নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
শনিবার (২১ ডিসেম্বর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
পূর্বাভাসে বলা হয়, রবিবার সকাল ৭টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালে রাতের কুয়াশা এই এলাকার বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ ঘণ্টা বেগে বাতাস বয়ে যেতে পারে।
রবিবার বিকাল পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী দুদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এরপরের পাঁচদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি-ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।









