28 C
Dhaka, BD
Home Blog Page 858

শাকিবের কলকাতার ছবি বাংলাদেশের সেন্সরে!

19

বিনোদন প্রতিবেদক : যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করে বাংলাদেশের মতো কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতেও শাকিব খানের কদর বেড়েছে। ওই দেশের প্রযোজকরা এখন শাকিবকে নিয়েও বাজি ধরছেন। সেই ধারাবাহিকতায় ভারতের ৯১টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘চালবাজ’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।

‘চালবাজ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী।

যৌথ প্রযোজনার বাইরে কলকাতার একক ছবি হিসেবে ‘চালবাজ’ শাকিবের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। কলকাতার পরে এবার শাপটা চুক্তির আওতায় আমাদানি হয়ে বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা পড়েছে ‘চালবাজ’। শাকিব খান চেয়েছিলেন কলকাতায় ও বাংলাদেশে একই দিনে মুক্তি পাক ছবিটি।

কিন্তু বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ে আমদানির অনুমতি পেতে দেরি হওয়ায় ভারতে আগে মুক্তি পেয়েছে ‘চালবাজ’। ছবিটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। ভারত থেকে ছবিটি বাংলাদেশের দর্শকদের জন্য আমদানি করছে এনইউ আহাম্মদ ট্রেডার্স। এ প্রতিষ্ঠানের কর্ণধার এবং চলচ্চিত্র প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া। তিনি বলেন, ‘বাংলাদেশের দর্শক “চালবাজ” ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা এরই মধ্যে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিয়েছি। আশা করছি, সোমবার ছাড়পত্র পেয়ে যাব। ইচ্ছে আছে, ২৭ এপ্রিল বাংলাদেশের দর্শকদের ছবিটি দেখানোর ব্যবস্থা করার। সেভাবেই সবকিছুর প্রস্তুতি নিচ্ছি।’

কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু বলেন, ‘সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। আবার সামনে রোজা শুরু হয়ে যাচ্ছে। তবে বাছাই করা ৮০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা আছে।’

‘চালবাজ’ ছবিতে শাকিব-শুভশ্রী ছাড়াও আরও অভিনয় করেছেন বাংলাদেশের শাহেদ আলী, রেবেকা, সুব্রত, কলকাতার আশিষ বিদ্যার্থী, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ।

গেইল বনাম রাসেল : বিধ্বংসী দুই সতীর্থ মুখোমুখি

21

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই বোধ হয় এটাই। ক্রিস গেইল বনাম আন্দ্রে রাসেল, ওয়েস্ট ইন্ডিজের দুই বিধ্বংসী ব্যাটসম্যান আজ মুখোমুখি হচ্ছেন কলকাতার ইডেন গার্ডেনে। গেইলের কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রাসেলের কলকাতা নাইট রাইডার্স লড়বে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

আইপিএলের এই মৌসুমে দুই ব্যাটসম্যানই ভীষণ ভোগাচ্ছেন প্রতিপক্ষকে। আজ কে কাকে ভোগাবেন, দুইজনই যে একে অপরের প্রতিপক্ষ! ওয়েস্ট ইন্ডিজের দুই সতীর্থ আজ নামবেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে।

এবারের মৌসুমে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি ক্রিস গেইল। কিংস ইলেভেন পাঞ্জাব তাকে কিনলেও বসিয়ে রেখেছিল শুরুতে। তৃতীয় ম্যাচে সুযোগ মিলল, খেললেন ৩৩ বলে ৬৩ রানের এক ইনিংস। চতুর্থ ম্যাচে তো পুরনো সেই গেইলকেই দেখা গেল, প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে খেললেন ৬৩ বলে ১০৪ রানের হার না মানা বিধ্বংসী এক ইনিংস।

আন্দ্রে রাসেল অবশ্য গেইলের চেয়ে অনেক বেশি সুযোগ পেয়েছেন। খেলে ফেলেছেন ৫টি ম্যাচ। এর মধ্যে সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তার আগে যে চার ইনিংস খেলেছেন তার মধ্যে একটিতে মাত্র ৩৬ বলে করেছেন অপরাজিত ৮৮, আরেকটিতে ১২ বলে ৪১! বাকি দুই ইনিংসে ব্যর্থ হলেও শুরুটা করেছিলেন বিধ্বংসী রূপেই (ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১১ বলে ১৫, হায়দরাবাদের বিপক্ষে ৫ বলে ৯ রান)।

