নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকার দুই মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের একটি যৌথসভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ মার্চ ) বিকাল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বিজয়ী দুই মেয়র এবং ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্যদের নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।









