19 C
Dhaka, BD
Home Blog Page 851

রাবি শিক্ষক রেজাউল হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

0

ছবি-ফাইল
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার শিবগঞ্জের মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ ওরফে সাকিব ও রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারীর মিয়াপাড়ার রহমত উল্লাহ, রাজশাহী মহানগরীর নারিকেল বাড়িয়া এলাকার আবদুস সাত্তার ও তার ছেলে রিপন আলী। এর মধ্যে শরিফুল পলাতক রয়েছেন। আর জামিনে রয়েছেন আবদুস সাত্তার। বাকি তিন আসামিকে দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এদিকে রায় ঘোষণার পর অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর মেয়ে রেজওয়ানা শতভী বলেন, রায়ে আমার পরিবার সন্তুষ্ট। তবে দ্রুত রায়ের বাস্তবায়ন দেখতে চাই।

এর আগে আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয় ২০১৭ সালের ৬ নভেম্বর। এরপর অভিযোগপত্রে আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। আট আসামির মধ্যে খায়রুল ইসলাম বাঁধন, নজরুল ইসলাম ওরফে বাইক হাসান ও তারেক হাসান ওরফে ওসমান অভিযোগপত্র দেয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। তাই তাদের বিরুদ্ধে বিচারকাজ পরিচালিত হয়নি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, গত ১১ এপ্রিল মামলার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন বিচারক রায় ঘোষণার জন্য ৮ মে দিন ধার্য করেন। এ মামলায় মোট ৩২ জন সাক্ষী ছিলেন। তবে আদালত ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

স্বামীকে বাঁচাতে নিজেকে বিক্রি করেন প্রিয়াংকা

0

বিনোদন ডেস্ক : হরহামেশাই আমরা নানা জনকে জিজ্ঞেস করে থাকি- এই তুমি কী, কিংবা তুমি এমন কেন? কিন্তু ‘জাতিস্মর’ সিনেমায় কবীর সুমনের গাওয়া ‘এ তুমি কেমন তুমি’ গানটি এই জিজ্ঞাসাকে নতুন সৌন্দর্য দিয়েছিলো। এবার সেই নামে আসছে চলচ্চিত্র।

কলকাতার অভিনেত্রী প্রিয়াংকা সরকার অভিনয় করেছেন ছবিটির কেন্দ্রীয় চরিত্রে। যেখানে দেখা যাবে তিনি নিজের অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য দেহ ব্যবসায়ের পথ বেছে নেন। স্বামীর অজানায় প্রিয়াংকা রোজ বিক্রি করেন নিজেকে, নিজের ইচ্ছেগুলোদের, অসহায়ত্বকে। কিন্তু কতোদিন লুকিয়ে থাকে সত্য? তার প্রকাশে স্বামীর মুখোমুখি কী হতে পারবেন প্রিয়াংকা? হলেই বা কী জবাব তিনি দিতে পারবেন?

এমনই কিছু উত্তর মিলবে ছবিটিতে। আর সেজন্য অপেক্ষা করতে আরও কিছুদিন। তবে আপাতত সুযোগ মিললো ‘এ তুমি কেমন তুমি’ সিনেমার ট্রেলারটি উপভোগের। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। সেখানে প্রিয়াংকার পারফরম্যান্স দেখে মুগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমের দর্শক। ছবিটির মূল বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে সংসার ও প্রিয়জনকে রক্ষায় নারীর বিসর্জনগুলো মূল্যায়ণ পায় না। সেগুলো বাঁধা পড়ে নষ্টা, ভ্রষ্টা কিংবা অসততার দড়িতে।

ছবিতে আরও অভিনয় করেছেন রিজ, লাবনী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তীর মতো শিল্পীরা। এটি পরিচালনা করেছেন নেহাল দত্ত।

এ কেমন বর্বরতা!

0

বিনোদন ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলের প্রদেশ ঝাড়খণ্ডে আবারও ধর্ষণের পর এক তরুণীর শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। পুলিশ বলছে, ১৭ বছর বয়সী ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক।

ধর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত আটদিনের মধ্যে ঝাড়খণ্ডে এ নিয়ে দুই তরুণীকে ধর্ষণের পর আগুন ধরিয়ে দেয়ার নৃশংস ঘটনা ঘটলো।

গত রোববার (২৯ এপ্রিল) ঝাড়খণ্ডে এক কিশোরীকে ধর্ষণের পর তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় ধর্ষকরা। এতে ঘটনাস্থলে পুড়ে মারা যান ওই কিশোরী। তবে এ দুই ঘটনার একটির সঙ্গে অপরটির সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ।

ঝাড়খণ্ড পুলিশ বলছে, ভারতে যৌন সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ায় এ দুই ঘটনা ঘটেছে। ঝাড়খণ্ডের সর্বশেষ এই ঘটনায় ওই কিশোরী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ কর্মকর্তা শৈলেন্দ্র বার্নওয়াল বলেন, ‘অভিযুক্ত যুবক আমাদের বলেছেন, তিনি ওই তরুণীকে বিয়ে করতে চাইতেন। কিন্তু ওই তরুণী প্রস্তুত ছিলেন না।’

শুক্রবার পাকুর জেলায় এক গ্রামে আত্মীয়র বাড়িতে ওই তরুণীর ওপর হামলা চালায় অভিযুক্ত যুবক। এই যুবক সেখানে তাদের পাশেই বসবাস করে।

পুলিশের তথ্য বলছে, ওই তরুণীকে একা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে অভিযুক্ত যুবক। পরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তরুণীকে ধর্ষণের পর শরীরে আগুন ধরিয়ে দেয়। ওই তরুণীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, গত ২৯ এপ্রিলের ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে প্রধান সন্দেহভাজনসহ আরো ১৪ জনকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ। এরপরই শুক্রবার পাকুর জেলা থেকে ৩৮০ কিলোমিটার দূরে একই ধরনের ঘটনা ঘটলো।

এ দুই ধর্ষণের ঘটনার জেরে ভারতজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। কিছুদিন আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সংখ্যালঘু যাযাবর মুসলিম সম্প্রদায়ের আট বছরের কিশোরী আসিফাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় দেশটির দুই পুলিশ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে।

দেশজুড়ে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদের মুখে দেশটির মন্ত্রিসভার বৈঠকে শিশুর ধর্ষকের মৃত্যুদণ্ডের একটি আইনে অনুমোদন দেয়া হয়।

ভারতে গুরুতর বেশ কিছু অপরাধের সর্বোচ্চ সাজার বিধান থাকলেও শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের সাজা ছিল না। ২০১৬ সালে ভারতে প্রায় ৪০ হাজার ধর্ষণের ঘটনা ঘটে। তবে কলঙ্কের দাগ লাগার ভয়ে অনেকেই ধর্ষণের শিকার হলেও তা গোপন রাখেন।

সূত্র : বিবিসি।

জাহাঙ্গীরের আপিল করার কথা একটি কৌশল : হাসান উদ্দিন

4

জাহাঙ্গীর আলম (বামে), হাসান উদ্দিন সরকার (ডানে)

নিজস্ব প্রতিবেদক :গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকার।

এদিকে এই সিটিতে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমও বলেছেন, তিনি হাইকোর্টের এই আদেশের প্রত্যাহার চেয়ে আপিল করবেন। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি নিজেও চাই চলমান প্রক্রিয়ায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হোক। তাই হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আমিও আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো প্রক্রিয়ায় নির্বাচনটা যেন হয়। গাজীপুর সিটির উন্নয়নের স্বার্থে আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্র চর্চা করতে চাই। গাজীপুর সিটির নির্বাচনের স্বার্থে আমি সবার কাছে সহযোগিতা চাই। এ জন্য আমি হাইকোর্টেও এসেছি।

এ প্রসঙ্গে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার বলছেন, আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম আপিল করার কথা যে বলেছেন, এটি একটি কৌশল মাত্র। কারণ ক্ষমতাসীনরাই আদালতের মাধ্যমে এই নির্বাচন বন্ধ করিয়েছে। তারা জানে যে এই নির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী হবো। এটি জানার পরই তারা নির্বাচন স্থগিতের এই প্রক্রিয়ায় গিয়েছে।

সোমবার সুপ্রিল কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দাঁড়িয়ে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।

রোববার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত শিমুলিয়া এলাকার এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিমুলিয়ার ছয়টি মৌজাকে গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বিষয় নিয়ে এক ব্যক্তি রিট আবেদন করেন। ওই রিটে নির্বাচন স্থগিতেরও আবেদন করা হয়।

যৌতুক নিয়ে মিথ্যা মামলায় ৫ বছরের জেল

0

নিজস্ব প্রতিবেদক : যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে সর্বোচ্চ ৫ বছরের জেল বা ৫০ হাজার টাকার জরিমানার বিধান রেখে ‘যৌতুক নিরোধ আইন, ২০১৮’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নতুন একটি বিধান রয়েছে খসড়া আইনে। মিথ্যা মামলা করলে শাস্তি হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আগে মিথ্যা মামলার জন্য আইনে কোন বিধান ছিল না।’

‘মিথ্যা মামলা-সংক্রান্ত শাস্তির ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে ওই ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীনে মামলা বা অভিযোগ করার জন্য ন্যায্য বা আইনানুগ কারণ নেই জেনেও মামলা বা অভিযোগ দায়ের করেন বা করান তা হলে তিনি বা তারা অনধিক ৫ বছর মেয়াদের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’

শফিউল আলম বলেন, ‘মূল আইনটি একটি অর্ডিন্যান্স ছিল- দ্য ডাউরি প্রহিবিশন অর্ডিন্যান্স। প্রথমে ১৯৮০ সালে একটি আইন করা হয়। সেটা ১৯৮২ সালে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে সংশোধন করা হয়। এরপর ১৯৮৪, ১৯৮৬ সালে সংশোধন করা হয় অর্ডিন্যান্স দিয়ে। এটাকে হালনাগাদ করার জন্য নতুন করে আইন করা হয়েছে।’

আগের আইনের ধারাগুলো নতুন আইনে মোটামুটি একই রকম আছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সামান্য একটু পরিবর্তন করে এটাকে আনা হয়েছে। বিভিন্ন অপরাধের মূল দণ্ড আগের মতোই আছে। তবে জরিমানার ক্ষেত্রে একটু পরিবর্তন আনা হয়েছে।’

তিনি বলেন, ‘যৌতুক দাবি করার দণ্ড আগে ছিল এক থেকে ৫ বছরের কারাদণ্ড বা জরিমানা। এখন দণ্ড আগের মতোই তবে জরিমানা ফিক্সড করে দেয়া হয়েছে- সর্বোচ্চ ৫০ হাজার টাকা।’

‘যৌতুক দেয়া বা নেয়ার শাস্তি ছিল এক থেকে পাঁচ বছর কারাদণ্ড বা জরিমানা। তবে জরিমানা নির্দিষ্ট করা ছিল না। নতুন আইনে কারাদণ্ড ঠিক রাখা হয়েছে। তবে জরিমানা সর্বোচ্চ ৫০ হাজার টাকা।’

শাস্তির ক্ষেত্রে যেখানে জরিমানার কথা বলা ছিল নতুন আইনে সেখানে পরিমাণ নির্ধারণ করে দেয়া হয়েছে। সেটা ৫০ হাজার টাকা পর্যন্ত। শাস্তির ক্ষেত্রে জেল বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

