মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে রিয়াজ উদ্দিনের আপিল

0
649

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া ময়মনসিংহের ফুলবাড়িয়ার আলবদর বাহিনীর প্রধান রিয়াজ উদ্দিন ফকির খালাস চেয়ে আপিল আবেদন করেছেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এই আপিল আবেদন করেন। আপিল নম্বর (২১/২০১৮)।

এর আগে গত ১০ মে ট্রাইব্যুনালের বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রিয়াজ উদ্দিন ফকিরের মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

এ মামলায় তিন আসামির মধ্যে অন্য দুজন ফুলবাড়িয়ার রাজাকার বাহিনীর প্রধান আমজাদ আলী গ্রেফতারের পর ‍ও রাজাকার ওয়াজ উদ্দিন পলাতক অবস্থায় মারা গেছেন।

রিয়াজের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়। এর মধ্যে দুটি অভিযোগে যাবজ্জীবন এবং দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।