22 C
Dhaka, BD
Home Blog Page 8

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে মৃগী রোগীর মৃত্যু

0

কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে মৃগী রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী সৌরভ মল্লিক(৩০) ১নম্বর চন্দ্রঘোনা ইউপির ৪নং ওয়ার্ডের কয়লার ডিপোতে বসবাস করে।

মঙ্গলবার ( মঙ্গলবার) সকাল ১১ টায় তিনি কর্ণফুলী নদীতে গোসল ও কাপড় পরিস্কার করতে গিয়ে পানিতে তলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। এলাকা ইউপি সদস্য আজিজুল হক ঘটনা নিশ্চত করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, মঙ্গলবার সাড়ে ১১ টায় রোগীকে হাসপাতালে আনার পূর্ব তাঁর মৃত্যু হয়। তিনি আরোও জানান, মৃত্যুবরনকারী ব্যাক্তি মৃগী রোগী ছিলেন।

বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ: কাদের

525

বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

সরকারকে ফ্যাসিবাদী বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখতে বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির শাসনামলে তারাই ফ্যাসিবাদী চর্চা করেছিল।

সরকারকে ফ্যাসিবাদী বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাহলে দেখতে পাবেন নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে এবং তাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদী মানসিকতা।

সরকার ব্যর্থতা আড়াল করতে দমন-পীড়ন চালাচ্ছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়, গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়। বিএনপি এমন রাজনৈতিক দল, যারা গত ১৩ বছরে সরকারের একটি সফলতাও দেখতে পায়নি, শুধু দেখেছে কথিত ব্যর্থতা।

বিএনপি নেতাদের প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, বিআরটি, সারা দেশে ২২টি ফ্লাইওভার, ২০টির মতে আন্ডারপাসসহ একাধিক উন্নয়নমূলক কাজ তাদের চোখে পড়ে না। এসব উন্নয়ন দেখে আসলে বিএনপির গাত্রদাহ হয়। আজকে শতভাগ বিদ্যুৎ সারা দেশে পৌঁছেছে, এটাও বিএনপির বিদ্বেষের কারণ। ২২২৭ ডলার মাথাপিছু আয়, এই বিস্ময়কর অগ্রগতি বিএনপির সহ্য হয় না।

সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে বিএনপি নেতারা মনের শান্তি ও স্বস্তি খোঁজেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কিন্তু তারা নিজেদের ব্যর্থতা চিহ্নিত করার কোনো উদ্যোগ বা প্রয়াস চালান না। কর্মী-সমর্থকদের ধাঁধার মধ্যে রেখে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায় বিএনপি, সার্বক্ষণিক সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। অথচ তারা বলে তাদের কথা বলার সুযোগ নাকি কম আসছে।

তিনি বলেন, প্রতিদিন তাদের বক্তব্য পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় আসছে, সংসদে আসন সংখ্যা অনুযায়ী প্রাপ্ত সময়ের বেশি সময় দেওয়া হচ্ছে, তাও বলে কথা নাকি কম দেওয়া হচ্ছে? কথা বলার সুযোগ তো অবারিত ছিল, বিএনপি মহাসচিব বাইরে চিৎকার করারও প্রয়োজন ছিল না। বিএনপির মহাসচিব হিসেবে সংসদে গিয়ে কথা বলতে পারত, কিন্তু নির্বাচিত হয়েও সংসদে না গিয়ে ফখরুল সাহেব দ্বিচারিতা করেছেন।

এসএসসি পরীক্ষা নিতে প্রস্তুত বোর্ড, ১৫ দিন আগে রুটিন

74

করোনা সংক্রমণ কমে যাওয়ায় চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুতি শুরু করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

শিক্ষামন্ত্রী দীপু মনির ঘোষণা অনুযায়ী, এসএসসি পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

এসএসসির প্রস্তুতি জানতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ জানান, নভেম্বরে পরীক্ষা নিতে প্রস্তুতি চলছে। এজন্য একাধিক মিটিং করছি।

তিনি বলেন, ছুটিসহ সব দিক বিবেচনা করেই রুটিন তৈরি করতে হবে। পরীক্ষার অন্তত ১৫ দিন আগে রুটিন প্রকাশ করতে পারবো। পরীক্ষা হয়তো ১১ তারিখের দিকে শুরু করা যাবে।

গত ১২ আগস্ট শিক্ষামন্ত্রী জানান, এসএসসির ফরম পূরণ আগেই হয়ে গেছে। এইচএসসিরটা আজকে থেকে শুরু হয়েছে। আমরা আশা করছি এসএসসি পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের গোড়ার দিকে শুরু করতে পারবো। আমাদের সেই প্রস্তুতি আছে।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, তার ওপরে পরীক্ষা হবে। তারা যেন অ্যাসাইনমেন্ট জমা দেয়, বই পড়ে। তাহলে প্রস্তুতি নেওয়া সম্ভব। বই পড়ে, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ।

তিনি জানান, অভিজ্ঞতা বলে গত বছর সেপ্টেম্বরের দিকে সংক্রমণ কমে গিয়েছিল। আর এখন তো টিকা দেওয়া হচ্ছে। কাজেই আশা করছি সেই সময়ে আমরা পরীক্ষা নিতে পারবো। আর যদি কোনো কারণে অনুকূল পরিস্থিতি তৈরি না হয়, আমরা মনে করছি না হবে। তাহলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মহামারির কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে মহামারি শুরুর আগেই এসএসসি পরীক্ষা শেষ হয়।

মহামারির কারণে এ বছর এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

২৬ জুলাই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত অতিমারির কারণে ২০২১ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে। আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না। বিশেষজ্ঞ কমিটির সুপারিশক্রমে জেএসসি/সমমান ও এসএসসি/সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর দেওয়া হবে।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী চতুর্থ বিষয়ে নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের নম্বর দেওয়া হবে। এক্ষেত্রে উচ্চ শিক্ষায় ভর্তিতে কোনো রকমের নেতিবাচক প্রভাব পড়বে না। এ মুহূর্তে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ নেই।

স্বামীর দ্বিতীয় পক্ষের সন্তানদের নিয়ে মুখ খুললেন মাহি

480

দ্বিতীয় বিয়ে করেছেন ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব। তিনি গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। রোববার দিনগত রাত ১২টা ৫ মিনিটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি প্রকাশ করে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং, ১২টা ৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

মাহি ও রাকিব দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সংসারে দুই সন্তানের জনক রাকিব। এরমধ্যে একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির নাম সোয়াইব ও মেয়েটির নাম সাইয়ারা। রকিবের সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়েছে কিনা সেটি এখনও জানা যায়নি।

স্বামীর দ্বিতীয় পক্ষের সন্তানদের নিয়ে মাহি গণমাধ্যমে বলেন, ‘বিয়ে করেই মা হয়েছি। কিন্তু এখনো আমার সেই সন্তানদের সঙ্গে দেখা হয়নি।’

রাকিবের সঙ্গে মাহির বন্ধুত্ব বেশ পুরনো। দুজনের মতের মিল এবং বোঝাপড়াও ভালো। আর তাই ৯ বছরের বন্ধুত্বকে বিয়েতে রূপ দিয়েছেন তারা। এই বিয়ে নিয়ে আশাবাদী মাহি।

এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমে জানিয়েছেন, ‘বিচ্ছেদ হওয়ার পরে একসময় বিয়ে তো করতেই হতো। যেহেতু তাকে আমার সব দিক থেকে ভালো লেগেছে, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। সেও মনে করেছে, আমার সঙ্গে বিয়ে হলে সুখী হবে। সেই জায়গা থেকেই আমাদের বিয়ে।’

এদিকে মাহির বিয়ের পর আর্জেন্টিনার জার্সি গায়ে ছোট একটি মেয়ের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়েছে। অনেকে ধরেই নিয়েছেন, মেয়েটি মাহির দ্বিতীয় স্বামী রাকিবের সন্তান।

মাহি বলেন, ‘ভাইরাল হওয়া মেয়েটি আমার মেয়ে নয়। যাকে আমার মেয়ে বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, সেই মেয়েটি আমার এক বান্ধবীর মেয়ে। সম্প্রতি আর্জেন্টিনার খেলা দেখার জন্য বান্ধবীর বাসায় গিয়েছিলাম। তখন ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম।’

প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর (সোমবার) ছিলো রাকিব সরকারের জন্মদিন। দিনটিকে আরও স্মরণীয় করে রাখতেই সে রাতে বিয়ের এই আয়োজন। রাকিবের জন্মদিনে বিয়ে করে নিজেকে স্ত্রী হিসেবে উপহার দিয়েছেন মাহি। বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন নবদম্পতি।

