17 C
Dhaka, BD
Home Blog Page 16

পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ হারালো ৩ যুবক

195

পাবনার ঈশ্বরদী উপজেলাতে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরদী-পাকশী মহাসড়কের জয়নগর শিমুলতলা খায়রুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রূপপুরের মো. লালনের ছেলে ইব্রাহিম (২৫) ও জহুরুল ইসলামের ছেলে জয়ে (২৭ ) পরিচয় মিললেও আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে আসছিল। শিমুলতলা এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কুষ্টিয়ায় এডুকেয়ার আবাসিক স্কুলে কোচিং চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

27

কুষ্টিয়ায় একটি আবাসিক কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শহরের এডুকেয়ার আবাসিক স্কুলকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহায়মিনুল আল জিহান।

তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখনও কমেনি। সরকার সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। করোনা অতিমারিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা থাকলেও আবাসিক ছাত্র রেখে সরকারি নীতিমালা ভঙ্গ, জোরপূর্বক ছাত্রদের আটকে রাখা এবং অভিভাবকদের বেতনের জন্য চাপ দেয়াসহ নানাবিবিধ অভিযোগে এডুকেয়ার আবাসিক স্কুলের মালিককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একইসাথে সকল আবাসিক ছাত্রদের অতিদ্রুত অভিভাবকদের কাছে ফিরিয়ে দেবার নির্দেশনাও প্রদান করা হয়।
জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করে।

কুষ্টিয়ার খোকসায় ভ্যান-মটরসাইকেল সংঘর্ষে ৩ জন আহত

1

কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ব্রিজের পাশে হ্যান্ড মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে বলে জানাগেছে।

আহতরা হলেন মোটরসাইকেল আরোহী খোকসা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাজেম শেখ এর ছেলে রাসেল (২৪), কামাল উদ্দিন এর ছেলে নাসির (২২) ও ভ্যান চালক পৌরসভার ১ নং ওয়ার্ডের রেজাউল শেখ এর ছেলে হানিফ (২২)।

আহত মোটরসাইকেল আরোহী রাসেল (২৪) ও নাসির (২২) এর আহত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে খোকসা হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার প্রতিক সাহা।

স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, সোমবার সন্ধা ৬ টার সময় মোটরসাইকেল আরোহী রাসেল ও নাসির কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কে মাছপাড়া থেকে খোকসা আসার পথে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মির্জাপুর নামকস্থানে দ্রুতগতিসম্পন্ন ব্যাটারি চালিত ভ্যান (পাখি ভ্যান) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ভ্যানচালক হানিফ সহ তিন জনই মাটিতে লুটে পারে। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে আনে।

জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রতিক সাহা আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মোটরসাইকেল আরোহী দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত ভ্যানচালক হানিফ কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্ত বিভাগে ভর্তি করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ওভেন থানায় জব্দ করা হয়েছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তবে এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় জরুরী বিভাগের ডাক্তার কুষ্টিয়া রেফার্ড করেছেন।

বাংলাদেশের সঙ্গে চালু হলেও আন্তর্জাতিক প্লেন পরিষেবা বন্ধের মেয়াদ বাড়লো ভারত

26

এয়ার বাবল ব্যবস্থাপনায় ইন্দো-বাংলাদেশ যাত্রীবাহী প্লেন পরিষেবা ফের শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর থেকে। তবে ভারতের আন্তর্জাতিক প্লেন পরিষেবা গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে। কিন্তু কয়েকটি দেশের সঙ্গে এয়ার বাবল ব্যবস্থাপনা চালু রেখেছে কেন্দ্রীয় মন্ত্রক। সেই তালিকায় নাম ছিল বাংলাদেশের। ফলে সাময়িক বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে ফের চালু হল এই পরিষেবা। এমনটাই জানা গেছে দেশটির অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সূত্রে।

তবে ভারতের চলমান করোনা পরিস্থিতিতে বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার। দেশটির এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে নিষেধাজ্ঞার মেয়াদ। জানা যায়, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন করোনার তৃতীয় ঢেউয়ে দেশটিতে এখনও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি রয়েছে। দেশটির প্রতিদিন ওঠানামা করছে করোনা দৈনিক শনাক্তের সংখ্যা। রোববার (২৯ আগস্ট) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায়য় সামান্য কমেছে শনাক্ত ও মৃত্যু। গত একদিনে দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৮৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪৬০ জন।

