মোংলা থেকে ২৪০ কি.মি. দূরে বুলবুল, উপকূলে বইছে ঝড়

25
589

নিজস্ব প্রতিবেদক : মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল। আজ (শনিবার) সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের কাছ দিয়ে) অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। ঝূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা/ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

শনিবার বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদফতরে প্রতিষ্ঠানটির উপ-পরিচালক আয়েশা খাতুন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

পশ্চিমবঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও বুলবুলের কারণে সবচেয়ে ক্ষতি বাংলাদেশেই হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আয়েশা খাতুন জানান, ঘূর্ণিঝড় অতিক্রমের সময় চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অতি প্রবল এই ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আয়েশা খাতুন আরও জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল উত্তর-উত্তরপূর্ব দিক থেকে প্রায় ১৫ কিলোমিটার/ঘণ্টা বেগে অগ্রসর হয়ে একই এলাকায় বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারে চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চার ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে।

আর চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চর ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে।

25 COMMENTS

  1. Hey would you mind stating which blog platform you’re using?
    I’m going to start my own blog in the near future but I’m having a hard
    time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your design and style seems different then most blogs
    and I’m looking for something unique.
    P.S Apologies for getting off-topic but I had to ask!

  2. During intimate arousal, chemical element oxide (NO) is
    discharged from face terminals and endothelial cells in the principal sum cavernosum.
    NO activates guanylate cyclase to convert guanosine triphosphate (GTP) into cyclical guanosine monophosphate (cGMP), triggering a cGMP-hanging shower
    of events. The accrual of cGMP leads to smooth-muscle repose in the principal sum cavernosum and increased line of descent
    current to the member. http://lm360.us/

  3. During intimate arousal, chemical element oxide (NO)
    is discharged from face terminals and endothelial
    cells in the principal sum cavernosum. NO activates guanylate cyclase
    to convert guanosine triphosphate (GTP) into cyclical guanosine monophosphate (cGMP),
    triggering a cGMP-hanging shower of events. The accrual of cGMP leads
    to smooth-muscle repose in the principal sum cavernosum and increased line of descent current to
    the member. http://lm360.us/

Comments are closed.