বান্দরবানে গলায় ফাঁস নিয়ে নারী’র আত্মহত্যা

0
340

বান্দরবান প্রতিনিধি: স্বামীর সাথে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে চানাপ্রু মার্মা (৪৫) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী আত্মহত্যা করেছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বদুরঝিরি নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। চানাপ্রু মার্মা বদুরঝিরি নয়াপাড়ার বাসিন্দা ক্যচিংহ্লা মার্মার স্ত্রী।

সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার দিনগত রাতে চানাপ্রু মার্মা ও স্বামী ক্যচিংহ্লার মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে চানাপ্রু মার্মা ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। রবিবার ভোর ৪টার দিকে স্বামী ক্যচিংহ্লা ঘুম থেকে ওঠে স্ত্রীর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।