স্কুলছাত্রীর অর্ধনগ্ন ছবি তোলায় প্রধান শিক্ষক গ্রেফতার

0
319

, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে নির্যাতনের পর অর্ধনগ্ন ছবি তোলার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর রবিবার (৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

থানা সূত্রে জানা যায়, থিমপাশা ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে অর্ধনগ্ন করে ছবি তোলার অভিযোগ ওঠে স্কুলের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলীসহ তার ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় ওই শিক্ষার্থীর ফুফু শনিবার কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান শিক্ষক মো. মন্তাজ আলীকে গ্রেফতার করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত প্রধান শিক্ষককে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।