19 C
Dhaka, BD
Home Blog Page 11

শিক্ষার্থীদের স্বার্থে সরকারের ১০ নির্দেশনা

107

৫৪৩ দিন পর অর্থাৎ প্রায় দীর্ঘ দেড় বছর পর শ্রেণিকক্ষের দ্বার খুলেছে আজ রোববার (১২ সেপ্টেম্বর)। করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ থেকে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থে তাদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০টি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।

সেগুলো হলো-

১) চেকলিস্টের মাধ্যমে দৈনিক তদারকি করা হবে প্রতিষ্ঠান, এ সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে হবে ঢাকায়।

২) শিক্ষার্থীদের দৈনিক সচেতন করা হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার।

৩) হাত ধোয়ার ব্যবস্থা।

৪) দৈনিক প্রত্যেকের শরীরের তাপমাত্রা যাচাই- এজন্য গেইটে ৩০ মিনিট সময় বরাদ্দ।

৫) প্রয়োজনে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা।

৬) লক্ষণ থাকলে শিক্ষার্থীকে অনুপস্থিত হিসেবে বিবেচনা না করা।

৭) স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে বসানো।

৮) স্কুলে কোনো সমাবেশ না করা, তবে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে যার যার আসনে রেখে হালকা শারীরিক কসরত।

৯ )পরিবেশ পরিচ্ছন্ন রাখা।

১০)হোস্টেলে বিশেষ নির্দেশনা অনুসরণ।

টুইন টাওয়ারে হামলার প্রথম নথি প্রকাশ করল এফবিআই

1303

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ঘটনায় প্রথম নথি প্রকাশ করল দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। শনিবার ওই নথি প্রকাশ করা হয়। সেখানে ৯/১১’র সন্ত্রাসী হামলার তদন্তের সঙ্গে সম্পর্কিত একাধিক নথি থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশ বছর আগে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর, মঙ্গলবার এই দিনে আমেরিকায় চারটি যাত্রীবাহী জেট বিমান ছিনতাই করে সেগুলো দিয়ে আঘাত হানা হয় নিউইয়র্কের দুটি আকাশচুম্বী ভবনে, যে ঘটনায় নিহত হয় কয়েক হাজার মানুষ। এই হামলা ছিল শতাব্দীর অন্যতম সবচেয়ে ভয়াবহ একটি হামলা। শুধু আমেরিকানদের জন্যই নয়, গোটা বিশ্ব চমকে গিয়েছিল ঘটনার ভয়াবহতায়।

সেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগনেও হামলা চালানো হয়। এছাড়া ছিনতাই হওয়া আরও একটি বিমান বিধ্বস্ত হয়েছিল পেনসিলভানিয়ার শাঙ্কসভিলে। প্রথম বিমানটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে নর্থ টাওয়ারে আঘাত হানে। দ্বিতীয় বিমানটি সাউথ টাওয়ারে বিধ্বস্ত হয় এর অল্প কিছুক্ষণ পরই।

তৃতীয় বিমানটি পেন্টাগনের সদর দফতর পশ্চিম অংশে আঘাত হানে স্থানীয় সময় সকাল ৯টা ৩৭ মিনিটে। রাজধানী ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে ছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের বিশাল এই সদর দফতর।
এরপর সকাল ১০টা ৩ মিনিটে চতুর্থ বিমানটি আছড়ে পড়ে পেনসিলভেনিয়ার এক মাঠে। এদিকে ভয়াবহ ওই হামলার নথি প্রকাশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাহী আদেশ দেওয়ার পর এফবিআই এ সংক্রান্ত নথি প্রকাশ করল।

খুলনায় স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

133

খুলনা মহানগরীর খালিশপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী মোঃ সোহেল (৩৪) নিহত হয়েছেন।রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর খালিশপুর থানাধীন আলমনগরের বালিয়ার বিল এলাকার নজরুল ইসলাম বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী ওই বাড়ীর ভাড়াটিয়া।

নিহত সোহেল ওই এলাকার শাহ আলমের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী সোনিয়া বেগমকে (২৮) আটক করেছে পুলিশ।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, রাতে স্বামী-স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী লাঠি বা এধরনের কোন বস্তু দিয়ে স্বামীর কপালে আঘাত করে । তাৎক্ষণিক আহত স্বামীকে খালিশপুর ক্লিনিকে নিয়ে যায় তার স্বজনরা। সেখানে তার মৃত্যু হয়। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একইসাথে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে থানায় নিয়ে আসে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী তার স্বামীকে আঘাত করার কথা স্বীকার করেছেন। কিন্তু কি ধরনের বস্তু দিয়ে আঘাত করেছে তা স্বীকার করেনি। তবে নিহত স্বামীর কপালে লাঠি বা ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে করোনা

18

পাঠ্যবইয়ে এবার মহামারি করোনাভাইরাস। ভারতের পশ্চিমবঙ্গের স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করোনা সংক্রান্ত পাঠক্রম। চলতি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পাঠক্রমে এই করোনা বিষয়ক নানা তথ্য উঠে এসেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমের খবরে বলা হয়, শুধু একাদশ শ্রেণির পাঠক্রমে নয় ষষ্ঠ শ্রেণির সিলেবাসেও করোনাভাইরাস সম্পর্কে বিস্তারিত আকারে যুক্ত হচ্ছে। পাঠ্যপুস্তকে এর আগেও সংক্রমিত রোগ সম্পর্কে আলোচনা করা হয়। তবে কোনও রোগ সম্পর্কে এর আগে এত বিস্তারিত আলোচনা হয়নি।

ভারতের এ রাজ্যে ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। বিদ্যালয়গুলোর আগের পরীক্ষার নম্বর সমন্বয় করে পরীক্ষার্থীদের পাস করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এর পর মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেবাস কমিয়ে দেওয়ার ঘোষণা দেয়।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩২ লাখ ৩২ হাজার ১৬৮ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪২ হাজার ৬৮৮ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ২৩ লাখ ৯৬ হাজার ১৩১ জন।

কুষ্টিয়ায় মামার বিয়েতে এসে ভাগ্নের মৃত্যু!

150

কুষ্টিয়া সদরে মামার বিয়ে খেতে গিয়ে খালের পানিতে ডুবে রিয়াদ গনি নামের দেড় বছর এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খাস বোয়ালদহ (ঘোড়াই) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় বিয়ের আনন্দ উৎসবে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশু রিয়াদ গনি কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আড়ুয়াপাড়া ১ নম্বর মসজিদ গলি এলাকার ওসমান গনির ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে মায়ের সাথে নানার বাড়ি যায় রিয়াদ। আগামী শুক্রবার তার মামার বিয়ে। বিয়ে উপলক্ষে রিয়াদের নানা বাড়িতে আনন্দ উৎসব চলছিল। শনিবার সকাল ১১টার দিকে রিয়াদ তার খালাতো ও মামাতো ভাইবোনদের সাথে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে বাড়ির পাশের সিরাতুন নেছা স্কুলের সামনে কাটাজুলা খালের পানিতে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজি করে সাড়ে ১১ টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্বজনেরা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নানী রোমেছা খাতুন বলেন, রিয়াদ তার মামার বিয়ে খেতে এসে খালের পানিতে ডুবে মারা গেল। মামাতো ও খালাতো ভাইবোনদের সাথে খেলাধূলা করতে করতে পানিতে পড়ে রিয়াদ।

রিয়াদের বাবা ওসমান গনি বলেন, ওই খাল নিয়ে আমার আগে থেকেই ভয় ছিল। সকালের সতর্ক করে দিয়েছি রিয়াদের মামাকে। ফোনে বলেছিলাম আমার ছেলের দিকে খেয়াল রাখতে। তবুও আমার ছেলে ওই খালে পড়ে মারা গেল।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, সকালবেলায় খেলাধুলা করতে গিয়ে নানী বাড়ির পাশের খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সরকারী সিদ্ধান্তের তোয়াক্তা করছেন না সিলেটের স্কলার্সহোম স্কুল !

181

আগামীকাল রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠা। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বিভিন্ন দিকনির্দেশনা জারি করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। তাতে স্পষ্ট করে বলা হয়েছে, সারাদেশে ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাদে বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে যাবে এবং ওইদিন তাদের দুটি করে ক্লাস হবে। কিন্তু সরকারি এমন নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে একদিনে পাঁচটি করে ক্লাস রেখেছে সিলেটের স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাস! এমনকি সরকারি নির্দেশনা অমান্য করে স্কলার্সহোম টিফিনের জন্যও আলাদা সময় রেখেছে। টিফিন ব্রেকের বিষয়টি উল্লেখ করা হয়েছে রুটিনেও।

স্কলার্সহোমের এমন কাণ্ডে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, একটা শিক্ষাপ্রতিষ্ঠান কিভাবে এমন ‘কান্ডজ্ঞানহীন’ হয়! জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গত বুধবার (৮ সেপ্টেম্বর) রুটিন তৈরির একটি নির্দেশনা জারি করে। সে নির্দেশনায় বলা হয়- *২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে। *প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা এক দিন প্রতিষ্ঠানে আসবে। *সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট শ্রেণিতে দুটি করে ক্লাস ধরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান রুটিন তৈরি করবে। কিন্তু মাউশি’র এমন নির্দেশনা অমান্য করে সিলেটের স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসে প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস একদিনে পাঁচটি করে রাখা হয়েছে!

স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের ক্লাস ওয়ানের রুটিনে দেখা যায়, আগামীকাল রোববার এই শ্রেণির পাঁচটি ক্লাস রাখা হয়েছে। সকাল ৯টায় ইংরেজি প্রথম পত্র দিয়ে শুরু হবে ক্লাস। ধারাবাহিকভাবে গণিত, বাংলা, ইংরেজি দ্বিতীয় পত্র ও বিজ্ঞান বিষয়ের ক্লাস হবে। ক্লাস চলবে ১২টা ৫০ অবধি। এর মধ্যে টিফিন ব্রেকের জন্য সকাল সোয়া ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্তনর্ধারণ করা হয়েছে সময়। জানতে চাইলে স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের প্রিন্সিপাল প্রাণ বন্ধু বিশ্বাস পরামর্শ দেন ক্যাম্পাসের ইনচার্জ বেগম আফতারী এবং পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ট্রাস্টের সেক্রেটারি লোকমান উদ্দিনের সাথে কথা বলতে। এদিকে, স্কলার্সহোমের এমন ক্লাস রুটিনে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তারা এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, সরকারি তরফে বলা হয়েছে, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস এমনভাবে হবে যেন শিক্ষার্থীদের টিফিনের প্রয়োজন না হয়। কিন্তু স্কলার্সহোম মানছে না সেই নির্দেশনাও।’

তুরাগ, পদ্মা ছাড়া সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

18

বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসার প্রবণতা কমায় কমেছে দেশের প্রায় সব নদ-নদীর পানি। ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে স্বাভাবিক হয়ে আসছে। তবে তুরাগ ও পদ্মার পানি এখনো বিপৎসীমার ওপরে আছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদ-নদীর পানি কমার প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। আগামী মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকবে।

ব্রহ্মপুত্র, যমুনাসহ সব বন্যাপ্রবণ নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তুরাগ নদীর পানি কালিয়াকৈরে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে এবং পদ্মার পানি সুরেশ্বরে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে এবার তিনবার স্বল্প মেয়াদী বন্যা দেখা দিলেও তা কেটে যায়। তবে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি এখনো কাটেনি। বিশেষ করে পদ্মার পানি এক মাস ধরে বিপৎসীমার ওপরে অবস্থান করায় দীর্ঘায়িত হয়েছে বন্যা পরিস্থিতি।

গত ১৬ আগস্ট পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। তারপর আর নিচে আসেনি। তবে মঙ্গলবার নাগাদ নিচে আসতে পারে।

এদিকে নদ-নদীর পানি বিপৎসীমার নিচে চলে এলেও অনেক এলাকার পানি এখনো কমেনি। এছাড়া নদী ভাঙনও বেড়েছে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১০৯টি স্টেশনের মধ্যে শনিবার (১১ সেপ্টেম্বর) পানির সমতল বেড়েছে ১৪টিতে। কমেছে ৯০টি স্টেশনের পানির সমতল। অপরিবর্তিত আছে পাঁচটি। আর বিপৎসীমার ওপরে আছে দু’টি স্টেশনের পানি।

ফখরুলদের ওপর নিজ দলের কর্মীদেরই আস্থা নেই: তথ্যমন্ত্রী

17

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই, নিজ দলের কর্মীদের দ্বারাই তারা সমালোচিত। যে দলের এই অবস্থা, সেই দলের মহাসচিব হুইসেল বাজালেই মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বক্তব্য হাস্যকর।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি কোনো একটি অনুষ্ঠান করতে গেলে নিজেরাই মারামারি করে সে অনুষ্ঠান পন্ড করে দেয়। মির্জা ফখরুলের বক্তব্য শুনলে মনে হয়, উনি কিংবা সাত সমুদ্র তের নদীর ওপাড় থেকে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুইসেল বাজাবেন, আর সবাই রাস্তায় নেমে পড়বে। আসলে তিনি জেগে জেগে স্বপ্ন দেখেন। প্রতিনিয়ত অবান্তর কথা বলে, সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে তার এই বক্তব্য।

চট্টগ্রাম বেতার কেন্দ্র সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বেতার কেন্দ্রটি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। কালুরঘাটে যে ট্রান্সমিটার ব্যবহার করে তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। সেই ট্রান্সমিটারটি এখন চট্টগ্রাম পুরনো সার্কিট হাউসে রাখা হয়েছে। এই ট্রান্সমিটারটি আগে যেখানে ছিল, সেখানেই স্থানান্তর করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রেডিও যেমন অনন্য ভূমিকা রেখেছে একইভাবে দেশ গঠনেও রেডিও ভূমিকা রেখে চলেছে। রেডিও যাতে ভূমিকা রাখতে পারে সেজন্য রেডিও’র উন্নয়নে সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্যোগ দুর্বিপাকের সিগন্যাল শুনতে রেডিও’র ওপরই নির্ভরশীল থাকে উপকূলের অনেক মানুষকে।

এসময় উপস্থিত ছিলেন বেতারের আবাসিক রেডিও প্রকৌশলী নিত্য প্রকাশ বিশ্বাস, আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার, উপ বার্তা নিয়ন্ত্রক মো. জাকির হোসেন প্রমুখ।

হারানো মোবাইল খুঁজে বের করাই এই এএসআই’র কাজ

1650

পুলিশের চাকরিকে তিনি নিয়েছেন জনগণের সেবা হিসেবে। তাইতো মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন বাঁধাহীন ভাবে। বলছি গুলশান থানার এএসআই আব্দুল কাদেরের কথা।

যাকে কেউ ডাকেন মোবাইল কাদের আবার কেউবা মোবাইলের যাদুকর। কর্মজীবনে তিনি ছিনতাই অথবা হারিয়ে যাওয়া অন্তত তিন হাজার মোবাইল খুঁজে পৌঁছে দিয়েছেন প্রাকৃত মালিকদের কাছে।

২০০৫ সালে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরুর করেন তিনি। চাকরি জীবনে তিনি মানুষের ব্যতিক্রমী এক সমস্যা সমাধানের অন্যতম নির্ভর ব্যক্তি হয়ে উঠেছেন। কারো মোবাইল ফোন হারিয়ে গেলেই ডাক পড়ে তার। দীর্ঘ ষোলো বছরের চাকরির জীবনে অর্ধেক সময় পার করেছেন মোবাইল উদ্ধারে। মোবাইলের বাজারমূল্য তার কাছে গুরুত্বপূর্ণ নয় মোবাইল খুঁজে বের করাই তার প্রধান কাজ।

এ বিষয়ে এএসআই আব্দুল কাদের বলেন, অনেক রিকশাচালক এবং শ্রমিকরা তাদের হারানো ফোন উদ্ধারের আশায় আমার কাছে এসে জিডি করেন। আমিও গুরুত্বের তাদের ফোন উদ্ধারে চেষ্টা করি। অনেক দামি জিনিস হারানোর চাইতে মোবাইল হারানোর কষ্ট অনেক বেশি। জিডি করার পর ফোন উদ্ধার করে ভুক্তভোগীকে ফোন দিলে তারা বিশ্বাসই করতে চায় না।

২০১৩ সাল থেকে প্রায় তিন হাজার হারানো মোবাইল উদ্ধার করেছেন তিনি। বিগত আড়াই বছরে শুধু গুলশান থানার জিডির বিপরীতে ৬০০ মোবাইল গ্রাহককে ফিরিয়ে দিয়েছেন এই পুলিশ সদস্য।

শুধু গুলশান নয় হারানো মোবাইল খুঁজে পেতে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে আসেন ভুক্তভোগীরা। তার এমন ব্যতিক্রমী কাজের জন্য পুলিশ থেকে ১৬ বার পুরস্কৃত হয়েছেন।

ম্যানইউতে অভিষেক হচ্ছে রোনালদোর, কে নিচ্ছেন পেনাল্টি?

31

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় দফায় অভিষেক হতে যাচ্ছে পর্তুগীজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে রেড ডেভিলরা।

শনিবার (১১ সেপ্টেম্বর) ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরু রাত আটটায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট-২।

সপ্তাহ ধরে ম্যানচেস্টার সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন রোনালদো। দীর্ঘদিন লিগ শিরোপাহীন ম্যানইউ নতুন করে স্বপ্ন বুনছে ঘরের ছেলে ফেরায়। মৌসুমে তিন ম্যাচে সাত পয়েন্ট ওলে গানার সলশেয়ারের দলের।

তবে তার আগে প্রশ্ন ইংলিশ দলটির হয়ে পেনাল্টি কিক কে নেবেন? এমন প্রশ্নের উত্তর খোঁজার কারণ, প্রায় দেড় বছর ধরে রেড ডেভিলসদের জার্সিতে ফ্রি-কিক, পেনাল্টিগুলো নিয়ে আসছেন রোনালদোর স্বদেশী ব্রুনো ফার্নান্দেজ। অন্যদিকে জাতীয় দল ছাড়াও সাবেক দলগুলোর মহাগুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সিআর সেভেন নিজেই।

ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সলশেয়ার। উত্তর দিতে গিয়ে ইউনাইটেড কোচ বলেন, ‘আমি জানতাম এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে। বিষয়টি নিয়ে এরইমধ্যে দুইজনের সঙ্গে (রোনালদো-ব্রুনো) আলোচনাও হয়েছে। আমাদের এমন দুইজন রয়েছেন যাদেরকে পেনাল্টি নেয়ার ক্ষেত্রে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি।’

স্পষ্ট উত্তর না দিলেও সলশেয়ার জানিয়ে দিয়েছেন তিনিই যা বলবেন সেটাই কার্যকর করা হবে মাঠে।

‘তাদের বলা হয়েছে ম্যাচ শুরুর আগে আমরা এর সমাধান বের করে আনবো। যেখানে আমার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। যাকে পেনাল্টি নিতে বলা হবে তিনিই নেবেন।

আমার দলে ক্রিশ্চিয়ানো, ব্রুনো, মার্কাসের (রাশফোর্ড) মতো খেলোয়াড়রা রয়েছেন। যাদের কাছ থেকে পেনাল্টিতে গোল আসা করা যায়।

ঐতিহ্যবাহী দলটির কোচ জানিয়েছেন ব্যক্তি অর্জন নয় দলের জয়কেই মূলত প্রাধান্য দেয়া হবে।

‘এটা নিয়ে কোনও সমস্যা তৈরি হবে না। আমরা এখানে উপস্থিত হয়েছি জয়ের জন্য। আমার অথবা তোমার ব্যক্তিগত অর্জনের জন্য নয়। এখানে সব কিছুই দলের জন্য। আর সব সিদ্ধান্ত আমিই নেবো।’

এদিকে অন্য ম্যাচে একই সময় লেস্টার সিটির আতিথ্য নেবে ম্যানচেস্টার সিটি। কিং পাওয়ার স্টেডিয়ামে পূর্ণ শক্তির দলই প্রত্যাশা করছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

যদিও আন্তর্জাতিক বিরতির, খেলোয়াড়রা নানা বিধিনিষেধের সম্মুখীন হচ্ছেন। এছাড়া রাত সাড়ে দশটায় অ্যাস্টন ভিলার বিপক্ষে লড়বে চেলসি।

Dhaka, BD
mist
19 ° C
19 °
19 °
77 %
0kmh
3 %
শনি
25 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °
বুধ
26 °

সর্বাধিক পঠিত