চুয়াডাঙ্গায় সড়কে পুলিশ কর্মকর্তা নিহত

118
1124

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়াডাঙ্গায় মিল্টন সরকার (২৮) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) রাত পৌনে ১০টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা মিল্টন সরকার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের সুভাস চন্দ্রের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নিয়মিত টহলের ডিউটি পালনের জন্য একজন কনস্টেবলের সঙ্গে মোটরসাইকেলযোগে দর্শনার দিকে যাচ্ছিলেন এসআই মিল্টন সরকার। পথিমধ্যে ওদুদ শাহ কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

এসআই মিল্টনের সঙ্গে থাকা কনস্টেবল দীপক সাংবাদিকদের বলেন, ‘থানা থেকে বের হয়ে উপজেলা শহরের ওদুদ শাহ কলেজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন মিল্টন সরকার। দ্রুতগামী ট্রাকটি এ সময় পালানোর চেষ্টা করলে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মিল্টন সরকার।’

এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক সাংবাদিকদের জানান, ‘রাতে নিয়মিত টহল ডিউটির জন্য নিজ মোটরসাইকেলযোগে থানা থেকে বের হয় মিল্টন সরকার ও কনস্টেবল দীপক। কিছুক্ষণ পরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তাকে আর জীবিত পাওয়া যায়নি।’

এ সময় ঘাতক ট্রাকটি আটকে অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার এই পুলিশ কর্মকর্তা।

এ দিকে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক পদে যোগদান করেন মিল্টন সরকার। তার বাবাও বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য। তার বিপি নং – ৮৬১৩১৫১৪১৫।

118 COMMENTS

  1. My developer is trying to convince me to move to .net from PHP. I have always disliked the idea because of the costs. But he’s tryiong none the less. I’ve been using WordPress on numerous websites for about a year and am concerned about switching to another platform. I have heard great things about blogengine.net. Is there a way I can transfer all my wordpress posts into it? Any kind of help would be greatly appreciated!|

  2. Greetings from Florida! I’m bored to death at work so I decided to browse your blog on my iphone during lunch break. I really like the information you present here and can’t wait to take a look when I get home. I’m surprised at how fast your blog loaded on my cell phone .. I’m not even using WIFI, just 3G .. Anyways, excellent site!|

  3. I have been exploring for a little for any high-quality articles or blog posts on this sort of area . Exploring in Yahoo I at last stumbled upon this web site. Studying this info So i am happy to exhibit that I have a very excellent uncanny feeling I came upon exactly what I needed. I so much unquestionably will make sure to do not disregard this site and give it a look on a continuing basis.|

  4. Definitely believe that which you stated. Your favorite reason appeared to be on the internet the easiest thing to be aware of. I say to you, I definitely get annoyed while people consider worries that they plainly don’t know about. You managed to hit the nail upon the top and defined out the whole thing without having side effect , people could take a signal. Will likely be back to get more. Thanks|

  5. Have you ever considered about adding a little bit more than just your articles? I mean, what you say is important and everything. Nevertheless think of if you added some great visuals or videos to give your posts more, “pop”! Your content is excellent but with pics and clips, this site could definitely be one of the greatest in its field. Excellent blog!|

Comments are closed.