যুক্তরাজ্যে শাওমির একমাত্র মি স্টোর বন্ধ

76
899

বিজ্ঞান ও প্রযুক্তি : যুক্তরাজ্যে চীনা মোবাইল ব্র্যান্ড শাওমি বন্ধ করে দিয়েছে তাদের প্রথম ও একমাত্র রিটেইল স্টোরটি। তবে প্রতিষ্ঠানটি এখনো বন্ধের কারণ জানায়নি।

শাওমি ইউরোপে প্রথমে অনলাইনে পণ্য বিক্রি করত। এরপর ইউরোপের ক্রেতাদের অফলাইন পণ্যের অভিজ্ঞতা দিতে প্রথম স্পেনে মি স্টোর চালু করে। পরে যুক্তরাজ্যে ২০১৮ সালের নভেম্বর মাসে লন্ডনের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে স্টোরটি চালু করে শাওমি, যা যুক্তরাজ্যে একমাত্র মি স্টোর।

চলতি মাসের ৫ তারিখ মি স্টোরটি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এমনকি টুইটার থেকেও @মিস্টোরলন্ডন অ্যাকাউন্টটি সরিয়ে নিয়েছে।

এ সম্পর্কে ওয়েস্টফিল্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে মি স্টোরটি। আর চালু থাকছে না সেটি।

শাওমি এক বিবৃতিতে জানিয়েছিল, তারা খুব ভালো প্রবৃদ্ধি অর্জন করছে ইউরোপের বাজারে। বিশেষ করে তাদের অবস্থান সুসংহত হয়েছে পশ্চিম ইউরোপে। মি স্টোর ও অনলাইনের মাধ্যমে সেখানের ক্রেতাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে তাদের।

কিন্তু যুক্তরাজ্যে মি স্টোর বন্ধ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কোনো কারণ দেখায়নি। তবে দেশটিতে ক্রেতারা এখনো শাওমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে শাওমি পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছে।

২০১৭ সালে শাওমি স্পেনে মি স্টোর চালু করে ইউরোপের বাজারে অফলাইনে পণ্য বিক্রি ও অভিজ্ঞতা দেওয়া শুরু করে। পশ্চিম ইউরোপের দেশগুলোতে তারা ভালো করতে থাকে। ২০১৯ সালের তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী তারা সেখান থেকে প্রতিবছর ৭৩ শতাংশ করে প্রবৃদ্ধি অর্জন করেছে।

76 COMMENTS

  1. Do you mind if I quote a few of your posts as long as I provide credit and sources back to your site? My blog is in the exact same area of interest as yours and my users would really benefit from some of the information you present here. Please let me know if this alright with you. Thank you!|

  2. I loved as much as you’ll receive carried out right here. The sketch is attractive, your authored material stylish. nonetheless, you command get bought an impatience over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again as exactly the same nearly a lot often inside case you shield this hike.|

  3. Hey there would you mind sharing which blog platform you’re working with? I’m going to start my own blog in the near future but I’m having a tough time selecting between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your layout seems different then most blogs and I’m looking for something unique. P.S My apologies for getting off-topic but I had to ask!|

Comments are closed.