মার্কিন দুই গুপ্তচরকে ১৫ বছরের কারাদণ্ড দিল ইরান

17
599

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কাছে তথ্য সরবরাহের দায়ে দুই মার্কিন গুপ্তচরকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির বিচার বিভাগীয় ওয়েবসাইট থেকে লাইভ ভিডিও বার্তায় সংস্থাটির মুখপাত্র গোলামহোসেইন ইসমাইলি তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) তথ্য সরবরাহকারী দুই গুপ্তচরকে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। গুপ্তচরবৃত্তি ও ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার দায়ে তাদের প্রত্যেককে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় ইরানি বিচার বিভাগের এই মুখপাত্র আরও বলেন, ওই গুপ্তচররা একটি দাতব্য প্রতিষ্ঠানের অধীনে কর্মরত ছিল। তদন্ত এবং নিরাপত্তার স্বার্থে এখনই তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় জাতির পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে নিজেদের বের করে নেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওবামা আমলে স্বাক্ষরিত চুক্তিটিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে তেহরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর পরপরই এই দুদেশ মধ্যকার সম্পর্কে এক বৈরিতা দেখা দেয়, যা এখনো অব্যাহত আছে।

এরপর ইরানের উপকূলে হরমুজ প্রণালিতে টানা দুই দফায় ছয়টি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা, মার্কিন ড্রোন ভূপাতিত, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা এবং সর্বশেষ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশদুটির মধ্যকার সম্পর্ক আরও খারাপ হয়েছে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরকারী সদস্য রাষ্ট্রগুলো হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান)। মূলত সেই চুক্তির ফলে নিজেদের পরমাণু কর্মসূচি থেকে বারংবার সরে আসার ব্যাপারে সম্মত হয়েছিল তেহরান।

17 COMMENTS

  1. The accurate values for Levitra ODT (Staxyn) give birth non been reported, only this dose provides a higher systemic photograph compared with the film-coated expression (Levitra).
    For this reason, these two formulations are non same milligram for milligram and hence are not
    exchangeable. In addition, despite the sensing that an ODT preparation would return event More quickly,
    both the film-coated tablets and the ODT formulation experience interchangeable onsets of process. http://lm360.us/

  2. The accurate values for Levitra ODT (Staxyn) give birth non been reported, only this dose provides a higher systemic photograph compared
    with the film-coated expression (Levitra). For this
    reason, these two formulations are non same milligram for milligram and hence
    are not exchangeable. In addition, despite the sensing that an ODT preparation would return event More quickly, both
    the film-coated tablets and the ODT formulation experience interchangeable onsets of process. http://lm360.us/

Comments are closed.