নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের এক সভা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর)। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।
সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া আগামী শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের আরেকটি সভা অনুষ্ঠিত হবে।
এ সভায়ও সভাপতিত্ব করবেন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
উভয় সভায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিতি থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আরও পড়ুন : আসছে ৩ দিনের শৈত্যপ্রবাহ, থাকবে বৃষ্টিও
আওয়ামী লীগের নবনির্বাচিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা পৃথক বিবৃতিতে এসব বিষয় জানানো হয়।









