17 C
Dhaka, BD
Home Blog Page 14

ব্যবসা শুরু করলেন ফারিয়া শাহরিন

0
ব্যবসা শুরু করলেন ফারিয়া শাহরিন

অভিনয়ের পাশাপাশি অনেক তারকাই ব্যবসায় নাম লিখিয়েছেন। তাদের কেউ রেস্তোরাঁ, কেউ বুটিক হাউস, কেউবা আবার পার্লার-জিমনেশিয়ামের ব্যবসা করে পেয়েছেন সাফল্য। এবার এ তালিকায় যুক্ত হলেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। অনলাইনে প্রসাধনী পণ্য বিক্রি শুরু করেছেন এই লাক্স তারকা।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন ফারিয়া। সেখান থেকে ভালো মানের প্রসাধনী পণ‌্য এনে ভোক্তার কাছে পৌঁছে দেবেন তিনি। সেখান থেকে ফেসবুক স্ট্যাটাসে নিজের নতুন ব্যবসার খবর জানিয়েছেন এই অভিনেত্রী।

ফারিয়া লিখেছেন, ‘ম্যাকের পণ্য দিয়ে যাত্রা শুরু করলাম। আমরা সবাই কম বেশি ম্যাকের পণ্য ব্যবহার করি। তাই ম্যাকের পণ্য দিয়েই বিসমিল্লাহ্‌ করতেছি। ম্যাকের কোন পণ্য লাগবে সেটা আমাকে ইনবক্সে জানাতে পারেন। আপনার কাছে ছবি থাকলে সেটাও পাঠাতে পারেন। অথবা আপনার নম্বর পাঠিয়ে দিতে পারেন। শতভাগ নিশ্চিত হয়েই ইনবক্সে যোগাযোগ করবেন। আপনি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি পণ্যের ডিটেইলস পাঠিয়ে দিবো, পণ্যটি পেতে এডভান্স করতে হবে।’

তিনি আরও লিখেছেন, ‘আজাইরা গ্যাঁজানোর জন্য কেউ ম্যাসেজ দিবেন না। আশা করি সবাই আমাকে সহযোগিতা করবেন। নোংরা মানসিকতার মানুষদের বাজে মন্তব্য থেকে বাঁচতে কমেন্ট অপশন বন্ধ রাখা হয়েছে। তাই পণ্য নিতে চাইলে ইনবক্সেই যোগাযোগ করুন। সেপ্টেম্বরের শেষে পণ্য ডেলিভারি দেয়া হবে ইনশাআল্লাহ। কাজটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। সবার দোয়া ও প্রেরণা চাই।’

খানিকটা স্পষ্টভাষী ফারিয়া শাহরিন। বিভিন্ন বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের মতবাদ প্রকাশ করতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি দেয়া নিয়ে প্রায়ই ট্রোলড হতে হয় এই সুন্দরীকে। শুধু তাই নয়, মাঝে মাঝে অনেকেই আপত্তিকর প্রশ্ন করেন তাকে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফারিয়া জানিয়েছিলেন, ‘মাঝে মাঝে মনে হয় মিডিয়ায় যদি না আসতাম তাহলে কি কারো সাহস হতো আমাকে গালি দেয়ার? কোনো নষ্টামি, ভন্ডামি লুচ্চামি না করেও দিন শেষে শুনতে হয় চামড়া বেচতে গেছিস বিদেশ, কত টাকা কামাইলি? কার ফ্ল্যাটে উঠলি? প্রতি রাতের রেট কত? মদ থাকলে সরিয়ে ফেল, কার কার বিছানা গরম করলি?’

