তেলের ট্যাংকিতে ৬১ বোতল ফেনসিডিল

0
298

জেলা প্রতিনিধি, যশোর : যশোরের বেনাপোলে মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে ৬১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারকারী পালিয়ে যায়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের আসানুর (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়। পলাতক আসামি খড়িডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খড়িডাঙ্গা গ্রামে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে করে ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ৬১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলে তিনি জানান।