৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ২য় প্রেক্ষিত পরিকল্পনা

0
282

অনুসন্ধান প্রতিদিন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে সরকার দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে।

রবিবার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ : রূপগল্প ২০৪১ এর বাস্তবায়ন’ -এর চূড়ান্ত বিষয়বস্তুর ওপর উপস্থাপনা পর্যবেক্ষণের আগে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আমাদের দ্রুত কিছু কাজ করতে হচ্ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এজন্য আশু করণীয় ঠিক করলাম। এরপর আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন এবং সেটা বাস্তবায়ন শুরু করেছিলাম। সেই সঙ্গে একটি দীর্ঘমেয়াদী যেমন- ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা বাস্তবায়ন শুরু করি।

উন্নত দেশ হিসেবে গড়ার পরিকল্পনার বিষয়ে শেখ হাসিনা বলেন, পরবর্তীকালে আমাদের যেটা ছিল যে, আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটা উন্নত দেশ হিসেবে গড়তে চাই। সেই লক্ষ্যটা অর্জনের জন্য আমাদের যেহেতু প্রথম ধাপের যে প্রেক্ষিত পরিকল্পনা এর দ্বিতীয় ধাপটি আমরা এখন বাস্তবায়ন করতে যাচ্ছি, এটা হচ্ছে ২০২১ থেকে ২০৪১।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিবেশমন্ত্রী মো. শাহাবউদ্দিন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।