তিনি আরও জানান, ‘অনেক সেলিব্রেটি হয়তো এসব ইগনোর করতে পারেন কিন্তু আমি পারি না। রক্ত উঠে যায় মাথায়। এই যে এতোগুলো বছর ভালো থাকলাম, এতো অনেস্ট থাকলাম। কত মানুষ কত টাকার লোভ দেখাল, নিজেকে তাও কন্ট্রোল করলাম। দিনশেষে কি পেলাম আমি, মা… নামক একটা উপাধি। আর কিছু না। খুব কষ্ট হয়, কিছু মানুষের জন্য মানুষের এইভাবে কথা বলার সাহস হয়। কত অসহায় আমরা।’

উল্লেখ্য, সর্বশেষ ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় এসেছিলেন ফারিয়া শাহরিন। নাটকটিতে অন্তরা চরিত্রে দেখা গেছে তাকে।

করোনা ইউনিটে বিভিন্ন জেলায় ২০ জনের মৃত্যু

2309
করোনা ইউনিটে বিভিন্ন জেলায় ২০ জনের মৃত্যু

করোনায় দেশে প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (০৫ সেপ্টেম্বর) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহীতে । সেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ময়মনসিংহ ৬ জনের মৃত্যু হয়েছে।

এরপরই বরিশালে ৪ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

যেকোনো সময় বিলীন হতে পারে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের বাড়ি

66

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ফরিদপুরে পদ্মার পানি গত দুই সপ্তাহ যাবত বেড়েই চলছে। পদ্মা নদীর পানি বাড়তে থাকায় ফরিদপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে।

অপরদিকে আলফাডাংগা উপজেলার গোপালপুরে মধুমতি নদী এবং চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের ভাংগিডাঙি ও চর হরিরামপুর গ্রামে পদ্মা নদীর ব্যাপক ভাঙনে অনেক বসত বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে । এই সকল এলাকার লোকজন ভিটেমাটি হারিয়ে মানবতের জীবনযাপন করছে। মধুমতি নদীর ভাঙনে মধুখালী উপজেলার সালামতপুর গ্রেমের বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের বাড়ি ও জাদুঘর ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে ।

গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে এখন তা বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফরিদপুরের ৭টি উপজেলার ২৩টি ইউনিয়ন ও সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিক্রিরচর, চরমাধবদিয়া অম্বিকাপুর ও আলিয়াবাদ ইউনিয়নসহ নতুন করে ২২৩টি গ্রামের ৫০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। পানি বাড়ার ফলে এ সকল এলাকার প্লাবিত মানুষের মধ্যে আবার আতঙ্ক দেখা দিয়েছে । বন্যার পানি কয়েক দিনে অব্যাহত ভাবে বাড়তে থাকায় পদ্মার তীরবর্তী নিম্নাঞ্চলের হাজারো মানুষের মাঝে নেমে এসেছে চরম দুর্ভোগ।

বন্যার কারণে ফরিদপুরের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে যাওয়ায় ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের একটি রাস্তা ভেঙে অনেক বাড়িঘরে পানি ওঠে গেছে ।

এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফরিদপুরের ৭টি উপজেলার ২৩টি ইউনিয়নে কয়েক হাজার পরিবারের মাঝে শুকনা খাবার ও ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী পার্থ প্রতিম সাহা জানিয়েছেন, চলতি বর্ষা মৌসুমে গত এক মাস আগে থেকে মধুমতি নদীতে ভাঙন শুরু হয়। পনের দিন আগে থেকে বালি ভর্তি জিওব্যাগ ফেলে ভাঙনরোধে অস্থায়ী ভিত্তিতে কাজ চলছে।

গত পাঁচ বছর যাবত আলফাডাঙ্গার এই মধুমতি নদীতে ফি বছরেই নদী তীরে ভাঙন হয়। পাউবোর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, স্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙ্গনরোধের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।

ঢাকায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

62

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ছয়টা থেকে ৫ সেপ্টেম্বর (রবিবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২৯৭ গ্রাম ১০১ পুরিয়া হেরোইন, ৮ লিটার দেশী মদ, ১ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও ২৭৩৯ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ টি মামলা রুজু হয়েছে।

দর্শকদের দুই নয়নের আলো হয়ে আছেন বুলবুল আহমেদ

71

ঢাকাই সিনেমায় সত্তর-আশির দশকে যে’কজন সুদর্শন নায়ক দর্শকের মন জয় করে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম বুলবুল আহমেদ। যিনি আজও অমর হয়ে আছেন সিনেপ্রেমী দর্শকদের হৃদয়ে। তাকে দেশীয় সিনেমার মহানায়ক বলা হয়।