অপরদিকে, ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দক্ষিণের রাজ্য কেরলায়। মাত্রাছাড়া সংক্রমণের কারণে কেরালায় রোববার রাজ্যটিতে লকডাউন ঘোষণা হয়েছে। পাশাপাশি ভারতের একাধিক রাজ্যে করোনা পরিস্থিতি ধীরে ধীরে উদ্বেগজনক হচ্ছে। দেশজুড়ে আসন্ন উৎসবের মৌসুমে রাজ্যগুলিকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার। উৎসবের মৌসুমে কোনো জমায়েতে অনুম তি দেওয়া চলবে না বলে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

ইতোমধ্যে বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হলে নতুন করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। সে কারণেই ভারতের সার্বিক করোনা পরিস্থিতির পর্যালোচনার পর আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী বিমান চলাচল বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত দেশটির কেন্দ্রীয় সরকার।

সময়-কাল ছাপিয়ে আব্দুল জব্বার থাকবেন মানুষের হৃদয়ে

6

‘জয় বাংলা বাংলার জয়’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’- এমন অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী ছিলেন আব্দুল জব্বার। আজ সোমবার (৩০ আগস্ট) কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুবার্ষিকী ।

২০১৭ সালের আজকের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিংবদন্তি এই সংগীতশিল্পী।

আবদুল জব্বার ১৯৩৮ সালের ১০ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ওস্তাদ ওসমান গনি এবং ওস্তাদ লুৎফুল হকের কাছে গানের তালিম নিয়েছেন তিনি। ১৯৫৮ সালে তৎকালীন পাকিস্তান বেতারে তালিকাভুক্ত এবং ১৯৬২ সালে সিনেমায় প্লেব্যাকে যাত্রা শুরু হয় তার।

১৯৬৪ সাল থেকে বিটিভিতে নিয়মিত গান শুরু করেন আব্দুল জব্বার। ১৯৭১ সালে স্বাধীনতার ডাক এলে তিনি গানকেই করেছিলেন মুক্তির হাতিয়ার। অস্ত্র দিয়ে নয় তিনি পাকিস্তানীদের বিরুদ্ধে লড়াই করেছেন দরাজ কণ্ঠে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার গান মুক্তিযোদ্ধাদের জুগিয়েছে সাহস আর অনুপ্রেরণা।

আব্দুল জব্বার সঙ্গীত জীবনে শুধু দেশের গানই নয় আধুনিকের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন অসংখ্য প্লেব্যাকে। আমৃত্যু সুর-সাধনায় মগ্ন ছিলেন তিনি। তাইতো তার গাওয়া গানগুলো আজও ফেরে মানুষের মুখে মুখে। যার কারণে সময়-কাল ছাপিয়ে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ের উচ্চাসনেই রয়ে যাবেন তিনি।

আব্দুল জব্বারের গাওয়া ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’ গান তিনটি ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় জায়গা করে নেয়।

তার অনান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘ওরে নীল দরিয়া’, ‘পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি’, ‘এক বুক জ্বালা নিয়ে’, ‘বন্ধু তুমি শত্রু তুমি’, ‘বিদায় দাও গো বন্ধু তোমরা’, ‘তুমি আছো সবই আছে’, ‘তারা ভরা রাতে’, ‘আমি তো বন্ধু মাতাল নই’, ‘সুচরিতা যেওনাকো, আর কিছুক্ষণ থাকো’।

আব্দুল জব্বার কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এরমধ্যে রয়েছে বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩), একুশে পদক (১৯৮০), স্বাধীনতা পুরস্কার (১৯৯৬), বাচসাস পুরস্কার (২০০৩), সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-আজীবন সম্মাননা (২০১১) ও জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার।

ইলিশের জালে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল

17

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কামারডাঙ্গী এলাকায় পদ্মা নদীর মোহনায় পলাশ হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ।

সোমবার (৩০ আগস্ট) ভোর ৬টার দিকে মাছটি জালে ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে আনা হলে ব্যবসায়ী শাজাহান শেখ ২ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।

পলাশ হালদার বলেন, রাতে ট্রলার নিয়ে গোয়ালন্দের পদ্মায় ইলিশ মাছ ধরতে যাই। কিন্তু ইলিশ পাইনি। ভোরের দিকে কামারডাঙ্গী এলাকায় জাল ফেললে ভাগ্যগুণে এই বিশাল আকৃতির বোয়াল মাছটি পাই। মাছটি পেয়ে আমি অনেক খুশি।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। তারপর যদি আকারে বড় হয় তাহলে তো কথাই নেই। সবসময় পদ্মার মাছের চাহিদা থাকে। বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা আগে থেকেই বলে রাখেন। এজন্য বড় মাছ ধরা পড়লেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি আরও জানান, তার কাছ থেকে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৮০০ টাকায় ফরিদপুরের মধুখালীর এক ব্যবসায়ী মাছটি কিনে নেন। এতে তার কেজিতে লাভ হয়েছে ১০০ টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, ভরা মৌসুম হলেও পদ্মায় ইলিশ পাওয়া যাচ্ছে না। কিন্তু জেলেরা প্রায়ই ইলিশ ধরতে গিয়ে বড় বড় রুই, কাতলা, আইড়, বোয়াল, বাঘাইড় মাছ পাচ্ছে।

