কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় দগ্ধ আরও ১ জনের মৃত্যু

0
290

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ জনে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৪ বছরের কিশোর মোহাম্মদ আসাদ।

এর আগে, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের জানিয়েছিলেন, কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনো ১৮ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০ জনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে এবং বাকি ৮ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন তিনি। তাদের সবাইকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে উল্লেখ করেন এই চিকিৎসক।

গত বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলী এলাকায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক’ নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক জনসহ মোট ১৩ জন নিহত হন।