শেষ পর্যন্ত পিএসএল স্থগিত করল পিসিবি

0
247

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের আতঙ্কে অবশেষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সেমিফাইনাল ম্যাচ দুটি স্থগিত করতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভাইরাস থেকে বাঁচতে বিদেশি ক্রিকেটার পাকিস্তান ছেড়ে গেলেও পিএসএল চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। সেজন্য টুর্নামেন্টের চার দিনের প্লে-অফ দুই দিনে কমিয়ে আনা হয়। কিন্তু সেটাও সম্ভব হলো না।

লাহোরে দুটি সেমি হওয়ার কথা ছিল মঙ্গলবার (১৭ মার্চ)। প্রথম সেমিতে মুলতান সুলতানসের মুখোমুখি হওয়ার কথা ছিল পেশোয়ার জালমির। দ্বিতীয় সেমিতে করাচির প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স।

শেষ চারের বিজয়ী দুই দল নিয়ে ফাইনাল হওয়ার কথা ছিল ১৮ মার্চ (বুধবার)। শিরোপা নির্ধারণী এ ম্যাচটিও পিছিয়ে গেল এবার। সেমিফাইনাল ও ফাইনালের পরিবর্তিত সূচি পরে জানানো হবে।

উল্লেখ্য, করোনার কারণে চলতি মাসে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরও স্থগিত হয়েছে।