রাকিবের জন্মদিন উদযাপনের সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন মাহি। ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।’ সঙ্গে একটি লাভ ইমোজি যোগ করে দিয়েছেন। পরের লাইনে রাকিব সরকারকে মেনশন করে তিনি লিখেছেন, ‘সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না।’ সঙ্গে হাসির ইমোজি।

শাহজালালে সাড়ে ১২ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১

80

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ মোট ১২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৯১ টাকা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে একটি বাক্সে কার্বন শিট দিয়ে মোড়ানো অবস্থায় এসব বৈদেশিক মুদ্রাসহ মো. হাসান আলী নামে এক ব্যক্তিকে আটক করেন এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা।

ধারণা করা হচ্ছে, বিদেশি মুদ্রাগুলো সিঙ্গাপুরে পাচার করা হচ্ছিল।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান জানান, সিঙ্গাপুরগামী একটি কার্গো থেকে (এসকিউ-৪৪৭) বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। পরে উদ্ধার করা মুদ্রা গুণে দেখা যায়, তাতে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরের ডলার রয়েছে। রেডিমেড গার্মেন্টস উল্লেখ করে পণ্যগুলো বিদেশে পাঠানো হচ্ছিল, যার গায়ে এজেন্টের নাম ‘ইউনাইটড সার্ভিস এজেন্সি ঢাকা বিডি লিমিটেড’ উল্লেখ ছিল।

মির্জাগঞ্জে ওসির বিরুদ্ধে সংবাদে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড়

39

পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ্ বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।স্থানীয় সর্বস্থারের মানুষ এ নিয়ে নিন্দা ও ক্ষোভ জানায়। সাধারন মানুষ বিভিন্ন ভাবে ফেইজবুক পোষ্টে এর নিন্দা জানাচ্ছেন।

গত ১১ সেপ্টম্বের শনিবার পার্শ্ববর্তী জেলার বেতাগী উপজেলায় আমড়া পারার সময় গাছ থেকে পড়ে আবুল বাশার(৪২) নামে এক ব্যাক্তি আহত হন। ঘটনার দিন বিকাল সাড়ে ৫ টায় মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করে। লাশ হস্তন্তারে দেরি হলে নিহতের স্বজনেরা দায়িত্বরত পুলিশের সাথে উত্তেজিত হয়ে লাশ নিয়ে চলে যেতে চায়। এ ঘটনায় লাশ হস্তন্তারে ওসির ঘুষ দাবির শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সাধারন মানুষ এ নিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মির্জাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ি আলামিন হোসেন লিখেছেন, আমার জন্মস্থান থানা সংলগ্ন এই থানায় যতজন জনগনের উপকারি ওসি এসেছেন তার মধ্য বর্তমান ওসি অন্যতম। কিছু দালাল সুযোগ সুবিধা না পেয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোশারফ হোসেন লিখেছেন,বর্তমান ওসি মহোদয়ের নেতৃত্বে মির্জাগঞ্জ থানা পুলিশ ভাল সেবা দিয়ে যাচ্ছে।

মোঃ ফসয়াল খান লিখেছেন, গত ৮ মাস তার কাছ থেকে মানুষ যে ন্যায় বিচার পেয়েছে তা মির্জাগঞ্জের প্রত্যেক সাধারন মানুষ জানে। যতই বাঁধা-বিত্তিক আসুক একদিন ভালো মানুষদের জয় হবেই।
সুবিদখালী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ি ইঞ্জিনিয়ার মো: মিজানুর রহমান লিখেছেন, ওসি সাহেব ভাল মানুষ, একাজন ভাল মানুষের বিরুদ্ধে অহেতুক লেখা লেখি উচিৎ নয়।

এই বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মহিবুল্লাহ বলেন, লাশ পার্শ্ববর্তী উপজেলার তাই মৃত সংগঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে সময় লেগেছে। লাশ হস্তান্তরে বিলম্ব দেখে নিহতের স্বজনেরা উত্তেজিত হয়। নিহতের কারণ নিশ্চিত হওয়ার পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ অধ্যক্ষের দুর্ণীতির বিরুদফহে দুদকের অভিযান

2608

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য এবং ভুয়া বিল-ভাউচার তৈরি করে কলেজ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে দুদকের একটি দল।

এই অভিযোগের নেতৃত্বে ছিলেন দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. জাকারিয়া।

সোমবার দুপুরে দুদক টিম ওই কলেজ পরিদর্শন করে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে। এর মধ্যে কিছু অভিযোগের বিষয়ে সুপ্রিম কোর্টে রিট চলমান রয়েছে, যা বর্তমানে আদালতের এখতিয়ারভুক্ত।
দুদক টিম থেকে জানানো হয়, কলেজের দোকান বরাদ্দ ও নতুন ভবন নিমার্ণে যথাযথ নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এসব বিশ্লেষণ করে দুদক কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়া হবে।

দুদক সুত্রে জানা যায়, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ইসলামিয়া কলেজে ২০১০ সাল থেকে অধ্যক্ষের দায়িত্বে আছেন নওয়াব আলী। তার বিরুদ্ধে গুরুতর নানা অভিযোগ উঠেছে। নিয়োগ-বাণিজ্য থেকে শুরু করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কলেজ ফান্ডের টাকা লুটপাট করে চলেছেন তিনি।

জালিয়াত হিসেবে প্রমাণিত হয়েও কলেজ পরিচালনা পর্ষদসহ প্রভাবশালীদের ম্যানেজ করে অধ্যক্ষের পদ আঁকড়ে রেখেছেন নওয়াব আলী। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পরিচালনা পর্ষদকে নির্দেশ দিলেও তা করা হয়নি। এসব কারণে গভীর সংকটে পড়তে বসেছে কলেজটি।

শহরের প্রাণকেন্দ্র এনএস রোডে অবস্থিত কলেজের নিজস্ব মার্কেট ও দোকান রয়েছে তিন শতাধিক। সেখান থেকে প্রতি মাসে বিপুল টাকা কলেজের ফান্ডে জমা হয়। সে কারণে এ প্রতিষ্ঠানের ওপর নজর থাকে সবার।

হারিয়ে যেতে বসেছে কুমারখালীর চড়াইকোল রেলওয়ে স্টেশন

46

১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রাণাঘাট পর্যন্ত রেলপথ স্হাপন করে। এই লাইনকেই বর্ধিত করে ১৫ নভেম্বর ১৮৬২ সালে দর্শনা থেকে জগতী পর্যন্ত ৫৩.১১ কিমি ব্রডগেজ (১,৬৭৬ মিমি) রেললাইন শাখা উন্মোচন করা হয়। কুষ্টিয়া থেকে পদ্মার পাড়ে (পদ্মা ও যমুনার সংযোগস্থল) অবস্থিত অভ্যন্তরীণ নদীবন্দর গোয়ালন্দ ঘাট পর্যন্ত ৭৫ কিমি দীর্ঘ রেললাইন স্হাপন করা হয়।

১ জানুয়ারি ১৮৭১ সালে। এসময় কুষ্টিয়া(জগতি) থেকে গোয়ালন্দ ঘাট লাইনের স্টেশন হিসেবে চড়াইকোল রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। এই স্টেশন স্থাপনের ফলে শিলাইদহের জমিদার কলকাতার বাবু মশাইদের কলকাতা শিলাইদহ যোগাযোগ সহজ হয়েছিল। শিলাইদহের বিভিন্ন সময়ে অতিথিরা আসতেন তাঁরা কখনো কখনো এই চড়াইকোল স্টেশন ব্যবহার করতেন।

বর্তমানে সবচেয়ে নাজুক অবস্থা কুষ্টিয়ার এই চড়াইকোল রেলস্টেশনটির। সরজমিনে দেখা গেছে অফিসিয়ালি স্টেশনে এখানে কোনো আন্তনগর ট্রেন থামে না। ট্রেনের ক্রসিং প্রয়োজন হলে ও লুপ লাইন অকেজো থাকায় তা ক্রসিং করানো ও সম্ভব নয়, লোকাল ট্রেনগুলো ২/১ মিনিটের জন্য থামলেও যাত্রী নেই। ২৫ আপ ও ২৬ ডাউন নকশিকাঁথা এক্সপ্রেস এই স্টেশনে যাত্রাবিরতি করে,আর পোড়াদহ-গোয়ালন্দ লোকাল যাত্রাবিরতি করে (করোনা’র কারনে লোকাল ট্রেনটির বন্ধ রয়েছে) এমনকি স্টেশনটিতে নেই স্টেশন মাষ্টার ও। তাই স্টেশনটিকে একপ্রকার বন্ধ ই বলা যায়, নিয়ম রক্ষায় লোকাল ট্রেন শুধু থামে।স্টেশনের বিভিন্ন অংশ ভেঙ্গে গিয়েছে,দেখে মনে হবে যেনো ভুতুড়ে এক জায়গা।

কুষ্টিয়া জেলার ১০টি রেলস্টেশনের মধ্যে ভেড়ামারা, কুষ্টিয়া কোর্ট ও পোড়াদহ বর্তমানে সবচেয়ে কোলাহলপূর্ণ। কিন্তু বাকি অন্যান্য সব স্টেশনের অবস্থা ও করুণ ই বলা যায়। রেলওয়ে প্রশাসন দৃষ্টি না দিলে একদিন কালের অতল গহব্বরে হারিয়ে যাবে প্রাচীন এই স্টেশনটি।

আবারও আদালতে পরীমণি

61

চলতি মাসের প্রথম দিন (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এরইমধ্যে কাজে ফিরেছেন নায়িকা। আগামীকাল (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজিরা দেবেন তিনি। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পরীর আইনজীবী মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। এদিন সকালে পরীমনি হাজিরা দিতে আদালতে উপস্থিত হবেন।

দীর্ঘ ২৭ দিন কারাবাসে থাকার ফলে মানসিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছেন পরীমণি। গায়ে হালকা জ্বর, সেই সঙ্গে ভার্টিগো রোগের কারণে সম্প্রতি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন নায়িকা। হাসপাতালে বেশিক্ষণ থাকতে হয়নি তাকে। চেকআপ করিয়ে বাসায় ফিরেছেন তিনি।

এর আগেই জানা যায়, ভার্টিগো নামের একটি রোগে আক্রান্ত পরী। অনেক দিন ধরেই রোগটি তাকে ভোগাচ্ছে। প্রায়ই হাসপাতালে ছুটতে হয় তাকে। এ জন্য ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন তিনি। কিন্তু পুরোপুরি আরোগ্য লাভ করতে পারেননি।

তরুণ নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ দিয়ে চলচ্চিত্রের কাজে ফিরেছেন পরীমণি। এরই মধ্যে দুদিন কাজও করেছেন তিনি। কাজে ফেরা প্রসঙ্গে পরী বলেন, ‘আবার কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে চলচ্চিত্রের জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি চলচ্চিত্রের মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাই আমার শক্তি, সাহস ও প্রেরণার উৎস, তাদের কারণেই আমাকে এগিয়ে যেতে হবে।’

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুটিংয়ে অংশ নিবেন পরীমণি। শুরুতে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন অবলম্বনে নির্মাণাধীন ‘প্রীতিলতা’ সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন নায়িকা। জামিনে মুক্তি পাওয়ার পর পরীমণির সঙ্গে দেখা করেছেন ‘প্রীতিলতা’র পরিচালক রাশিদ পলাশ।

ধর্ষণের অভিযোগে রেলওয়ের নিরাপত্তা সদস্য আটক

187

বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যকে আটক করেছে পুলিশ। সে সিলেট রেল স্টেশনে কর্মরত।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ২টায় সিলেট থেকে তাকে আটক করা হয়।

আটক আরএনবি সদস্য নাজমুল হাসান (৩৭) নরসিংদী জেলার রায়পুরা থানা গোপীনাথপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। পাশবিক নির্যাতনের শিকার আট বছর বয়সি শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শিশুটির মামা ও দুই প্রত্যক্ষদর্শী জানান, স্টেশন সংলগ্ন একটি কলোনীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুটি মায়ের সঙ্গে থাকে। বাসা-বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে তার মা। প্রতিদিনের মতো শিশুটি সোমবার সকালে পুঁথির মালা বিক্রির জন্য স্টেশনে যায়। সেখান থেকে ফুসলিয়ে আরএনবি সদস্য নাজমুল হাসান (৩৭) তার বাসায় নিয়ে যায়।

‘দুপুরে ওই বাসার সামনের সড়কে রক্তাক্ত ও সজ্ঞাহীন অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দক্ষিণ সুরমা থানায় নিয়ে যায়। পুলিশ দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।’

বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত আরএনবি সদস্য নাজমুলের বাসা ঘেরাও করে। পরে রাত পৌনে ২টায় দক্ষিণ সুরমা থানার এসআই কল্লোল গোস্বামীর নেতৃত্বে নাজমুলকে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।

তিনি বলেন, আটক নাজমুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Dhaka, BD
haze
22 ° C
22 °
22 °
64 %
0kmh
14 %
শুক্র
22 °
শনি
25 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °

সর্বাধিক পঠিত