কুষ্টিয়ায় দেশের ১১ তম পিসিআর ল্যাবের উদ্বোধন

0
293

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দেশের ১১ তম পলিমার্স চেইন রিএকশান(পিপিআর) ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজ সকাল ১১ টায় পিসিআর ল্যাবের উদ্বোধন করেন। ল্যাবটি চালুর মধ্য দিয়ে আইইডিসিআর ও বিভাগীয় শহরগুলোর পাশাপাশি এটা হলো দেশের ১১ তম পিসিআর ল্যাব‌।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, এই ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা শুরু হলে কুষ্টিয়াসহ আশেপাশে পাঁচটি জেলার মানুষ এই ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার আওতায় আসবে। এখানে কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহদেরও পরীক্ষার আওতায় আনা সম্ভব হবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি ।