাত্রিযাপনে আপত্তি জানিয়েছিলেন শিশুদের মায়ের পক্ষের আইনজীবী। আদালত বলেছেন, আমরা চাই শিশুরা পারিবারিক পরিবেশে থাকুক।

আদালতে শিশুদের জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শিশুদের বাংলাদেশি বাবার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মারুফুল আলম ও ব্যারিস্টার ফাইজা মেহরিন। এর আগে ওই দিন দুপুরে দুই জাপানি শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাবার কাছে নাকি মায়ের কাছে থাকতে চান- এ বিষয়ে শিশুদের সঙ্গে একান্তে কথা বলেন হাইকোর্ট। বিচারপতিদের খাস কামরায় প্রায় আধ ঘণ্টা শিশুদের সঙ্গে কথা বলেন আদালত।

পরবর্তীতে নাকানো এরিকোর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ সেপ্টেস্বর হাইকোর্ট আদেশ দেন দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে বেড়ানো বা মার্কেটে যাওয়ার জন্য বাইরে যেতে পারবেন জাপানি মা চিকিৎসক নাকানো এরিকো। বাংলাদেশি বাবা ইমরান শরীফও সন্তানদের নিয়ে বাইরে ঘুরতে যেতে পারবেন। এছাড়া ৯, ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর শিশুদের সঙ্গে রাতে থাকবেন মা। বাকি দিনগুলোতে বাবা-মা উভয়ই আগের নির্দেশ অনুযায়ী শিশুদের সঙ্গে থাকবেন। আজ পরবর্তী আদেশের জন্য রাখা হয়।

এর আগে, দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনাকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে গত ১৯ আগস্ট হাইকোর্টে হেবিয়াস কর্পাস রিট করেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো (৪৬)। রিটে মেয়েদের নিজের জিম্মায় নেওয়ার নির্দেশনা চান ওই নারী।

ওই দিন জাপানি দুই শিশু ও তাদের বাবা শরীফ ইমরানকে এক মাসের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে দুই শিশুকে ৩১ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেন। সঙ্গে তাদের বাবা ও ফুফুকে নিয়ে আসতে বলা হয়। রাজধানীর গুলশান ও আদাবর থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

কিন্তু এর মধ্যেই ২২ আগস্ট ১০ ও ১১ বছর বয়সী মেয়ে দুটিকে হেফাজতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ বিষয়টি ২৩ আগস্ট হাইকোর্টের নজরে আনেন তাদের বাবার আইনজীবী ফাওজিয়া করিম।

আদালত দুই শিশুকে ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন। এ সময়ে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাপানি মা ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়।

একইসঙ্গে আদালত ওইদিন উভয়পক্ষের আইনজীবীদের ৩১ আগস্টের মধ্যে বিষয়টি সমাধান করতে ভূমিকা রাখতে বলেছিলেন। তবে ৩০ আগস্ট পর্যন্ত আইনজীবীদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠক করেও দুই পক্ষ কোনো সমঝোতায় আসতে পারেনি।

জানা গেছে, ২০০৮ সালে জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান নাগরিক শরীফ ইমরান (৫৮) জাপানি আইন অনুযায়ী বিয়ে সেরে টোকিওতে বসবাস শুরু করেন। তাদের ১২ বছরের সংসারে তিন কন্যা সন্তান জন্ম নেয়। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিলেন।

২০২১ সালের ১৮ জানুয়ারি শরীফ ইমরান-এরিকোর বিবাহ বিচ্ছেদ হয়। ২১ জানুয়ারি ইমরান আমেরিকান স্কুল ইন জাপান কর্তৃপক্ষের কাছে তার মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে যাওয়ার আবেদন করেন। কিন্তু এতে এরিকোর সম্মতি না থাকায় স্কুল কর্তৃপক্ষ ইমরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর এক দিন জেসমিন মালিকা ও লাইলা লিনা স্কুল বাসে বাড়ি ফেরার পথে বাসস্টপ থেকে ইমরান তাদের অন্য একটি ভাড়া বাসায় নিয়ে যান।