সবমিলিয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে আছেন রাসেল। ৫১ গড়ে করেছেন ১৫৩ রান। ২ ম্যাচ খেলেই অবশ্য চার নাম্বারে উঠে এসেছেন গেইল। তার রান ১৬৭।

তবে টি-টোয়েন্টি স্ট্রাইকরেটের খেলা। এই জায়গাটায় গেইলের চেয়ে এবার অনেকটাই এগিয়ে রাসেল। তার স্ট্রাইকরেট ২৩৯.০৬। যেখানে গেইলের ১৭৩.৯৫। ছক্কাতেও রাসেল এখন পর্যন্ত এগিয়ে। ১৯ ছক্কা নিয়ে তিনি আছেন শীর্ষে। যেখানে গেইলের ছক্কা ১৫টি।

দেখা যাক, আজ কে কাকে ছাড়িয়ে যান!

প্রবাসীদের সহযোগিতা দিতে আলাদা সেল গঠন করবে সরকার

0

ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের সহযোগিতা দিতে আলাদা সেল গঠন করবে সরকার
প্র্র্র্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা প্রদানে পৃথক একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা সেল গঠনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যেসব দেশে বাংলাদেশের নিজস্ব কোনো অফিস নেই, কিংবা অফিস থাকলেও নিজস্ব ভবন নেই সেসব দেশে অফিস ও ভবন নির্মাণের ক্ষেত্রে সমন্বয় করবে এ সেল।

এ ছাড়াও সেলটি নিয়মিত এডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা, এডিপি বা আরএডিপি প্রণয়নসহ গুরুত্ব কাজে নিয়োজিত থাকবে।

আগামী ২৩ এপ্রিল সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিতব্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে অনুমোদনের জন্য এ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করবেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা প্রবাস জীবন কাটাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত অনেক দেশেই বাংলাদেশের নিজস্ব অফিস নেই। তাই প্রবাসীরা যেমন বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে পারেন না, ঠিক তেমনি তারা কোনো সমস্যায় পড়লে বাংলাদেশের পক্ষ থেকে সহজে সহযোগিতা পান না।

এ অবস্থায় প্রস্তাবিত এ সেলের মাধ্যমে ওইসব দেশে নিজস্ব অফিস ও প্রবাসীদের কথা শোনার জন্য ভবন স্থাপিত হলে তারা সহজেই সহযোগিতা পাবেন। আর বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর দারও উন্মুক্ত হবে।

পররাষ্ট্র সচিব শহীদুল হক স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়, প্রধানমন্ত্রীর অনুশাসনের আলোকে যেসব দেশে বাংলাদেশের নিজস্ব চ্যান্সেরি কমপ্লেক্স ভবন নির্মাণ করার প্রয়োজনীয়তা রয়েছে সেসব দেশে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্বাগতিক দেশের নিজস্ব জমি থাকলে উক্ত জমিতে ভবন নির্মাণ, অন্যথায় জমি ক্রয় করে ভবন নির্মাণ কিংবা আর্থিকভাবে সাশ্রয়ী হলে জমিসহ তৈরি ভবন ক্রয়েয় প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এরপর ২০১৬ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিষয়টি পুনরায় আলোচিত হলে প্রধানমন্ত্রী দূতাবাসে ট্যান্সেরি কমপ্লেক্স নির্মাণে বিলম্ব হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

এ প্রেক্ষিতে এ প্রকল্পের কাজের গতি আরও বৃদ্ধির লক্ষ্যে পূর্ণাঙ্গ পরিকল্পনা সেল গঠনপূর্বক পদায়ন নিশ্চিত করার জন্য পুনরায় নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রস্তাবনায় বলা হয়, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন দেশে চ্যান্সেরি কমপ্লেক্স নির্মাণ সংক্রান্ত চারটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। যা ঐ সব দেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এছাড়া চলমান প্রকল্পসমূহের সঙ্গে গুরুত্বপূর্ণ আরও ১০টি প্রকল্প ইতোমধ্যে প্রাধিকারভুক্ত হয়েছে যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় প্রস্তাবিত পরিকল্পনা সেল উল্লিখিত প্রকল্পগুলির সমন্বয় ও সার্বিক তত্ত্বাবধান সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এতে আরও জানানো হয়, প্রস্তাবিত পরিকল্পনা সেলের মাধ্যমে নিয়মিতভাবে এডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা, এডিপি বা আরএডিপি প্রণয়ণ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, নতুন প্রকল্প প্রক্রিয়াকরণ, আইএমইডি ও পরিকল্পনা কমিশনে মাসিক প্রতিবেদন ও অন্যান্য প্রতিবেদন প্রেরণ ও প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন সম্ভবপর হবে।

