এবার খালেদার মুক্তি দাবিতে মৎস্যজীবী দলের কর্মসূচি

0
292

অনুসন্ধান নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামীকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) এবার মানববন্ধনের আয়োজন করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

দলের চেয়ারপারসনের মুক্তি দাবিতে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনসমূহের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সংগঠনটির সদস্য সচিব আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মসূচির বিষয়ে আব্দুর রহিম বলেন, ‘গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন ও চারবারের সাবেক প্রধানমন্ত্রী এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।’

মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্যরা।