গত ২৫ জানুয়ারি শরীফ ইমরান তার আইনজীবীর মাধ্যমে এরিকোর কাছ থেকে মেয়েদের পাসপোর্ট হস্তান্তরের আবেদন করেন। কিন্তু এরিকো ওই আবেদন প্রত্যাখ্যান করে মেয়েদের নিজ জিম্মায় পেতে আদেশ চেয়ে গত ২৮ জানুয়ারি টোকিওর পারিবারিক আদালতে মামলা করেন। আদালত ৭, ১১ ও ১৪ ফেব্রুয়ারি মেয়েদের সঙ্গে এরিকোর সাক্ষাতের অনুমতি দিয়ে আদেশ দেন।

কিন্তু ইমরান আদালতের আদেশ ভঙ্গ করে মাত্র একবার মায়ের সঙ্গে দুই মেয়েকে সাক্ষাতের সুযোগ দেন। এরপর গত ৯ ফেব্রুয়ারি ‘মিথ্যা তথ্যের ভিত্তিতে’ ইমরান তার মেয়েদের জন্য নতুন পাসপোর্ট গ্রহণ করেন। ২১ ফেব্রুয়ারি জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে তিনি দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন।

গত ৩১ মে টোকিওর পারিবারিক আদালত জেসমিন মালিকা ও লাইলা লিনাকে তাদের মা এরিকোর জিম্মায় হস্তান্তরের আদেশ দেন। তবে দুই মেয়ে বাংলাদেশে থাকায় বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী ও আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন। এরপর গত ১৮ জুলাই তিনি শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন।

বাংলাদেশে এসে এরিকো করোনা পরীক্ষা করালে তার রিপোর্ট নেগেটিভ থাকার পরেও ইমরান ওই রিপোর্ট অবিশ্বাস করে সন্তানদের সঙ্গে তাকে সাক্ষাতে অস্বীকৃতি জানান। গত ২৭ জুলাই এরিকোর মোবাইল সংযোগ বন্ধ করে চোখ বাঁধা অবস্থায় মেয়েদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। এ অবস্থায় দুই মেয়েকে নিজের জিম্মায় পেতে হাইকোর্টে রিট করেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো।

টিকটকে প্রেম, ৬১ বছর বয়সী বৃদ্ধাকে বিয়ে ২৪ বছর তরুণের

1

কথায় আছে মানুষ প্রেমে পড়লে বয়স কোনো ব্যাপার না। এমনই এক ঘটনা ঘটেছে কুরান ম্যাকেইন এবং শেরিল ম্যাকগ্রেগর এর মধ্যে। দুজনের মধ্যে বয়সে ৩৭ বছরের ব্যবধান থাকলেও প্রেমের ক্ষেত্রে তা বাঁধা হয়ে দাঁড়ায়নি। খবর ডেইলি মেইল

টিকটকে প্রেম, তারপর বিয়ে। ৬১ বছরের আমেরিকান নারীকে বিয়ে করেছেন ২৪ বছরের ওই তরুণ। জানা গেছে, ওই বৃদ্ধা নারীর সাত সন্তান রয়েছে। তার নাতি-নাতনির সংখ্যা ১৭ জন।

কুরানের বয়স যখন মাত্র ১৫ বছর, তখন শেরিলের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। শেরিলের এক ছেলের রেস্টুরেন্টে কাজ করতেন কুরান। শেরিলকে একটি দোকানে ক্যাশিয়ারের চেয়ারে দেখেন কুরান, তখন পূর্বপরিচয়ের সূত্রে তাদের মধ্যে ফের আলাপ হয়।

কথাবার্তার একপর্যায়ে কুরান জানতে পারেন, শেরিল নিয়মিত টিকটক ভিডিও বানান। একটি ভিডিওতে নিজের নাচের দৃশ্য আপলোড করেছিলেন তিনি। সেখানে অনেকেই বাজে মন্তব্য করেছেন, এ নিয়ে মন খারাপ তার। তখন শেরিলকে সান্ত্বনা দেন কুরান। এরপর থেকেই দুজনে এক সঙ্গে ভিডিও বানাতে শুরু করে। আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়তে থাকে তাদের মধ্যে, শেষে প্রেম, তারপর বিয়ে।