শনিবার (৪ সেপ্টেম্বর) এই অভিনেতার জন্মদিন। ১৯৪১ সালের আজকের এ দিনে রাজধানীর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তার পারিবারিক নাম তাবারক আহমেদ। বাবা-মা আদর করে বুলবুল বলে ডাকতেন তাকে।

পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরিজীবন শুরু করেন বুলবুল আহমেদ। পাশাপাশি টিভি নাটকে অভিনয় শুরু করেন। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’ ১৯৬৪ সালে বিটিভিতে প্রচারিত হয়। এটি নির্মাণ করেছিলেন ছিলো আবদুল্লাহ আল মামুন।

ধারাবাহিক ও একক মিলিয়ে প্রায় চার শতাধিক নাটকে অভিনয় করেছেন বুলবুল আহমেদ। তার অভিনীত প্রচারিত সর্বশেষ টিভি নাটক ‘বাবার বাড়ি’ ২০০৯ সালে প্রচার হয়। তার উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে রয়েছে- ‘মালঞ্চ’, ‘ইডিয়েট’, ‘মাল্যদান’, ‘বড়দিদি’, ‘আরেক ফাল্গুন’, ‘শেষ বিকেলের মেয়ে’।

বুলবুল আহমেদ ১৯৭৩ সালে ‘ইয়ে করে বিয়ে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন। এর পরের বছর ‘অঙ্গীকার’ সিনেমায় অভিনয় করেন তিনি। দুটি সিনেমা দিয়েই আলোচনায় আসেন তিনি। এরপর একের পর এক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দুই চরিত্র ‘শ্রীকান্ত’ ও ‘দেবদাস’-এ দুর্দান্ত রূপদান বুলবুল আহমেদকে দর্শকের কাছে চির স্মরণীয় করে রাখবে।

এছাড়াও ‘মহানায়ক’, ‘সীমানা পেরিয়ে’, ‘সূর্য্য কন্যা’, ‘ধীরে বহে মেঘনা, ‘জীবন নিয়ে জুয়া, ‘রূপালী সৈকতে’, ‘বধূ বিদায়’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দি ফাদার’, ‘দুই নয়নের আলো’ সিনেমাগুলোর কারণে চিরদিন শ্রদ্ধেয় হয়ে থাকবেন বুলবুল আহমেদ।

কর্মজীবনের চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বুলবুল আহমেদ। দাম্পত্য জীবনে বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ। এই দম্পতির তিন সন্তানের মধ্যে মেয়ে ঐন্দ্রিলা ও তিলোত্তমা এবং ছেলে শুভ। মেয়ে ঐন্দ্রিলা দেশীয় নাটকের জনপ্রিয় অভিনেত্রী।

সুদর্শন, মার্জিত, রুচিশীল এ অভিনেতা ২০১০ সালে পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। মহানায়ক চলে গেছেন দৃষ্টির সীমানা পেরিয়ে তবুও বাংলা চলচ্চিত্রের রূপালী সৈকতের দর্শকদের মনে আজীবন রয়ে যাবেন দুই নয়নের আলো হয়ে।

রাষ্ট্রপতির সঙ্গে মরক্কোয় নিযুক্ত নতুন দূতের সাক্ষাৎ

16

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. শাহদৎ হোসেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি আশা করেন নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে মরক্কোর সঙ্গে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্টপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

ধর্ষণ মামলায় পুলিশের এসআই গ্রেফতার

274

এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংল নগর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলমকে (৩২) গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ওই তরুণীর দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

তরুণীর বন্ধুর বিরুদ্ধে আনা এক অভিযোগের মীমাংসার সুযোগে তাকে ওই এসআই ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মঙ্গলবার সকালে গুলশান থানায় দায়েরকৃত একটি মামলার পরিপ্রেক্ষিতে খায়রুলকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, মাস খানেক আগে এক বন্ধুর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করতে গিয়ে এসআই খায়রুলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। তার সূত্র ধরে খায়রুল তাকে বিভিন্ন সময় ফোন করে দেখা করতে বলতেন। গত সোমবার (৩০ আগস্ট) সকালে অফিসে যাওয়ার সময় স্কয়ার হাসপাতালের কাছে পান্থপথে খায়রুল ওই তরুণীকে দেখতে পান।

