স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে জায়গা পেয়েই নিজের জাত চিনিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। ক্যারিয়ারে মাত্র ৯টি টেস্ট খেলেছেন। এর মধ্যেই সেঞ্চুরি তিনটি। যার দুইটি আবার ডাবল সেঞ্চুরি। টেস্টে জায়গাটা প্রায় পোক্ত হলেও অপেক্ষায় ছিলেন সীমিত ওভারের ক্রিকেটের জন্য। অবশেষে এলো সেই সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ভারতের ১৫ জনের ওয়ানডে দলে নাম উঠেছে ২৮ বছর বয়সী মায়াঙ্কের।
মূলত চোটের কারণে দলের বাইরে আছেন শিখর ধাওয়ান। তার অনুপস্থিতিতেই ডাক পেয়েছেন মায়াঙ্ক। যদি একাদশে জায়গা পান তাহলে রঙিন পোশাকে দেশের হয়ে অভিষেক হয়ে যাবে তার। ১৫ জনের স্কোয়াডে পেসার হিসেবে আছেন চাহার, শামি ও ভুবনেশ্বর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী রবিবার (১৫ ডিসেম্বর) চেন্নাইয়ে।
ভারতের স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, রিশভ পান্ট, শিভম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার।









