জেলা প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় একটি পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান জানান, কুনিয়া তারগাছ এলাকার একটি পলিথিন কারখানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।