বন্ধুর বিরুদ্ধে অভিযোগের মীমাংসা করে দেওয়ার কথা বলে এসআই খায়রুল তাকে মোটরসাইকেলে করে গুলশানের নিকেতনে এক বাসায় নিয়ে যান। এরপর খায়রুল বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে তাকে মোটরসাইকেলে করে পান্থপথে নামিয়ে দিয়ে যান এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখান বলেও মামলায় উল্লেখ করা হয়।

ঢাকা-দিল্লি-কলকাতা রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা

49

মহামারীর মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামীকাল রোববার (০৫ সেপ্টেম্বর) থেকে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার (০৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বেবিচক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স এরই মধ্যে তাদের ফ্লাইট সূচি ঘোষণা করেছে।

বিমান জানায়, ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে। এরপর ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার ২টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। আর ঢাকা-দিল্লি রুটে বিমানের ফ্লাইট চালু হবে ৮ সেপ্টেম্বর থেকে। প্রতি সপ্তাহে রবি ও বুধবার দুটি ফ্লাইট পরিচালনা করা হবে এই রুটে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। তাদের ফ্লাইট প্রতি রোববার, বুধবার ও শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। দুপুর ১টা ৩০ মিনিটে চেন্নাই থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু করেছিল বাংলাদেশ। এরপর চলতি বছরের এপ্রিলে মহামারীর কারণে ভারত বিপর্যস্ত অবস্থায় পড়লে বিশেষ ব্যবস্থার ওই বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

কুমারখালীতে ছোট ভাইয়ের স্ত্রীকে মারপিট ও বাড়ি ঘর ভাংচুর করলো ভাসুর

1691

কুষ্টিয়ার কুমারখালীতে জমির খাজনা দেয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের স্ত্রীকে মারপিট ও বাড়িঘর ভাংচুর করেছে ভাসুর। শুক্রবার সকালে চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

হামলায় আহত হয়েছেন চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামের সোহাগের স্ত্রী জেসমিন খাতুন, তার বাকপ্রতিবন্ধী বাবা সাইদুল শেখ ও দৃষ্টি প্রতিবন্ধী মা হাজেরা বেগম।

আহত সোহাগের স্ত্রী জেসমিন জানান, তার চাচাত ভাসুর সাদ মোহাম্মদ শেখের ছেলে ফারুক শেখের সাথে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সম্পত্তির বিরোধ নিষ্পত্তির জন্য উল্লেখিত সম্পত্তি বিক্রয়ের সিদ্ধান্ত নিলে জমির খাজনার টাকা তার স্বামী সোহাগের কাছে তার ভাসুর ফারুক প্রদান করে। এবং পরবর্তীতে ফারুক সেই টাকা ফেরত চাইলে সোহাগ বাড়িতে গিয়ে তার স্ত্রীর নিকট থেকে নিতে বলে। শুক্রবার সকালে ফারুক ও তার ছোট ভাই আলামিন ৭/৮ জন সহ তাদের বাড়িতে এসে অতিরিক্ত টাকা দাবী করে। তিনি মুল টাকা ফেরত দিতে চাইলে তার ভাসুর অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে ফারুক ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় তিনি, তার শশুড় ও শাশুড়ী আহত হয়েছেন। তিনি আরো জানান এ সময় ঘরের মধ্যে হামলা চালিয়ে টিভি, আসবাবপত্র ভাংচুর ও জমি রেজিস্ট্রির জন্য নগদ টাকা নিয়ে তারা বীরদর্পে চলে যায়।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, থানায় এজাহার আকারে দরখাস্ত পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন

509

রাত পোহালেই কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২৩ সালের দ্বিবার্ষিক নির্বাচন।

আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বড় বাজারের চেম্বার ভবনে এ ভোটগ্রহণ চলবে। এর আগে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চেম্বার নির্বাচনে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ইতিমধ্যে ট্রেড গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন হাজী রবিউল ইসলাম, মোকাররম হোসেন মোয়াজ্জেম ও জাফর আলী মোল্লা।

চেম্বার সূত্রে জানা গেছে, বাকি সাধারণ সদস্যদের মধ্য থেকে ১২টি পরিচালক পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ গ্রুপে ১৮২৩ জন ভোটার তাদের ভোটাধিকার ভোট প্রয়োগ করবে।

এবং বি গ্রুপে সহযোগী সদস্যদের মধ্য থেকে ছয়টি পরিচালক পদের জন্য ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বি গ্রুপে ৫২১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ গ্রুপের পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুষ্টিয়া ও খাজানগরের প্রিয়মুখ ফ্রেশ এগ্রোফুড ও ওয়াদি জুট মিলস এর এমডি আলহাজ্ব মোঃ ওমর ফারুক। তিনি বলেন, আমরা যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান সরাসরিভাবে জরিয়ে আছি, তারাই কেবল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বুঝতে পারি কি কি সমস্যা ও সম্ভাবনা গুলো রয়েছে। আর তাই আমাকে যদি ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং সম্ভাবনাময় দিকগুলো নিয়ে ব্যবসায়ীদের কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রেখে কাজ করে যাবো।

গেলো মেয়াদের সিনিয়র সহসভাপতি ও বি গ্রুপের পরিচালক পদে প্রার্থী এসএম কাদেরী শাকিল বলেন, এবারের নির্বাচনে যারা ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে এবং ব্যাবসায়ীদের সুবিধা অসুবিধা গুলো দেখভাল করবে তেমন প্রতিনিধিকে ব্যালটের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ভোট দেবে। তিনি বলেন, এবারের নির্বাচনে প্যানেল বিষয় নয়, লোক চিনে ভোট দেবে। ভোটে নির্বাচিত হওয়া প্রতিনিধিত্বকারীকে অবশ্যই ব্যাবসায়ীক কল্যাণে কাজ করতে হবে এবং ব্যবসায়ীদের কাছে দ্বায়বদ্ধতা থেকে ভোটারদের পাশে দাঁড়াতে হবে।

পরিচালক পদপ্রার্থী (বি গ্ৰুপ) ৪ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বীতা করছেন তরুণ ব্যবসায়ী কুষ্টিয়ার পরিচিত মুখ সাংবাদিক আবু মনি জুবায়েদ রিপন। তিনি বলেন,দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডস্ট্রি এর নির্বাচন অনেক প্রত্যাশিত নির্বাচন এবং ব্যবসায়ী মহলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা এবং সিন্ডিকেটমুক্ত চেম্বার গড়তে ভোটাররা সু-চিন্তিত মতামত প্রকাশ করবেন তাঁদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে। তিনি নির্বাচিত হলে আগামীদিনে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের গণতন্ত্রের ভবিষ্যত ও সুন্দর-স্বচ্ছ ও ব্যবসায়ীদের ককল্যাণে উপযোগী চেম্বার গড়ে তুলতে দ্বায়বদ্ধতা থেকে তাঁদের পাশে দাঁড়াবো।

আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এদিকে চেম্বারের ভোট গ্রহনকে কেন্দ্র করে বড় বাজার এলাকায় অবস্থিত চেম্বার ভবন ভিন্ন পরিবেশে রুপ নিয়েছে। চেম্বারের সদস্য ব্যবসায়ীরা যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে তাদের রায় প্রদান করবেন বলে সকলে আশা করছেন।

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মত এমন একটি ঐতিহ্যবাহী ব্যবসায়ীদের সংগঠনে নির্বাচন উপলক্ষে সদস্য পদ বৃদ্ধি নয় বরং প্রকৃত ব্যবসায়ীদের এই সংগঠনে অন্তর্ভুক্তির দাবি জানান কুষ্টিয়ার ব্যবসায়ী ও সচেতন মহল।

Dhaka, BD
mist
17 ° C
17 °
17 °
88 %
0kmh
40 %
শনি
25 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °
বুধ
27 °

সর্বাধিক পঠিত