17 C
Dhaka, BD
Home Blog Page 15

সাংসদ হাসিবুর রহমানের মৃত্যুতে শোকপ্রস্তাব, সংসদ মুলতবি

2

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে শোকপ্রস্তাব আনা হয়েছে। একই সঙ্গে সংসদ মুলতবিও ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোকপ্রস্তাব পড়ে শোনান।

শোক প্রস্তাতে শিরীন শারমিন এমপিদের উদ্দেশ্যে বলেন, মরহুম হাসিবুর রহমান স্বপনের জীবন-বৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোকপ্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। আমি এখন শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ, সরকার দলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আবদুল আজিজ।

শোকপ্রস্তাবের আলোচনার পর সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এমপিদের নিজ নিজ আসনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা শেষে তার রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

পরে সংসদের রীতি অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি রাখা হয়। সংসদের চলতি কোনো এমপি মারা গেলে সংসদ মুলতবি করার রেওয়াজ রয়েছে। আগামীকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ মুলতবি করা হয়।

সংসদ সদস্য হাসিবুর রহমান বৃহস্পতিবার তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৩টার দিকে মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জোহা।

আগামীকাল ভোরে তার মরদেহ দেশে পৌঁছাবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।

ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দী ৮০ হাজার মানুষ

9

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টায় এই তথ্য নিশ্চিত করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলার পানি কিছুটা কমলেও এখনও বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় উলিপুর উপজেলার অনন্তপুর বাজারের কাছে বেড়িবাঁধ ছাপিয়ে গেছে পানি। এ সময় নতুন করে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র অববাহিকার উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় ৩ শতাধিক চরের ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, প্রায় ২০ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও গবাদিপশুর খাদ্য সংকট প্রকট হয়ে উঠছে।

অন্যদিকে ধরলা ও তিস্তা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে রাজারহাট উপজেলার গতিয়াশাম, খিতাবখা, কিং ছিনাই ও সদর উপজেলার চর বড়াইবাড়িসহ ২৫টি পয়েন্টে নদীভাঙন তীব্র-রূপ নিয়েছে। গৃহহীন হয়েছে আরও শতাধিক পরিবার।

অ্যালেনের ফেরায় শক্তি বাড়ল নিউজিল্যান্ডের

43

ইংল্যান্ডে অনুষ্ঠিত একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড খেলে সোজা ঢাকা এসেছিলেন কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন। ৩ দিন আগে ঢাকা এসে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করলেও রক্ষা হয়নি করোনা থেকে।

গত ২৪ আগস্ট নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় ফিন অ্যালেন ঢাকায় করোনা আক্রান্ত হয়েছেন। এরপর থেকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়।

প্রায় নয় দিন আইসোলেশনে থাকার পর আজ বৃহস্পতিবার কিউই ক্রিকেট থেকে জানানো হয়েছে, করোনা মুক্ত হয়েছেন ফিন অ্যালেন। তাই দলের সঙ্গে যোগ দিতে আর কোনও বাধা নেই।

এদিকে অ্যালেনের করোনা আক্রান্তের খবরে পেসার ম্যাট হ্যানরিকে উড়িয়ে আনা হয় বাংলাদেশে। তিনিও ঢাকা এসে তিন দিনের কোয়ারেন্টিনে থেকেছেন, আজ শেষ দিন।

গতকাল ১ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচে কিউইরা ৭ উইকেটে হেরেছে টাইগারদের কাছে। প্রথমে ব্যাট করে নিজেদের সর্বনিম্ন ৬০ রানে অল-আউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ ১৬ ওভারে ৩ উইকেট জারিয়ে জয় তুলে নেয়।

আগামীকাল শুক্রবার বিকাল ৪টা থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

মৌলভীবাজারে দেখা মিললো ঘন কুয়াশা

397

মৌলভীবাজারে শীতের কুয়াশা দেখা গেছে। বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় দেখা যায় ঘন কুয়াশা।

আবহাওয়া বিভাগ বলছে, প্রাকৃতিকভাবে মাঝে মাঝে এমন হতেই পারে।

শ্রীমঙ্গল শহরতলীর বাসিন্দা জামাল হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে হাটতে বের হয়ে দেখি ঘন কুয়াশা। প্রথমে একটু অবাক হয়েছি।

শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, আকাশের নিম্নস্তর থেকে মেঘ কমে যাওয়ায় প্রাকৃতিকভাবে কুয়াশা নেমেছে। প্রকৃতিতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

কুষ্টিয়া চেম্বারের নির্বাচন: জনপ্রিয়তায় এগিয়ে মৌবনের মালিক হাবিবুল আলম

37

জমে উঠেছে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আসন্ন (২০২১-২০২৩) নির্বাচন। নির্বাচনে এ গ্রুপের পরিচালক পদে মৌবনের মালিক হাবিবুল আলম জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে। ভোট চাইতে দিনভর ছুটছেন বিভিন্ন ভোটারদের কাছে। পাচ্ছেন ব্যাপক সাড়া।

জীবনে নানান প্রতিকূলতা পেরিয়ে ব্যবসায়ী হিসেবে সফল হওয়া এবং কুষ্টিয়ার ব্যবসায়ী অংঙ্গনে পরিচিত মুখ হাবিবুল আলম দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে এ গ্রুপের পরিচালক পদে নির্বাচন করছেন। তার ব্যালট নং-৯। হাবিবুল আলম একজন সফল ব্যাবসায়ীর পাশাপাশি ক্রীড়া সংগঠকও বটে। তিনি জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশের (নাসিব)’র পরিচালক ও কুষ্টিয়া জিমন্যাষ্টিক ক্লাবের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া কেন্দ্রীয় মসজিদের পরিচালক হিসেবেও দায়িত্ব পালণ করছেন তিনি।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সাধারণ ভোটাররা বলছেন, মৌবন কুষ্টিয়ার একটি সুপরিচিত এবং নামকরা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কর্ণধার হাবিবুল আলম ব্যবসায়ী নেতা হিসেবে আস্থার মানুষও বটে। তাই চেম্বারের এ নির্বাচনে তার কোন বিকল্প নেই। এ নির্বাচনে এ গ্রুপের পরিচালক পদে সবার থেকে এগিয়ে আছেন তিনি। তাকেই এবার একটা সুযোগ দিতে চান তারা।

জীবনে নানান প্রতিকূলতা পেরিয়ে ব্যবসায়ী হিসেবে সফল হওয়া এবং কুষ্টিয়ার ব্যবসায়ী অংঙ্গনে পরিচিত মুখ হাবিবুল আলম নির্বাচন প্রসঙ্গে এ বিষয়ে বলেন, আমি বিশ্বাস করি ভোটাররা আমাকে ভোট দিবেন। দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নির্বাচনে এ গ্রুপের পরিচালক পদে জয়লাভ করলে ব্যবসায়ীদের পাশে আছি এবং সবসময় পাশে থাকবো।

তিনি মনে করেন, আমরা যারা সরাসরী ব্যবসায়ী আছি। তারাই কেবল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বুঝতে পারি কি কি সমস্যা রয়েছে। আর তাই আমি পরিচালক পদে নির্বাচিত হলে ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানে নিজেকে নিয়োজিত রাখা সহ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবো। একইসাথে সবাইকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এ ক্ষেত্রে সদস্যদের কাছ থেকে ভোট প্রার্থনা করেন তিনি।

প্রসঙ্গত, ব্যবসায়ী হিসেবে সমাজে যেমন প্রতিষ্ঠিত তেমনি পাশাপাশি সামাজিক বহু কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একই সাথে শিক্ষার প্রসার ও উন্নয়নে তিনি বিভিন্ন সময়ে শিক্ষামূলক কার্যক্রম, বৃত্তি প্রকল্প, দরিদ্র ছাত্রদের শিক্ষাবৃত্তি প্রদান ও আর্থিক সহযোগিতার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের খবর শুনে প্রেমিকের বাড়িতে এসে অনশনে প্রেমিকা !