প্রস্তাবিত সেলের জন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত পদের বিবরণে বলা হয়, উপ-প্রধান একজন, সিনিয়র সহকারী প্রধান একজন, ব্যক্তিগত কর্মকর্তা একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, অফিস সহায়ক দুই জনসহ মোট ৬ জন।

এছাড়া অফিস সরঞ্জমাদির বিষয়ে বলা হয়েছে, কম্পিউটার তিনটি, প্রিন্টার তিনটি, স্ক্যানার একটি ও ফ্যাক্স মেশিন একটি। এতে আরও বলা হয়, সরকারি ব্যয়ে ফ্যাক্স ও আই.এস.ডি. স্থাপন সংক্রান্ত নীতিমালা, ২০০৪ এর আলোকে প্রাপ্যতা অনুযায়ী প্রশাসনিক ক্ষমতায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।

সকল রোহিঙ্গাকে স্থায়ীভাবে ফেরত নিতে কমনওয়েলথের আহ্বান

5

আন্তর্জাতিক ডেস্ক : নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধীদের জবাবদিহি করানো এবং সেখানে সব সহিংসতা বন্ধ ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ।

৫৩ জাতির গ্রুপ কমনওয়েলথ শুক্রবার যৌথ ইশতেহারে এ আহ্বান জানায়। শুক্রবার লন্ডনে শেষ হয়েছে দুই দিনের কমনওয়েলথ সম্মেলন। শুক্রবার বিকেলে কমনওয়েলথ সরকার প্রধানদের ২৫তম সম্মেলনে সর্বসম্মতভাবে এ ইশতেহার গৃহীত হয়।

যৌথ ইশতেহারে বলা হয়, সদস্য দেশগুলো বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত সকল রোহিঙ্গাকে স্থায়ীভাবে ফেরত নেয়ার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সদস্য দেশগুলো তাদের মর্যাদা সহকারে নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনে প্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টিরও আহ্বান জানাচ্ছে।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে কমনওয়েলথ নেতৃবৃন্দ দেশের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

ইশতেহারে বলা হয়, দুস্থ মানুষগুলোকে আশ্রয় দেয়ার জন্য কমনওয়েলথ নেতৃবৃন্দ বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করছে। সরকার প্রধানরা বর্তমান সংকটের মূল কারণ চিহ্নিত করতে পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা অবিলম্বে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন।

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির কথা উল্লেখ করে কমনওয়েলথ নেতৃবৃন্দ রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসন শুরু করার আহ্বান জানান। পাশাপাশি তারা মিয়ানমার সমাজে রোহিঙ্গাদের সমমর্যাদা দেয়ারও আহ্বান জানান।

সরকার প্রধানরা সব ধরনের চরমপন্থার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের জঙ্গিবাদবিরোধী কর্মপরিকল্পনার প্রতি অব্যাহত সমর্থন প্রকাশ করেন।

সূত্র : বাসস

বিশ্ব একাদশে খেলবেন আফ্রিদি-মালিক-থিসারা

0

বিশ্ব একাদশে খেলবেন আফ্রিদি-মালিক-থিসারা

স্পোর্টস ডেস্ক : গত বছর হ্যারিকেন ইরমা আর মারিয়ার জোড়া আঘাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জ। ক্ষতিগ্রস্ত হয় তাদের স্টেডিয়ামগুলোও। ক্ষয়-ক্ষতি কাটিয়ে সেগুলোকে আবারও খেলার উপযোগী করে তুলতে টাকার প্রয়োজন। সেই টাকা যোগাড় করতেই আগামী ৩১ মে ইংল্যান্ডের লর্ডসে বিশ্ব একাদশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশে কারা থাকছেন, সেটা এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। তবে ইতোমধ্যেই সেখানে খেলতে সম্মতি জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি, অলরাউন্ডার শোয়েব মালিক এবং লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।

এই তিনজনই বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০০৯ সালে লর্ডসে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন আফ্রিদি আর মালিক। ২০১৪ সালে ঢাকায় লঙ্কানদের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন থিসারা পেরেরা।

