24 C
Dhaka, BD
Home Blog Page 850

হবিগঞ্জে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু

0

ছবি-প্রতীকী

জেলা প্রতিনিধি : হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ছয় কৃষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে তারা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হঠাৎ জেলার বিভিন্ন স্থানে তুমুল কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র আধা ঘণ্টা স্থায়ী হয় ঝড়। এ সময়ে ঝড়ে হাওয়ায় ধান কাটা অবস্থায় ছয়জন কৃষক বজ্রপাতে মারা যান।

এর মধ্যে বানিয়াচংয়ের মাকালকান্দি হাওরে দাইপুর গ্রামের বসন্ত দাশের ছেলে স্বপন দাশু (৩৫)। একই উপজেলার নূরপুর হাওরে সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি এলাকার বাসিন্দা জয়নাল উদ্দিন (৬০) মারা যান। এ দুটি স্থানে আহত হন আরও ছয়জন।

এছাড়াও নবীগঞ্জ উপজেলার বৈলাকীপুর গ্রামের হাওরে নারায়ন পাল (৪০) ও আমড়াখাই হাওরে হাবিব উল্লাহর ছেলে আবু তালিব (২৫) বজ্রপাতে মারা যান।

অপরদিকে লাখাই উপজেলার তেঘরিয়া হাওরে সফি মিয়া (৫৫) ও মাধবপুর উপজেলার পিয়াইম হাওরে রাম কুমার সরকারের ছেলে জোহর লাল সরকার (১৮) বজ্রপাতে মারা যান।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের বজ্রপাতের তথ্য সংগ্রহের দায়িত্বরত কর্মী আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্যাটেলাইট উৎক্ষেপণ দেখার আমন্ত্রণ জানিয়েছে কেনেডি স্পেস সেন্টার

0

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১০ মে মহাকাশে ডানা মেলবে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। স্যাটেলাইট উৎক্ষেপণের সাক্ষী হতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছে কেনেডি স্পেস সেন্টার। আগামী ১০ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। প্যাড ৩৯-এ থেকে ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

এ উপলক্ষে কেনেডি স্পেস সেন্টারের ভিজিটর কমপ্লেক্সে দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে। কেনেডি স্পেস সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১০ মে বৃহস্পতিবার ফ্লোরিডার স্থানীয় সময় ৪টা ১২ মিনিট থেকে ৬টা ২২ মিনিটের মধ্যে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

এবারই প্রথমবারের মতো কেনেডি স্পেস সেন্টারের ব্লক ৫ এর নতুন ভার্সনের ফ্যালকন ৯ রকেটে করে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। অ্যাপোলো/সেটার্ন ভি সেন্টার থেকে সহজেই স্যাটেলাইট উৎক্ষেপণ দেখা যাবে।

এদিকে, বাংলাদেশ সময় ১১ মে মধ্যরাত ২টা ১২ মিনিট থেকে ভোর ৪ টা ২২ মিনিটের মধ্যে সরকারের নির্দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মুহূর্ত সরাসরি সম্প্রচার করবে দেশের সব জেলা-উপজেলা প্রশাসন। উৎক্ষেপণের মুহূর্ত সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

ঈদে রিজেন্টের সাশ্রয়ী প্যাকেজ

135

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটিতে দেশ-বিদেশের ভ্রমণের জন্য সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। কক্সবাজার, ব্যাংকক, সিঙ্গাপুর, নেপাল ও কলকাতায় জন্য এই প্যাকেজ দেয়া হচ্ছে। প্যাকেজে থাকছে সকল ট্যাক্সসহ রিটার্ন এয়ার টিকিট, ব্রেকফাস্টসহ হোটেল, বিমানবন্দরে আনা-নেয়াসহ সব সুবিধা। এছাড়া ঈদ প্যাকেজে ভ্রমণকারী যাত্রীদের বিমানবন্দরে বিশেষ সুবিধা দেয়া হবে।