4

দেড় বছর ধরে প্রেম করে অন্য মেয়ের সাথে বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছে প্রেমিকা। আজ সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।

প্রেমিক আলেক ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানা গেছে আর প্রেমিকা (১৬) উপজেলার নন্দনালপুর ইউনিয়নের নন্দনালপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

দুপুরে প্রেমিক আলেকের বাড়িতে গিয়ে বারান্দার সিড়িতে বসে আছে স্কুল ছাত্রী প্রেমিকা। বাড়ির প্রতিটি কক্ষে তালা ঝুলানো। প্রেমিকসহ বাড়ির লোকজন পলাতক। এবিষয়ে অনশনরত প্রেমিকা বলেন, আমি নানীদের বাড়িতে থাকি।

নানী বাড়ির পাশে আলেকের চাচা বাড়ি। চাচা বাড়িতে নিয়মিত যাওয়া আসা করত আলেক। এক পর্যায়ের তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম চলছে প্রায় দেড় বছর ধরে।

তিনি আরো বলেন, আলেক বিয়ের আশ্বাস দিয়েছে আমাকে কিন্তু হঠাৎ লোকমুখে আমি শুনতে পাই শুক্রবার ওর বিয়ে। তাই সকাল থেকে বিয়ের দাবিতে অনশন করছি। বিয়ে না দিলে আত্মহত্যা করব আমি।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিয়ের দাবিতে এক স্কুল ছাত্রীর অনুশনের খবর পেয়েছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি।

সারাদেশে করোনা ও উপসর্গে ২০ জনের মৃত্যু

222

করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.৩%। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ জন, উপসর্গে ৩ জন এবং করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন ২ জন।

ময়মনসিংহে কমে আসছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪০ জন।

অক্সিজেন প্লান্ট নিয়ে ভারতীয় যুদ্ধ জাহাজ সাভিত্রি চট্টগ্রাম বন্দরে

234

বাংলাদেশের জন্য ২টি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতীয় যুদ্ধ জাহাজ আই এন এস সাভিত্রি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে দিকে ভারতের বিশাখাপত্তম বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে ২টি অক্সিজেন প্লান্ট নিয়ে আসে যুদ্ধ জাহাজটি।

নৌবাহিনী সূত্র জানায়, আই এন এস সাভিত্রি বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি এবং ঢাকা মেডিকেল কলেজের জন্য একটি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট নিয়ে এসেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নৌবাহিনী জেটিতে এই অক্সিজেন প্লান্ট হস্তান্তর করেন আই এন এস সাভিত্রি যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন কমান্ডার এন রবি সিং। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে অক্সিজেন প্লান্ট গ্রহণ করেন চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি পতেঙ্গার কমান্ডার সার্জেন্ট কমান্ডার এম মাহাবুবুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজের পক্ষে অক্সিজেন প্লান্ট গ্রহণ করেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এম শাহরিয়ার কবির।

শ্রীলঙ্কায় ৮০ বছর পর প্রথমবার যমজ হাতির জন্ম

70
শ্রীলঙ্কায় ৮০ বছরের মধ্যে প্রথমবার যমজ হাতির জন্ম, আরটিভি

শ্রীলঙ্কায় একটি হাতি যমজ সন্তানের জন্ম দিয়েছে। গত প্রায় ৮০ বছর পর দেশটিতে এই বিরল ঘটনা ঘটলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৫ বছর বয়সী ওই হাতির নাম সুরাঙ্গি। পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে ওই যমজ পুরুষ হাতির জন্ম দেয় সুরাঙ্গি।

ওই দুই শিশু হাতির বাবা ১৭ বছর বয়সী পান্ডুও এই অরফানেজে বাস করে। পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজের প্রধান রেনুকা বন্দরনায়েকে বিবিসিকে বলেছেন, শিশু দুটি এবং তাদের মা ভালো আছে। শিশু হাতি দুটি তুলনামূলকভাবে ছোট কিন্তু তারা স্বাস্থ্যবান।

বিবিসি বলছে, ১৯৪১ সালে সবশেষ পালিত কোনও হাতি যমজ সন্তানের জন্ম দিয়েছিল দেশটিতে। সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব অ্যানিমেলস অ্যাব্রড জানিয়েছে, হাতির যমজ সন্তান জন্ম দেয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। আর বন্য আফ্রিকান হাতির মধ্যেই যমজ জন্ম দেয়ার ঘটনা বেশি বলেও জানাচ্ছে তারা।

সংস্থাটি বলছে, একটি আফ্রিকান হাতি সারা জীবনে চার থেকে পাঁচটি সন্তানের জন্ম দিতে পারে। আবার কিছু কিছু হাতি ২২ মাস পর্যন্ত গর্ভবতী থাকতে পারে।

আহত হাতি এবং পরিত্যক্ত শিশু হাতিকে বাঁচানোর জন্য ১৯৭৫ সালে পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। এই অরফানেজে এখন ৯০টির বেশি হাতি রয়েছে এবং সেই তালিকায় যোগ হলো এই যমজ হাতিশাবকও।

দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক খুন

3022

কুষ্টিয়ার দৌলতপুরে মফিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

১ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে দাঁড়পাড়া গ্রামের পার্শ্ববর্তী মাঠের একটি বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার কওে পুলিশ। নিহত মফিদুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাঁড়ের পাড়া গ্রামের মৃত সামু মন্ডলের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটা ধারালো ছুরি উদ্ধার করেছে।

এলাকাবাসী জানান, মফিদুলের পালিত ছেলে সাগরের ৬ বছর আগে বিয়ে হয় একই গ্রামের জামালের বনের মেয়ের সাথে, গত ৫ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এ নিয়ে প্রায় দিন মফিদুল কে নানা ভাবে হুমকি দিয়ে আসছিল জামাল, জাব্বার, শরিফুল,মহাবুল সহ তাদের লোকজন। পূর্ব শত্রুতার জের ধরে তারা এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

এদিকে দক্ষিণ দাঁড়ের পাড়ার মুদি দোকানি সাইফুল ইসলাম বলেন, তার দোকান বন্ধ করার সময় মঙ্গলবার রাত ১২ টার দিকে তার সাথে মফিদুলের দেখা হয় এবং তার সাথে কথা বলে বাড়ির দিকে চলে যায় মফিদুল। তিনি আরো বলেন, তার সাথে যখন মফিদুলের দেখা হয় তখন তার আচরণ স্বাভাবিক ছিল।
অপরদিকে মফিদুলের স্ত্রী আকলেমা খাতুন জানান, আমার ছেলে কে নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলছিল। গত সোমবার জামাল, জাব্বার, সরিফুল, মহাবুল, সাইফুল, ফোরিদ, সেলিম, একতিয়ার, সাদ্দাম মিলে আমার ছেলেকে ময়রামপুর গ্রামে তুলে নিয়ে যাই। পরে আমরা থানা পুলিশের সহযোগীতায় আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসি। আমার স্বামী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় পরে আর বাড়িতে ফিরে আসেনি। মহাবুল, শরিফুল ও জাব্বারের নেত্রীত্বে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যা কান্ডের বিচার চাই।

হত্যা কান্ড ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মফিদুল নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি এবং ঘটনাস্থল থেকে দুইটা ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Dhaka, BD
mist
17 ° C
17 °
17 °
88 %
0kmh
0 %
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °
বুধ
27 °
বৃহঃ
26 °

সর্বাধিক পঠিত