আফ্রিদি-মালিক-পেরেরা ছাড়াও চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচটিতে খেলার কথা রয়েছে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগানের। তিনিই দলটিকে নেতৃত্ব দেবেন।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলকে নের্তৃত্ব দেবেন কার্লোস ব্রেথওয়েট। থাকবেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, স্যামুয়েল বদ্রি এবং আন্দ্রে রাসেলের মতো তারকা।

দুই ইনিংসেই ব্যর্থ আশরাফুল, ইনিংস হার ইস্ট জোনের

0

দুই ইনিংসেই ব্যর্থ আশরাফুল, ইনিংস হার ইস্ট জোনের

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ইনিংসে ৪১৫ রান তুলেছিল নর্থ জোন। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে একে পাহাড়সম পুঁজি বলা যায় না। তবে দুই ইনিংস মিলিয়েও নর্থ জোনের এক ইনিংসের সমান রান তুলতে পারেনি ইস্ট জোন। ফলে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে এক ইনিংস এবং ২৮ রানে হেরেছে মুমিনুল হকের দল।

দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটেই ১১০ রান তুলে ফেলেছিল ইস্ট জোন। মনে হচ্ছিল, নর্থ জোনের সঙ্গে ম্যাচটা বেশ জমবে তাদের। সেই দলটিই প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে।

৪৯ রান নিয়ে তাসামুল হক আর ৫২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা লিটন দাস আর বেশিদূর এগোতে পারেননি। তাসামুল আউট হন ৫৬ রানে, লিটন থামেন ৬৯ করে। এই দুই ব্যাটসম্যান ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইস্ট জোনের ইনিংস। ২ উইকেটে ১৬১ থেকে আর ৫৬ রান তুলতেই বাকি ৮ উইকেট হারিয়েছে মুমিনুলের দল।

অধিনায়ক মুুমিনুল ২১ রান করেন। আশরাফুল আউট হন মাত্র ১১ রানে। আর শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দীনের ২০ আর সোহাগ গাজীর ১৩ রানে কোনোমতে দুইশ পেরোয় ইস্ট জোনের প্রথম ইনিংস।

নর্থ জোনের পক্ষে ৪টি করে উইকেট নিয়েছেন ডানহাতি দুই তরুণ পেসার- ইয়াসিন আরাফাত আর শরিফুল ইসলাম।

ফলোঅনের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা ইস্ট জোন আরও বড় বিপদে পড়ে। এবার ৯১ রান তুলতেই ৭ উইকেট হারায় তারা। এবার অধিনায়ক মুমিনুল ০ আর আশরাফুল আউট হন ৮ রানে। অষ্টম উইকেটে সোহাগ গাজী আর মোহাম্মদ সাইফউদ্দীন মিলে ৬৯ রানের জুটিতে লজ্জা কিছুটা কমিয়েছেন। সোহাগ গাজী ৫০ আর সাইফউদ্দীন করেন ৩০ রান।

দ্বিতীয় ইনিংসেও বল হাতে আগুন ঝরিয়েছেন ইয়াসিন আর শরিফুল। তারা ৩টি করে উইকেট নিয়েছেন। ৩টি উইকেট নিয়েছেন আরেক পেসার শফিউল ইসলামও।

প্রবাসীদের ভোটার হতে প্রধান বাধা দ্বৈত নাগরিকত্ব : সিইসি

0

প্রবাসীদের ভোটার হতে প্রধান বাধা দ্বৈত নাগরিকত্ব : সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, প্রবাসীদের ভোটার করতে প্রধান সমস্যা দ্বৈত নাগরিকত্ব।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত সেমিনার উদ্বোধনকালে সিইসি এ কথা বলেন। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটাধিকার প্রয়োগ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সেমিনারে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, চার নির্বাচন কমিশনার, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, মালেশিয়ায় নিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম, সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ প্রমুখ।

সিইসি বলেন, ৩০০ আসনের ব্যালট নিয়ে বিদেশে ভোট প্রদানের ব্যবস্থা করা সম্ভব হয় না। আমাদের কাছে যারা এ প্রস্তাব নিয়ে আসে তাদের বিষয়টা বুঝিয়ে বলি। তবে এ ব্যাপারে আজ আলোচনা মাধ্যমে নির্ধারণ হবে কীভাবে প্রবাসীরা ভোটের আওতায় আসবে।

