মহিলা দলের নেত্রী রাজিয়ার জামিন আবেদন নাকচ

0
318

নিজস্ব প্রতিবেদক : বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলায় গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণের মহিলা দলের সভানেত্রী রাজিয়া আলীমের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম জামিন আবেদনের শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করেন।

এ তথ্য নিশ্চিত করেন রাজধানীর বংশাল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।

এসআই হেলাল বলেন, বুধবার মহিলা দলের নেত্রী রাজিয়া আলীমকে আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আজ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজিয়া আলীমকে তার পুরান ঢাকার নয়াবাজারস্থ বাসা থেকে বংশাল থানা পুলিশ গ্রেফতার করে।

এ ব্যাপারে পুলিশ জানায়, গত বছরের সেপ্টেম্বর মাসে রাজিয়ার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করা হয়। এ বছরের জুন মাসে তার বিরুদ্ধে এই মামলায় চার্জশিট দেয় পুলিশ। চার্জশিট দেওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।