চতুর্থ মেয়াদে শপথ নেবেন পুতিন

2

আন্তর্জাতিক ডেস্ক : আজ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ মেয়াদে শপথ নেবেন ভ্লাদিমির পুতিন। গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হওয়ার তিন সপ্তাহের বেশি সময় পর পুতিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। খবর বিবিসির।

প্রায় দুই দশক ধরেই রাশিয়ায় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন পুতিন। তার ক্ষমতাগ্রহণকে কেন্দ্র করে শনিবার রাজধানী মস্কোসহ রাশিয়ার বেশ কিছু শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সোমবার পুতিনের শপথ গ্রহণকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

ক্রেমলিনে এবারের শপথ গ্রহণ অনুষ্ঠান ২০১২ সালের মতো হবে না। গত মার্চে যারা পুতিনের হয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন সেই সব স্বেচ্ছাসেবীদের সঙ্গে তিনি দেখা করবেন।

বিক্ষোভে অংশ নেয়ায় ১৯টি শহর থেকে এক হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে প্রায় অর্ধেকই মস্কো থেকে গ্রেফতার হয়েছেন।

চলতি বছরের নির্বাচনে ৭৬ শতাংশের বেশি ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন পুতিন। এই ফলাফলকে তার সর্বোচ্চ নির্বাচনী সাফল্য বলে উল্লেখ করা হয়েছে। তবে কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক এই নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছেন।

পুতিনের বিরোধী হিসেবে পরিচিত সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ অ্যালেক্সেই নাভালনিকে নির্বাচনে দাঁড়াতেই দেয়া হয়নি। শনিবার বিক্ষোভে অংশ নেয়ায় নাভালনিকে গ্রেফতারও করা হয়।

রোনালদোর চোট গুরুতর নয় : জিদান

0

স্পোর্টস ডেস্ক : লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে বার্সা। তাই মৌসুমের শেষ এল ক্লাসিকো ছিল শুধু মাত্র মর্যাদার লড়াই। তবে রিয়াল মাঠে নেমেছিল লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচ হিসেবে। ম্যাচে রোনালদোর ইনজুরি নিয়ে মাঠ ছাড়ায় ফাইনালের আগে রিয়াল শিবিরে চিন্তার ভাঁজ পড়েছে।

তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন কোচ জিনেদিন জিদান। লিভারপুলের বিপক্ষে রোনালদোকে পুরোপুরি ফিট পাওয়া যাবে বলেই জিদানের বিশ্বাস। রিয়াল কোচ বলেন, ‘ওর সুস্থ হতে ঠিক কত দিন লাগবে, আমি এখনো জানি না। তবে ভয়ের কিছু নেই। রোনালদো নিজের মতো করেই ফিরবেন। ওর মতো খেলোয়াড়ের জন্য এটা মামুলি ব্যাপার।’

বার্সার মাঠে ম্যাচের ১১ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সুয়ারেজ। তবে চার মিনিট পরই দলকে সমতায় ফেরান রোনালদো। কাউন্টার অ্যাটাক থেকে বেনজেমার হেডে বাড়ানো বল জালে জড়ান এই তারকা।

এরপরই ঘটে বিপত্তি। ম্যাচের ১৪ মিনিটে গোল করার সময় পড়ে গিয়ে গোড়ালিতে চোট পান রোনালদো। প্রথমার্ধের বাকি সময় খেলালেও বিরতির পর আর মাঠে নামেননি।

জিদান আরও বলেন, ‘ডাক্তারদের প্রতিবেদনের পরই চোটের বিষয়ে বলা যাবে। আমি যত দূর দেখেছি, ওর পায়ের গোড়ালিতে চোট লেগেছে। তবে চোট নিয়ে সে খুব একটা চিন্তিত নয়। সে বলছে, এটা বড় কিছু নয়।’