সিইসি বলেন, দেশের সন্তানরা বিদেশে অবস্থান করে দেশকে সমৃদ্ধশালী করছেন। তাদের কীভাবে ভোটাধিকার প্রয়োগে সাহায্য করা যায়, কীভাবে তাদের জাতীয় পরিচয়পত্র দেয়া যায় উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে সেই বিষয়ে মূল্যবান বক্তব্য শোনা হবে।

তিনি বলেন, বর্তমানে প্রক্সি ভোট ও পোস্টাল ভোটের নিয়ম আছে। এর মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারেন। আগামী নির্বাচনের আগে এসব পদ্ধতি নিয়ে প্রচারণা চালানো হবে।

প্রসঙ্গত পোস্টাল ভোট পদ্ধতিতে একজন প্রবাসী তার পছন্দমত যে কোনো স্থান থেকে ভোট দিতে পারে। আবেদন করলে ওই ঠিকানায় আগে থেকে ব্যালেট সরবরাহ করা হয়। ভোট দেয়ার পর তা ডাকযোগে পাঠিয়ে দেয়া হয়। এ পদ্ধতি ২০০৮ সাল থেকে চালু হয়।

প্রবাসী ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র প্রদান এবং ভোটাধিকার প্রয়োগ-সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে তিন পুলিশ আহত

3

ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে তিন পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়া থানাধীন শেলটেক এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ইয়াবার চালান আনার সময় পুলিশের বাধা পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা।

এতে গেন্ডারিয়া থানার টহলরত দুই এএসআই ও এক কনস্টেবল গুলিবিদ্ধ হন।

তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান।

গিয়াস উদ্দিন সেলিমের ‘অপারেশন জ্যাকপট’

8

গিয়াস উদ্দিন সেলিমের ‘অপারেশন জ্যাকপট’

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের পর্দায় বিভিন্ন সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট উঠে এসেছে। সেসব চলচ্চিত্র পেয়েছে কালজয়ের খেতাব। সঙ্গে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিয়েছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস।

এবার রূপালি পর্দায় দেখা যাবে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক অবদান এবং অকুতোভয় বীর বাঙ্গালি নৌ-কমান্ডোদের দু:সাহসী অভিযান। মূলত নৌ-কমান্ডোদের ‘অপারেশন জ্যাকপট’ নিয়েই আবর্তিত হবে এই ছবির গল্প। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে নির্মিত হবে এই চলচ্চিত্র। ইতোমধ্যে চলচ্চিত্রের পান্ডুলিপি লেখক এবং পরিচালক হিসাবে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে নিয়োগ দেয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনে বুধবার (১৮ এপ্রিল) নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলামের (বীর উত্তম) সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, মো. নূরুল ইসলাম সুজন, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, মমতাজ বেগম এডভোকেট এবং বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন অংশ নেন।

শিগগিরই এই চলচ্চিত্রের নামসহ অন্যান্য শিল্পী-কলাকুশলীদের সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেয়া হবে বলে বৈঠকে জানানো হয়।

এদিকে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ চলছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এতে অপু চরিত্রে ইয়াশ রোহান ও শুভ্রার ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। এছাড়াও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম নিজেই। এটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতা। পরিবেশনায় আশীর্বাদ চলচ্চিত্র।

এবার পূর্ণিমার মুখোমুখি ফাহমিদা নবী

0

এবার পূর্ণিমার মুখোমুখি ফাহমিদা নবী

বিনোদন প্রতিবেদক : এরই মধ্যে আরেফিন শুভ, মিশা সওদাগর, ইমরান, কনা সহ অনেকেই পূর্ণিমার নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন ‘এবং পূর্ণিমা’ নামের একটি অনুষ্ঠানে। আলোচিত ও সমালোচিত এই অনুষ্ঠানে এবার পূর্ণিমার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।

পূর্ণিমা চলচ্চিত্রের মানুষ ও ফাহমিদা নবী গানের মানুষ। দুই জগতের দুই মানুষের আড্ডা জমেছে বেশ।এবারের পর্বে ফাহমিদা নবী তার নিজের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সহ নানান বিষয় নিয়ে কথা বলেছেন পূর্ণিমার সাথে।

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন। আরটিভিতে শনিবার রাত ১০টায় প্রচারিত হবে এই পর্বটি।

Dhaka, BD
haze
28 ° C
28 °
28 °
44 %
0kmh
47 %
রবি
28 °
সোম
28 °
মঙ্গল
29 °
বুধ
29 °
বৃহঃ
30 °

সর্বাধিক পঠিত