করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

8
302

নিজস্ব প্রতিবেদক: জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ফেরদৌস রহমান নামে এক ডেন্টাল সার্জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ।

রবিবার ( ১২ এপ্রিল) নিজ বাসাতেই মারা যান তিনি। তবে যেহেতু তার লক্ষণ-উপসর্গ করোনার ছিল তাই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান ফেরদৌস রহমানের বন্ধু আতিকুর রহমান।

আতিকুর রহমান জানান, তিনি গত এক সপ্তাহ ধরেই জ্বরে ভুগছিলেন, পরে কাশি এবং গলাব্যথা শুরু হয়। জ্বর কমে গেলেও কাশি, গলা ব্যথার সঙ্গে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের পক্ষ থেকে তাকে করোনা পরীক্ষার জন্য বলা হলেও তিনি তাতে রাজি হচ্ছিলেন না, বাসাতেই আইসোলেশনে ছিলেন।

তিনি বলেন, আজিমপুরে ফেরদৌস চেম্বার করতেন, সেখান থেকেই তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন।

মারা যাবার পর জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান তার নমুনা সংগ্রহ করেছে বলে জানান আতিকুর।

8 COMMENTS

Comments are closed.