জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভা শুক্রবার

0
260

অনুসন্ধান নিউজ ডেস্ক : চলতি মাসের ২০ তারিখ বিকাল ৩টায় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভার আহ্বান করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

প্রেস বার্তায় উল্লেখ করা হয়, জরুরি সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সভায় জাপার ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদকমণ্ডলীর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, কেন্দ্রীয় সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাপার মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা।