বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের স্থান; র‌্যাগিং ও টাকা নষ্ট করার স্থান নয় : রাষ্ট্রপতি

85
1384

কুমিল্লা প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের স্থান। র‌্যাগিং ও টাকা নষ্ট করার স্থান নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১ম সমাবর্তনে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বাবা-মা অনেক কষ্ট করে টাকা পাঠায়, তা মনে রাখতে হবে। একজন শিক্ষকের কাজ শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়। পাশাপাশি তাদের জ্ঞানের মশাল জ্বালাতে হবে। শিক্ষার্থীদের মনে দেশপ্রেম জাগ্রত করতে হবে।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘সারাদেশ মাদক ও ইয়াবায় সয়লাব হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এখন অবাধে মাদকসেবন চলে। মাদক প্রবেশের যত রাস্তা আছে তার মধ্যে কুমিল্লা অন্যতম। একসময় কুমিল্লা পড়ালেখায় পুরো দেশে এক নম্বর ছিল। আমি কুমিল্লার সবাইকে বলতে চাই, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের বড় অবদান ছিল। অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন নতুন করে আবার সংগ্রাম করতে হবে। আর এবারের সংগ্রাম হবে মাদকের বিরুদ্ধে।’

আবদুল হামিদ বলেন, ‘শিক্ষার সঙ্গে মানবিক মূল্যবোধ পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। তাই বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চা ও মুক্তবুদ্ধির চর্চার পরিবেশ সৃষ্টি করতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ বড় অবদান রাখবে বলে আশা করেন রাষ্ট্রপতি।’

বক্তব্যের শুরুতে কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘মুক্তিযুদ্ধে কুমিল্লার বীরত্ব ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। কুমিল্লার শালবন বিহার, ময়নামতি যুদ্ধ সমাধি সবকিছু ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কুমিল্লার বিখ্যাত খাদি কাপড় ও রসমালাইয়ের রয়েছে অনেক সুনাম।’

সমাবর্তনে আগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা দেশের উচ্চতর মানবসম্পদ। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তোমাদের ওপর। তোমরাই সবসময় ন্যায়কে সমুন্নত রাখবে। কখনো ব্যক্তিগত সম্মানবোধ ও নৈতিকতাকে নষ্ট করবে না। এ সমাবর্তন শিক্ষাজীবন শেষ করছে না বরং শিক্ষার সমুদ্রে প্রবেশ করাচ্ছে। শুধু নিজের কথাই ভাববে না। মানুষ ও সমাজের কথা ভাবতে হবে।’

সমাবর্তন বক্তা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর কারণে আমরা এ দেশ পেয়েছি। আর তাই সবাইকে সবসময় তাকে মনে-প্রাণে ধারণ করতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী অনেক টাকার বাজেট দিয়েছেন। ভবিষ্যতে এখানে আরও বরাদ্দ দেওয়া হবে। এই টাকার সদ্ব্যবহার করতে হবে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এখন থেকেই প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে।’

এর আগে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। সমাবর্তনে অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুলাহ প্রমুখ।

আরও পড়ুন : জাবি শিক্ষক সমিতির সভাপতি মামুন, সম্পাদক আমজাদ

বিশ্ববিদ্যালয়টির ১ম সমাবর্তনে ২ হাজার ৮শ ৮৮ জন গ্র্যাজুয়েট অংশ নেন। যাদের মধ্যে স্নাতক ডিগ্রিধারী ১ হাজার ২শ ২২ জন এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী ১ হাজার ৬শ ৬৫ জনকে ডিগ্রি দেওয়া হয়। এছাড়া ১৪ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

85 COMMENTS

  1. I believe everything posted made a bunch of sense. However, what about this? suppose you added a little content? I mean, I don’t wish to tell you how to run your website, but suppose you added something to maybe get folk’s attention? I mean BLOG_TITLE is kinda plain. You might look at Yahoo’s home page and see how they create news titles to grab viewers to click. You might add a related video or a related picture or two to grab people excited about what you’ve got to say. In my opinion, it could make your website a little livelier.|

  2. Erectile dysfunction (ED) is the haunting unfitness to achieve or keep
    an erecting sufficient for satisfactory sexual performance.1
    According to information from the Massachusetts Bay Colony Virile Ageing Study, up to 52% of workforce between the ages of 40 and 70 are touched by ED.2 Founded on findings from the 2001–2002 Home Health and Nutrition Examination Resume (NHANES), it is estimated
    that 18.4% of work force in the U.S. WHO are 20 eld of historic period and senior make
    ED. http://lm360.us/

  3. Erectile dysfunction (ED) is the haunting unfitness to achieve
    or keep an erecting sufficient for satisfactory sexual performance.1 According to information from the Massachusetts Bay Colony Virile Ageing
    Study, up to 52% of workforce between the ages of 40 and 70 are touched by ED.2
    Founded on findings from the 2001–2002 Home Health and
    Nutrition Examination Resume (NHANES), it is estimated that 18.4% of work
    force in the U.S. WHO are 20 eld of historic period and senior
    make ED. http://lm360.us/

  4. Everything published made a lot of sense. However, consider this, what if you wrote a catchier post title? I ain’t saying your content is not good., however what if you added a post title to maybe get folk’s attention? I mean BLOG_TITLE is a little plain. You might look at Yahoo’s front page and watch how they create news headlines to grab people to open the links. You might add a related video or a related pic or two to get people excited about everything’ve written. In my opinion, it could bring your website a little bit more interesting.|

Comments are closed.