গত ৩১ জুলাই আংটি পরানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুগলে পরিণত হন এই প্রেমিক-প্রেমিকা। তার মধুর সমাপ্তি হয়েছে গত ৩ সেপ্টেম্বর। সেদিন টিকটকের একটি বিশেষ অ্যাকাউন্ট থেকে তাদের বিয়ের অনুষ্ঠানের লাইভ দেখানো হয়।

রামেক হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু

3

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নাটোরে করোনায় ১ জনেরই মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর ৩ জন, নওগাঁর ২ জন এবং পাবনার একজনসহ মোট ৬ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে করোনায় ১ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৬ জনসহ মোট ৭ জন মারা গেছেন। তাদের মধ্যে ২ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৩ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

সরকারি চাল কা‌লোবাজারে বি‌ক্রি

2

কুড়িগ্রামের উলিপুরে খাদ‌্য বান্ধব কর্মসূ‌চির ২০ বস্তা চাল কা‌লোবাজা‌রে বি‌ক্রির সময় হাতে-নাতে আটক ক‌রে‌ পুলিশে দি‌য়ে‌ছে জনতা। এসময় চাল প‌রিবহ‌ণের অভিযোগে দুই ভ‌্যান চালকসহ আ‌নোয়ার হো‌সেন না‌মের এক‌ ব্যক্তিকে আটক ক‌রা হয়। ঘটনা‌টি, গত সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপু‌রের হ‌লেও দিনভর নানা নাটকীয়তার পর গভীর রা‌তে মামলা করা হয়।

পু‌লিশ ও প্রত‌্যক্ষদ‌র্শি সূ‌ত্রে জানা গে‌ছে, গত সোমাবার দুপুর দেড়টার দি‌কে উ‌লিপুর খাদ‌্য গুদাম থে‌কে দু‌টি ভ‌্যা‌ন গা‌ড়ি‌তে ৫০ কে‌জি ওজ‌নের সরকা‌রি সিলযুক্ত ২০ বস্তা চাল বের হয়। প‌রে ভ‌্যান গা‌ড়ি দু‌টি শহরের মধ‌্য বাজা‌রের মেসার্স কা‌শেম চালকলের মালিক সেকেন্দার আলীর দোকা‌নে না‌মি‌য়ে দিতে থাকেন। এ সময় স্থানীয় লোকজ‌নের সন্দেহ হ‌লে ভ‌্যান গা‌ড়িসহ চাল আটক ক‌রে পুলিশে খবর দেন। খবর পে‌য়ে তাৎক্ষ‌নিক পু‌লিশ এ‌সে ভ‌্যান চালক আব্দুল কুদ্দস ও শহীদ আলীর কা‌ছে জানতে চান। তাদের ভাষ‌্যম‌তে চালগু‌লো খাদ‌্য বান্ধব কর্মসূ‌চির ডিলার পু‌বেল সরদারের। এসব চাল খাদ‌্য ব‌্যবসায়ী সে‌কেন্দার আলীর কা‌ছে বি‌ক্রির করেছেন ব‌লে জানান তারা। খবর পে‌য়ে উপজেলা খাদ‌্য নিয়ন্ত্রক আলাউ‌দ্দিন বসু‌নিয়া ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা শা‌হিনুর রহমান ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হন।

এ নি‌য়ে দিনভর চ‌লে নানান নাটকীয়তা। প‌রে পু‌লিশ ২০ বস্তা (এক মে.টন) চাল, দোকান ম‌্যানেজার আ‌নোয়ার হোসেন সহ ভ্যান চাল‌কদের থানায় নি‌য়ে আ‌সেন। পরে সোমবার রা‌তে উপ‌জেলা খাদ‌্য নিয়ন্ত্রক আলাউ‌দ্দিন বসুনিয়া বাদী হ‌য়ে খাদ‌্য বান্ধব কর্মসূ‌চির ডিলার পু‌বেল সরদার, দোকান মা‌লিক সে‌কেন্দার আলী ও ম‌্যা‌নেজার আনোয়ার ‌হো‌সেনকে আসামী ক‌রে মামলা দা‌য়ের ক‌রেন। মামলা নং-১৬।

সরকা‌রি চাল কা‌লোবাজা‌রে বি‌ক্রির সময় হা‌তে না‌তে ধরা পড়‌লেও দিনভর খাদ‌্য গুদাম কর্মকর্তাদের নানা নাটকীয়তার পর গভীর রাতে মামলা হওয়ায় গুদাম কর্মকর্তাদের ভু‌মিকা নি‌য়েও জনম‌নে প্রশ্ন র‌য়ে‌ছে।
অ‌ভিযোগ উঠেছে, খাদ্য গুদাম কর্মকর্তা শাহিনুর রহমান উলিপুরে যোগদা‌নের পর থে‌কে বিভিন্ন অ‌নিয়ম ও দু‌র্নী‌তিতে জ‌ড়ি‌য়ে পড়েন। খাদ‌্য বান্ধব কর্মসূ‌চির চাল কালোবাজারে বিক্রির সা‌থে এ কর্মকর্তার ইন্ধন রয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে উপ‌জেলা খাদ‌্য নিয়ন্ত্রক আলাউ‌দ্দিন বসু‌নিয়া ব‌লেন, সরকারি চাল আটকের ঘটনায় থানায় এজাহার দেয়া হ‌য়ে‌ছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) ইমতিয়াজ কবির মামলার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, এ ঘটনায় দোকান ম‌্যা‌নেজার‌কে আটক করা হয়েছে। স্বাক্ষীদের জবানবন্দির জন্য ভ্যান চালকদের আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরবন থেকে ৪৪ জেলে আটক

1

অনুমতি ছাড়া সুন্দরবনে ঢুকে মাছ ধমরায় চারটি ফিশিং ট্রলারসহ ৪৪ জেলেকে আটক করেছে বনবিভাগ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় ফিশিং ট্রলারে থাকা ইলিশ ধরার অনেকগুলো জাল জব্দ করেন বনরক্ষীরা।

আটক জেলেরা পিরোজপুর জেলার ইন্দুরকানী এলাকার বাসিন্দা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কোনো পাস (অনুমতি) ছাড়াই সুন্দরবনের ভেতরে ঢুকে মাছ ধরছিলেন ওই ৪৪ জেলে। এজন্য তাদের আটক করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শীর্ষ করদাতাদের বিশেষ সম্মাননা দিল রাজস্ব বোর্ড

25

দেশের শীর্ষ করদাতা ইউনিটকে বিশেষ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শীর্ষ ৩০ করদাতা ইউনিটের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত স্কাইসিটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে করদাতাদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন ও সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ গোলাম নবী।

বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ করদাতা ইউনিটের সেরা কর দাতাদের নিয়ে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), ঢাকা।

সম্মাননা দেওয়া ৩০ বৃহৎ করদাতা প্রতিষ্ঠানের এর মধ্যে রয়েছে-

ব্যাংকিং খাত:
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপার্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড।

সেবা ও অন্যান্য খাত:
গ্রামীণ ফোন লিমিটেড, শেফরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড এবং এম জে এল বাংলাদেশ লিমিটেড।

নন-ব্যাংকিং আর্থিক খাত:
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।

বীমা খাত:
আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও সাধারণ বীমা করপোরেশন।

ম্যানুফ্যাকচারিং খাত:
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিকালস লিমিটেড, সেখ আকিজ উদ্দিন লিমিটেড, উত্তরা মোটর্স লিমিটেড, উত্তরা অটো মোবাইলস লিমিটেড, পারফেক্ট টোব্যাকো কোম্পানি লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিকালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিকালস লিমিটেড এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষকেও এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে- বাংলাদেশ ব্যাংক লিমিটেড, গ্রামীণ ফোন লিমিটেড এবং তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

Dhaka, BD
haze
24 ° C
24 °
24 °
53 %
0kmh
0 %
শুক্র
24 °
শনি
26 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °

সর্বাধিক পঠিত