শেষ হলো দুই বাংলার তারকাদের ‘সুলতান’ ছবির শুটিং

366

বিনোদন প্রতিবেদক : কলকাতার সুপারস্টার নায়ক জিৎ। সঙ্গে বাংলাদেশের সুপার হট গার্ল বিদ্যা সিনহা মিম। আরও আছেন এপারের অভিনেতা আমান, শহিদুল আলমন সাচ্চু, ওপারের প্রিয়াংকা সরকার, শুভাশিষসহ দুই বাংলার এক ঝাঁক তারকা। সবাই মিলে কাজ করেছেন যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান- দ্য সেভিয়র’ চলচ্চিত্রে।

এই সিনেমার প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস, জিৎজ ফিল্মওয়ার্কস ও জাজ মাল্টিমিডিয়া। রাজা চন্দ অভিনীত ছবিটির শুটিং শুরু হয়েছিলো চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি। আর শেষ হলো গতকাল রোববার। কলকাতায় শনিবার দিবাগত ভোর পর্যন্ত একটানা চলেছে এর শুটিং। সেখানে অভিনেতা জিতের সঙ্গে আরও ছিলেন প্রিয়াংকা সরকার।

শনিবার দিবাগত রাত শেষে ভোর ৩টার দিকে ফেসবুক লাইভে এসে ছবিটির শুটিং শেষ হওয়ার কথা নিজেই জানালেন জিৎ। তিনি বলেন, ‘প্রায় ৪৭-৪৮ দিন শুটিং করেছি ‘সুলতান’র। সবাই একটা পরিবারের মতো ছিলাম এখানে। কলকাতার পাশাপাশি বাংলাদেশেরও অনেক জনপ্রিয় শিল্পীরা এখানে কাজ করেছেন। অবশেষে ছবিটির শুটিং শেষ হলো। শিগগিরই ছবিটি মুক্তি পাবে।’

ফেসবুক লাইভে এসে প্রিয়াংকা বলেন, ‘চমৎকার অভিজ্ঞতা ছিলো এই ছবিতে কাজ করা। দিশা চরিত্রে দেখা যাবে আমাকে। চরিত্রটি মিস করবো, কারণ শুটিং শেষ হয়ে গেছে।’

তবে জানা গেছে, ছবিটির কিছু দৃশ্য চিত্রায়িত হবে বাংলাদেশেও। যৌথ প্রযোজনার নিয়ম অনুযায়ী যৌথ প্রযোজনার ছবির শুটিং দুই দেশেই হতে হবে। সেই বাধ্যকতা থেকেই ঢাকাতে হবে শুটিং। ছবিটির চিত্রনাট্য এরইমধ্যে বাংলাদেশের যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির অনুমোদন পেয়েছে। নিশ্চিত হয়নি শুটিংয়ের অনুমতি। কবে মিলবে সেটিও জানা যায়নি।

এদিকে বাংলাদেশে শুটিংয়ের অনুমতির আগেই ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘সুলতান’ ছবির একটি গান। ‘মাশা আল্লাহ’ শিরোনামের সেই গানে জিৎ-মিমের রোমান্স বেশ প্রশংসিত হয়েছে দুই বাংলার দর্শকদের কাছে।

ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি পাওয়ার পরিকল্পনায় কাজ এগিয়ে নিচ্ছে দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। ‘সুলতান’ দিয়ে প্রথমবারের জিতের বিপরীতে কাজ করছেন মিম। এর আগে আরেক সুপারহিট নায় সোহমের বিপরীতে ‘ব্লাকমেল’ ছবিতে দেখা গিয়েছিল তাকে।

নোয়াখালীর মাইজদীতে ইউসিবির ‘ ১০ টাকার ঋণ বিতরণ’

453

অনুসন্ধান নিউজ ডেস্ক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ২২ এপ্রিল লিড ব্যাংক হিসাবে নোয়াখালীর মাইজদীতে ‘১০ টাকার হিসাবধারীদের মাঝে ঋণ বিতরণ ও সচেতনতা সৃষ্টি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আব্দুর রহিম, নির্বাহী পরিচালক, এসএমইএসপিডি, বাংলাদেশ ব্যাংক; অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, ইউপি চেয়ারম্যান, নোয়াখালী সদর; মো. মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি; মো. ইসমাইল হোসেন, সহ-ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া জনতা ব্যাংক; মাহমুদুল আমীন মাসুদ, জিএম, অগ্রনী ব্যাংক এবং ১০ টাকার হিসাবধারীরাসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতার বিয়ের ‌কাবিননামা নিয়ে তোলপাড়

232

অনুসন্ধান নিউজ ডেস্ক : ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বিতর্ক যেন শেষ হচ্ছে না। সম্প্রতি বিতর্কের মুখে শেরপুর জেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এবার একই জেলার নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম রাজিবের বিয়ের কাবিননামা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের ১২ জুলাই নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। কমিটিতে রাজিবুল ইসলাম রাজিবকে সভাপতি এবং এএসএম কিবরিয়া সাজুকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এক বছর মেয়াদের এ কমিটি এখনও পূর্ণাঙ্গ হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দশ মাসে সাংগঠনিকভাবে কোন তৎপরতা দেখা যায়নি। তার প্রধান কারণ, সভাপতি রাজিব সংসদীয় আসনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কৃষিবিদ বদিউজ্জামান বাদশা সমর্থিত। অন্যদিকে সাধারণ সম্পাদক এএসএম কিবরিয়া সাজু বর্তমান এমপি ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সমর্থিত। ফলে তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে।

এদিকে উপজেলার ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম রাজিবের বিয়ের কাবিননামা ফাঁস হওয়ার নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝেও বিষয়টি বেশ সমালোচনা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া কাবিননামা অনুযায়ী, দশ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছেন রাজিবুল ইসলাম রাজিব। ২০১২ সালের ১২ জুলাই রাজধানীর মধ্য বাড্ডায় কাজী মোহাম্মদ সালাহ উদ্দিনের কার্যালয়ে এ বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হকের কাছে জানতে চাইলে বলেন, ‘হ্যাঁ, রাজিব বিয়ে করেছে আমরা জানি। বর্তমানে যে কাবিননামা দেখেছেন তা ঠিক। বউ বাড়িতে না আনলেও এলাকার সবাই জানে সে ঢাকায় বিয়ে করেছে। এছাড়া রাজিবের বিরুদ্ধে এসপি সার্কেলের অফিস ভাঙার অভিযোগে একটি মামলাও রয়েছে। মামলাটি এখনও বিচারাধীন।’

তবে উপজেলার ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম রাজিব বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কাবিননামাও বানোয়াট বলে দাবি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কাবিননামা

তিনি বলেন, ‘এলাকায় আমার বিরুদ্ধে আগে থেকেই শত্রুতা করা হচ্ছে। এটা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মতিয়া আপার (কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী) সমর্থিত লোকেরা এসব কাজ করছেন।’

সিনিয়র নেতাদের কারণে নালিতাবাড়ীর আওয়ামী লীগের রাজনীতি বিভক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘এলাকার সিনিয়র নেতাদের দ্বন্দ্বের কারণে কোন সাংগঠনিক কাজ করা যায়নি।’

বিয়ের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হকের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ঈর্শান্বিত হয়ে বলতে পারেন। সাংগঠনিকভাবে তেমন কাজ না করতে পারলেও এলাকায় আমার অনেক কাজ করা হয়েছে। আমি একটি বিষয় চ্যালেঞ্জ করে বলতে পারি বর্তমানে প্রতিটি ইউনিয়নে কমিটি দিতে পারব, এটা তো আর এমনি এমনি হয়নি।’

Dhaka, BD
mist
19 ° C
19 °
19 °
77 %
0kmh
3 %
শনি
25 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °
বুধ
26 °

সর্বাধিক পঠিত