নিজস্ব প্রতিবেদক : দেশের অবহেলিত চৌকিদারদের (গ্রাম পুলিশ) সরকারি চাকরিবিধির ১৯ এবং ২০তম গ্রেডে (পে স্কেল) অন্তর্ভূক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০১১ সালের জুন থেকে এই আদেশ কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর ২০২০ সালের মার্চের মধ্যে গ্রেডে উন্নীত করতে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
পরে বিষয়টি গণমাধ্যমকে জানান রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব।
প্রসঙ্গত, এর আগে রবিবার (১৫ ডিসেম্বর) চৌকিদারদের সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদমর্যাদা দিতে এবং সে অনুযায়ী জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে তা প্রদান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত।