মঙ্গলবার বিমানসংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনদিন দুইরাত কক্সবাজার ১৬ হাজার ৪০০ টাকা, ঢাকা থেকে কলকাতা ১৬ হাজার ৯০০ টাকা ও চট্টগ্রাম থেকে ১৭ হাজার ৭০০ টাকা, কাঠমান্ডু ২১ হাজার ৯০০ টাকা, ব্যাংকক ৩২ হাজার ৩০০ টাকা এবং সিঙ্গাপুর ৩৮ হাজার ৫০০ টাকা প্যাকেজ মূল্যে। এছাড়া পাঁচদিন চাররাত কাঠমান্ডু-পোখরা ২৮ হাজার ৩০০ টাকা, ব্যাংকক-পাতায়া ৩৮ হাজার ৮০০ টাকা এবং ব্যাংকক-ফুকেট ৫১ হাজার ৮০০ টাকায় প্যাকেজ পাওয়া যাবে।

বাড়তি অর্থ দিয়ে যাত্রীরা এসব প্যাকেজের সঙ্গে দর্শনীয় স্থান ভ্রমণ, দিন বাড়ানোসহ অতিরিক্ত পরিষেবা যোগ করতে পারবেন। আগামী ২৫ মে পর্যন্ত প্যাকেজ বুকিং দেয়া যাবে এবং ভ্রমণ করতে পারবেন ১৪ জুন থেকে ২১ জুনের মধ্যে। আগ্রহীরা রিজেন্ট এয়ারওয়েজের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্টস কিংবা ওয়েবসাইট থেকে প্যাকেজ সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া নির্ধারিত ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন সহজ কিস্তিতে এই প্যাকেজ কিনতে পারবেন।

বাংলাদেশি ভিসা পাচ্ছে না কারলাইল : অভিযোগ রিজভীর

0

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি লড়াইয়ে অংশ নিতে আগ্রহী বিদেশি পরামর্শক লর্ড এলেক্স কারলাইল বাংলাদেশ আসার ভিসা পাচ্ছেন না।

মঙ্গলবার দুপুরে উচ্চ আদালতে বেগম খালেদা জিয়ার জামিন শুনানি চলাকালে নয়াপল্টনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আজ (৮ মে) আপিল বিভাগের শুনানিতে দেশনেত্রীর ডিফেন্স টিমে অংশ নিতে তিনি (কারলাইল) কয়েক সপ্তাহ আগে লন্ডন হাইকমিশনে ভিসার আবেদন করেন। কিন্তু হাইকমিশন তাকে হ্যাঁ বা না কিছুই বলেননি। এতে স্পষ্ট যে, সরকার প্রত্যক্ষভাবে আইনজীবী লর্ড কার্লাইভকে দেশে ঢুকতে বাধা দিচ্ছে।

খালেদা জিয়ার বিদেশি আইনজীবী ভিসা না পাওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন তিনি বলেন, বেগম খালেদা জিয়ার যে শক্তিশালী লিগ্যাল টিম আছে তা যাতে আরও শক্তিশালী না হয়, সে জন্যই কার্লাইলকে ভিসা দেয়া হয়নি। অথচ ১/১১ তে আজকের প্রধানমন্ত্রী যখন জেলে ছিলেন তখন তিনি কানাডার আইনজীবী প্রফেসর প্যায়াম একাদাম ও ব্রিটেনের আইনজীবী চেরি ব্লেয়ারকে নিয়োগ দিয়ে দেশে এনেছিলেন এবং তারা সাংবাদ সম্মেলনে বক্তব্যও রেখেছিলেন।

বিএনপির এ মুখপাত্র বলেন, আমরা বার বার বলে এসেছি, প্রতিহিংসার বশবর্তী হয়ে দেশনেত্রীর বিরুদ্ধে এ মামলা এবং সাজা দেয়া হয়েছে। লর্ড কার্লাইল সম্প্রতি আল-জাজিরা টেলিভিশনে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তার বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, ব্রিটিশ এ আইনজীবী বলেছেন যে, ‘মামলার ডকুমেন্ট পর্যালোচনা করে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের নিম্ন আদালত যে অভিযোগে দণ্ড দিয়েছে, সে বিষয়ে সাজা দেয়া দূরের কথা তাকে অভিযুক্ত করারও কিছু নেই।’

প্রসঙ্গত সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় খালেদা জিয়ার মামলা নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন লর্ড কারলাইল। এতে তিনি দাবি করেছেন, কোনো সাক্ষ্যপ্রমাণ ছাড়াই বিএনপি নেত্রীকে সাজা দেয়া হয়েছে।

স্যাটেলাইট উৎক্ষেপণের সাক্ষী হবে সারা দেশের মানুষ

0

অনুসন্ধান নিউজ ডেস্ক : আগামী ১০ মে মহাকাশে ডানা মেলবে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। বাংলাদেশ সরকারের নির্দেশে দেশের সব জেলা-উপজেলা প্রশাসন স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসির মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান এ বিষয়ে নিশ্চিত করেছেন। বাংলাদেশের সব জেলা-উপজেলা প্রশাসন থেকে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় স্যাটেলাইট উৎক্ষেপণের মুহূর্ত সম্প্রচার করা হবে।

বাংলাদেশ সময় ১১ মে মধ্যরাত ২টা ১২ মিনিট থেকে ভোর ৪ টা ২২ মিনিটের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হবে। উৎক্ষেপণের মুহূর্ত সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

দেশব্যাপী স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি সম্প্রচারের নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী উৎক্ষেপণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতোমধ্যেই স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি সম্প্রচারের জন্য উদ্যোগ নিতে শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসন। আগামী ১০ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। প্যাড ৩৯-এ থেকে ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই নেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের নেতৃত্বে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে পৌঁছেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদও ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছেন।

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’ উৎক্ষেপণ উপলক্ষে স্পেসএক্স কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল।

বাংলাদেশ সময় বুধবার রাত ৮টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’ উৎক্ষেপণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের পক্ষ থেকে এই বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ বাংলাদেশ সরকার ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ঋত্বিক ঘটকের স্ত্রী আর নেই

0

বিনোদন ডেস্ক : চলে গেলেন কিংবদন্তী পরিচালক ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক। শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তার। মঙ্গলবার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় চেতলার সরকারি আবাসনে। এরপর কেওড়াতলা মহাশশ্মানে শেষকৃত্য হয়।

দীর্ঘদিন শিলংয়ে নিজের বাপের বাড়িতে কাটিয়েছেন সুরমাদেবী। তিন সন্তান ঋত্বিক ঘটক এবং সুরমা দেবীর। তারা হলেন ঋতবান, সংহিতা এবং শুচিশ্মিতা। শুচিশ্মিতার মৃত্যু হয়েছে ২০০৯ সালে। সংহিতা মারা যান বছর খানেক আগে। ছেলে ঋতবানও বহুদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। এবার চলে গেলেন সুরমা দেবী।

তার প্রয়াণে ট্যুইট করে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আবারও জুটি বাঁধলেন তামিম-হিমি

0

বিনোদন প্রতিবেদক : গেলো বছরের শুরুর দিকে হিমি ও তামিম মৃধা মি. প্রাণ ম্যাঙ্গো’র একটি বিজ্ঞাপনে জুটি হয়েছিলেন। এরপর তাদের আর একসাথে দেখা যায়নি। আবারও জুটি বাঁধলেন তারা। মজার ব্যাপার হলো এবারও বিজ্ঞাপনেই একসাথে দেখা মিলবে তাদের।

রাজধানী ঢাকার কোক স্টুডিওতে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে এসিআই মসলার নতুন বিজ্ঞাপনটির শুটিং। আর শুটিংয়ে সকাল অংশ নিয়েছেন তামিম মৃধা ও হিমি ।

হিমি বলেন, ‘ভালো প্রোডাক্ট কিংবা কনসেপ্ট পেলে বিজ্ঞাপনের কাজ হাতছাড়া করি না। তামিম ভাইয়ার সাথে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে মি. ম্যাঙ্গোর একটি বিজ্ঞাপনে একসাথে কাজ করেছিলাম।’

গেলো সপ্তাহেই মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন আয়োজিত বৈশাখ উৎসবের অনুষ্ঠান শেষ করে মালয়েশিয়া থেকে দেশে ফিরেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। দেশে ফেরার পর আজ মঙ্গলবার নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিলেন।

বাংলাদেশকে রুখতে মুশতাককে নিয়োগ দিল ওয়েস্ট ইন্ডিজ

0

স্পোর্টস ডেস্ক : দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি চলতি বছরের জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। ওই সফরের আগে স্বাগতিক দলের খেলোয়াড়রা যাতে টাইগার স্পিনারদের ভালোভাবে মোকাবেলা করতে পারে সেই লক্ষ্যে বোলিং কোচ হিসেবে পাকিস্তানের কিংবদন্তি সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে লম্বা সময়ের জন্য না, মাত্র এক মাসের জন্য।

দায়িত্ব পাওয়ার পর পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে আলাপে মুশতাক আহমেদ জানান, ‘অল্প কিছুদিনের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার খেলোয়াড়ি জীবনে দলটির সঙ্গে দারুণ স্মৃতি রয়েছে। তারা অসংখ্য গ্রেট ক্রিকেটার জন্ম দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদিও অল্প সময়ের চুক্তি। তবে এই সময়ে আমি তাদের সাথে ব্যতিক্রম কিছু করতে চাই।’

২০১৬-১৭ এ দুই বছর পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন মুশতাক আহমেদ। কনসালটেন্ট হিসেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গেও কাজ করেছেন তিনি। এছাড়া পাকিস্তান সুপার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

খালেদার আপিল শুনানিতে শীর্ষ নেতাসহ তিনশতাধিক আইনজীবী

0

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিলের (লিভ টু আপিল) ওপর শুনানিতে আদালতে উপস্থিত রয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিলের ওপর আজ (বুধবার) দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে।

সকাল ৯টা ২৫ মিনিটের দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি শুরু করেন।

গতকালের (মঙ্গলবারের) মতো আজও আদালতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। একদল আইনজীবীর হইচইয়ের মধ্য দিয়ে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিলের ওপর গতকাল প্রথম দিনের শুনানি হয়।

মঙ্গলবার প্রথমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান শুনানি শুরু করেন। পরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। এর পর গতকালই শুনানি শুরু করেন খালেদা জিয়ার আইনজীবী এজে মাহাম্মদ আলী। তারই ধারাবাহিকতায় তিনি বুধবার আবারও শুনানি করছেন। আইনজীবী এজে মুহাম্মদ আলীর শুনানি শেষ করার পর খালেদা জিয়ার অপর আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুনানি করছেন।

আপিলের (লিভ টু আপিল) ওপর শুনানি শুরু হলে এজলাসে এসে বসে তা প্রত্যক্ষ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

গতকাল মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান।

প্রসঙ্গত, এর আগে গত ১৯ মার্চ মামলাটি শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একই বেঞ্চ।

গত ১২ মার্চ দুদকের আবেদনের শুনানি নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৪ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পাশাপাশি এ মামলায় তার সাজা কেনো বৃদ্ধি করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ওই আদেশ দেন।

পরে জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল দায়ের করলে ১৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ৮ মে পর্যন্ত জামিন স্থগিতের আদেশ দেন। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেন।

১০ মে-তেই মহাকাশে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট

0

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১০ মে-তেই মহাকাশে ডানা মেলবে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। স্পেসএক্সের উৎক্ষেপণের শীর্ষ তালিকায় নাম রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর।

আগামী ১০ মে উৎক্ষেপণের জন্য চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে স্পেসএক্স। সংস্থাটির এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে প্যাড ৩৯-এ থেকে ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসি স্পেসএক্স-এর বরাত দিয়ে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে।

মঙ্গলবার বিকেলে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের চূড়ান্ত সময় হালনাগাদ করা হয়েছে। ফলে স্পেসফ্লাইট নাউ-এর অনলাইনে এবং স্পেসএক্স এর ওয়েবসাইটে নতুন সময়সূচি দেখা যাচ্ছে। সেখানে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য চূড়ান্ত দিনক্ষণ লেখা হয়েছে ১০ মে।

এই প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হচ্ছে ২ হাজার ৯০২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেয়া হচ্ছে ১ হাজার ৫৪৪ কোটি টাকা। আর ঋণ হিসেবে এইচএসবিসি ব্যাংক বাকি ১ হাজার ৩৫৮ কোটি টাকা দিচ্ছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি ট্রান্সপন্ডার বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে।

গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লোরিডায় উৎক্ষেপণ কার্যক্রমের সঙ্গে সরাসরি সংযুক্ত হবেন। আর ক্যাপ ক্যানাভেরালে থাকবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ মে সকাল ৮টায় (বাংলাদেশ সময় ৮ মে) মহাকাশে যাত্রা করার কথা ছিল স্যাটেলাইটটির। তবে কারিগরি ত্রুটি ও আবহাওয়া প্রতিকূলে থাকায় নির্ধারিত দিনে মহাকাশে যাত্রা করতে পারেনি স্যাটেলাইটটি।

৪ মে স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

Dhaka, BD
haze
24 ° C
24 °
24 °
53 %
0kmh
0 %
শুক্র
24 °
শনি
26 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °

সর্বাধিক পঠিত