দানের ৫ একর জমি দরকার নেই আমাদের : ওয়াইসি

0
282

আন্তর্জাতিক ডেস্ক: বাবরি মসজিদের মামলায় সুপ্রিম কোর্টের রায়ে সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। পাশাপাশি আদালত যে ৫ একর জমি দিতে বলেছে সেটাকে ‘দান’ হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করার কথা বলেছেন তিনি। খবর ‘হাফিংটন পোস্ট ইন্ডিয়ার’।

শনিবার (৯ নভেম্বর) ভারতের উত্তরপ্রদেশের বহুল আলোচিত অযোধ্যার বিতর্কিত জমিতে মসজিদ ভেঙে রাম-মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য আদালত মুসলিমদের সংগঠন ‘সুন্নি ওয়াকফ বোর্ডকে’ বিকল্প পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে।

আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘রায়ে আমি সন্তুষ্ট নই। তবে সংবিধানের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমাদের বৈধ অধিকার নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি। দান করা পাঁচ একর জমি আমাদের দরকার নেই।’

এ সময় অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ডের সঙ্গে একমত বলেও জানিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি।

ভারতের এই এমপি জানান, ভূমি দানের এই প্রস্তাব মুসলমানদের প্রত্যাখ্যান করা উচিত বলে মনে করি আমি।