আইপিএলে দল পেয়ে বিগ ব্যাশে ঝড় তুললেন লিন

1
297

স্পোর্টস ডেস্ক : আইপিএলের দল পাওয়ার পরই বিগ ব্যাশে বল হাতে ঝড় তুলেছেন অজি ক্রিকেটার ক্রিস লিন। সিডনি সিক্সার্সের বোলারদের বেধড়ক পিটিয়ে মাত্র ৩৫ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ঝড়ে ২০ ওভারে ব্রিসবেন হিট সংগ্রহ করে ৪ উইকেটে ২০৯ রান।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ব্রিসবেন। ১ রান করে আউট হন ম্যাক্স ব্র্যান্ট। দ্বিতীয় উইকেটেতে স্যাম হ্যাজলেটকে সঙ্গে নিয়ে ৮৪ রানের জুটি গড়ে তোলেন দলের অধিনায়ক ক্রিস লিন, যেখানে হ্যাজলেটের সংগ্রহ মাত্র ১০ রান। ওপেনিংয়ে নেমে দশম ওভারের চতুর্থ বলে আউট হন লিন। আর ততক্ষণেই বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে যান এ ব্যাটসম্যান। এ সময় তিনি খেলেন মাত্র ৩৫ বল। আর তাতেই হাঁকান ৪টি চারের সঙ্গে ১১টি বিশাল ছক্কা। ২৬৮.৫৭ স্ট্রাইকরেটে করেন ৯৪ রান। বিগ ব্যাশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকাতে গিয়ে বেন মানেনটির বলে অ্যাবটের হাতে তালুবন্দী হন লিন। আরেক ব্যাটসম্যান ম্যাট রেনসো ৩৯ বলে ৬০ রান করলে ব্রিসবনের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২০৯। ২১০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে সিডনি।

এর আগে, ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় আইপিএলের পরবর্তী আসরের নিলাম। টুর্নামেন্টের ১৩তম আসরের এ নিলামে ক্রিস লিনকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। তাকে কিনতে মুম্বাইকে খরচ করতে হয়েছে দুই কোটি রুপি।