দৌলতপুরে মাথাভাঙ্গা নদীতে ভেসে উঠলো নারীর লাশ

0

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আনজিরা খাতুন (৩৫) নামে এক বিধবা নারী নিখোঁজ হলে তৃতীয় দিনে তার মরদেহ উদ্ধার হয়েছে।

গতকাল রবিবার সকাল ৭টার দিকে মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসী। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ পূর্বপাড়া গ্রামের পাশে মাথাভাঙ্গা নদীতে গোসলে নেমে ওই নারী পানিতে ডুবে নিখোঁজ হয়। উদ্ধার হওয়া মৃত নারী একই গ্রামের আকালী কারিগরের মেয়ে এবং ভেড়ামারা কুচিয়ামোড়া গ্রামের মৃত আনারুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, আনজিরা খাতুন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ও এলাকাবাসী নদীতে তল্লাশী চালিয়ে তার সন্ধান মিলাতে পারেনি। পরদিন শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা থেকে আসা ডুবুরি দল মাথাভঙ্গা নদীতে তল্লাশী চালিয়ে নিখোঁজ নারীর সন্ধান না পেয়ে তারাও উদ্ধার অভিযান শেষ করে। পরে গতকাল সকালে ওই নারীর মরদেহ নদীর কিনারে ভেষে উঠে জঙ্গলে আটকিয়ে থাকলে স্থানীয়রা তা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও এলাকাবাসী নিখোঁজ নারীর ভাষমান মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, ৩বছর আগে আনজিরা খাতুনের স্বামী আনারুল ইসলাম মারা গেলে তার ৩ সন্তানসহ তাকে ধর্মদহ পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন বাবা আকালী কারিগর। দরিদ্র ও দিনমজুর হওয়ায় বাবার বাড়ি থেকে কষ্টে ৩ সন্তানকে লালন পালন করছিল আনজিরা খাতুন।

৬০ হাজার মানুষ পানি বন্দী কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আরও অবনতি

0

কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফলে জেলার ৯টি উপজেলার ২শ৩০টি চর-দ্বীপচর নদী সংলগ্ন গ্রাম এলাকা প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়েছে অন্তত ৬০ হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানায় সোমবার সকালে ধরলার পানি ব্রীজ পয়েন্টে ৩৪ সেন্টিমিটার ও ব্রক্ষপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তিস্তা দুধকুমোর, গঙ্গাধর সহ জেলার সব কটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুুঁই করছে। পাানি বন্দী মানুষ অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে।বিছিন্ন হয়ে পড়েছে চর ও দ্বীপচরের আভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা।

জেলার প্রায় ১৪ হাজার হেক্টর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ঝুঁকিতে পড়েছে সদর উপজেলার হোলখানার সারডোব কালুয়ারচর সহ কয়েকটি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সবচেয়ে ঝুঁকিতে পড়েছে সারডোব এলাকার বাঁধটি। ধরলার প্রবল স্রোতের পানি বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে ঢোকা শুরু করেছে। বাঁধটি ভাঙ্গলে এলাকাবাসী আবারও বিপর্যয়ের মুখে পড়বে।

জেলা ত্রান ও পূনবার্সন কার্যালয় সুত্রে জানা গেছে বন্যার্তদের জন্য ১২ লক্ষ টাকা ২শ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি ব্রীজ পয়েন্টে২৬.৮৪ সে.মি,ব্রক্ষপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ২৩.৯৩ সে.মি, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে২৯.০৫ সেন্টিমিটার, আর ব্রক্ষপুত্র নুুনখাওয়া পয়েন্টে ২৬.১৫ সে.মি দিয়ে প্রবাহিত হচ্ছিল।

‘অনলাইনেও জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন বিস্তৃত করতে হবে’

0

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অললাইনে অপশক্তির অশুভ তৎপরতা মোকাবিলা করতে না পারলে দেশ ও জাতির জন্য তা হবে বড় চ্যালেঞ্জ। সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন রাজপথ থেকে অনলাইনেও বিস্তৃত করতে হবে।

রোববার (২৯ আগস্ট) একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবান পুনরুত্থান: তরুণ সমাজের করণীয়’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, অনলাইন এক্টিভিস্ট অমি রহমান পিয়াল, মারুফ রসুল, রিনা পারভিন, রুবি হক, সাংবাদিক সাব্বির খান ও তাপস পাল এবং জঙ্গিবাদ বিরোধী জোটের নেতা মাওলানা মাওলানা হাসান বক্তব্য দেন।

মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বলেন, যে আদর্শ নিয়ে জাতির পিতা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সেই বাংলাদেশ কোনো অবস্থাতেই সন্ত্রাস, জঙ্গিবাদ বা জামাত শিবিরের কাছে আত্মসমর্পণ করতে পারে না। প্রগতিশীল রাজনৈতিক শক্তিসহ জনগণকে অশুভ শক্তির বিরুদ্ধে সম্পৃক্ত করে রাজনৈতিক ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপশক্তির নানা অশুভ তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই দীর্ঘকালের। বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমাদের আন্দোলন করতে হয়েছে। গণজাগরণ মঞ্চ বা ঘাতক দালাল নির্মুল কমিটি প্রয়োজনে সৃষ্টি হয়েছে।

অপশক্তি সোশ্যাল মিডিয়াকে এখন তাদের অপতৎপরতার বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র কয়েক বছর আগেও কয়েক লাখ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতো। বাংলাদেশে কেবল চার কোটি আশি লাখ মানুষ এখন ফেসবুক ব্যবহার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে প্রভাবিত করা খুবই সহজ। গত তিন বছর আগেও অনলাইন নিয়ন্ত্রণে কার্যকর কোনো প্রযুক্তি আমাদের ছিল না। ডিজিটাল অপরাধ প্রতিরোধে কার্যকর প্রযুক্তি সরকারের হাতে রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে কোনো প্রযুক্তি এখনো আসেনি। কিন্তু অতীতের তুলনায় ফেসবুকের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্কোন্নয়ন সম্ভব হয়েছে। তা কাজে লাগিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে বক্তারা জঙ্গি-সন্ত্রাসী অপতৎপরতা রুখতে এবং প্রগতিশীল শক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও তৎপর ভূমিকা নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

হরিপুরে গাড়ী ভংচুর করতে যেয়ে জনতার হাতে কথিত ভাগ্নে আটক

1

কুষ্টিয়ার হরিপুর শেখ রাসেল সেতুর পশ্চিম পাশে মামার গাড়ী ভংচুর করতে যেয়ে জনতার হাতে ধরা পড়েছে কথিত ভাগ্নে। আটক কথিত ভাগ্নের নাম সুরুজ। সে কুষ্টিয়া শহরের পুরাতন আলফা মোড় এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, ২৯ আগষ্ট রবিবার বিকেলে হরিপুর শেখ রাসেল সেতুর পশ্চিম পাশে “ইট এ্যান্ড ফিট” নামক রেষ্টুরেন্টে খন্দকার আমিনুল ইসলাম নামের এক ব্যাক্তি সপরিবারে নাস্তা করতে ঢোকেন। এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রংয়ের কার গাড়ী ঢাকা মেট্রো গ- ২৫৭৮২২ রেষ্টুরেন্টের পাশে রাস্তায় রেখে যান।

সন্ধ্যার পর আকস্মিক ভাবে ইট দিয়ে গাড়ীর সামনের ও সাইডের গ্লাস ও বনেট ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ২/৩জন যুবক।স্হানীয়রা বিষয়টি দেখে ফেললে সঙ্গে সঙ্গে ধাওয়া করে সুরুজ নামক একজন কে আটক করে। গাড়ীর মালিক ও তার স্ত্রী ঘটনাস্হলে উপস্থিত হলে জনরোষ ঠেকাতে আটক সুরুজ গাড়ীর মালিককে মামা পরিচয় দেয়।এ সময় গাড়ীর মালিক আমিনুল বলেন,” ওকে আমি চিনি।ভাগ্নে না হলেও বাড়ীর কাছে বাড়ী”।উত্তেজিত জনতা মারমুখী হয়ে গণপিটুনি শুরু করলে জেলা পুলিশের বিশেষ শাখাসহ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্হলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।রাতে এ সংবাদ লেখা পর্যন্ত আটককৃত সুরুজ কে ঘটনাস্থলে জিঞ্জাসাবাদ চলছিল।

প্রত্যক্ষদর্শী রফিক নামের এক যুবক বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই ভাংচুরের ঘটনা ঘটে গেল।দৌড়ে পালানোর সময় একজন কে আটক করেছি।

রেষ্টুরেন্ট মালিক কারিবুল বলেন, বিষয়টি আশ্চর্য জনক। এমন ঘটনা ঘটতে থাকলে মানুষ এখানে আসতে ভয় পাবে।

Dhaka, BD
mist
17 ° C
17 °
17 °
88 %
0kmh
40 %
শনি
25 °
রবি
26 °
সোম
26 °
মঙ্গল
26 °
বুধ
27 °

সর্বাধিক পঠিত