ক্রীড়া ডেস্ক: ‘মাত্র দেড় ঘণ্টায় আমার জীবন পুরোপুরি বদলে গেছে।’ আইপিএলের ১২ বছর পূর্তিতে স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা বলেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
শনিবার ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিকেটে একটি কথা রয়েছে, একটা চমকই ক্যারিয়ার বদলে দেয়ার জন্য সক্ষম। আর সেই চমকটা আমি দিতে পেরেছিলাম আইপিএলের সেই ম্যাচে। সে রাতে মাত্র দেড় ঘণ্টায় আমার জীবন পুরোপুরি বদলে গেছে।
আজ থেকে ঠিক ১২ বছর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিলে মাঠে প্রথম বল গড়িয়েছিল আইপিএলের।
আর টুর্নামেন্টের প্রথম ম্যাচকেই স্মরণীয় করে রেখেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম।
সেই সুখকর স্মৃতি হাতড়াতে গিয়ে এই কিইউ কিংবদন্তি বলেন, আসলে ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্টর। আইপিলের প্রথম বলের মুখোমুখি হওয়া ব্যাটসম্যান আমি। এটা একটা ইতিহাস। অথচ সেদিন অধিনায়ক সৌরভ প্রথম বলটা খেলতে পারতেন। অধিনায়ক সৌরভ আর দলের মালিক শাহরুখ খানের কাছ থেকে অসাধারণ সমর্থন পেয়েছিলেন সেদিন। বলতে পারেন সেদিন ভাগ্য আমাকে নিজে এসে ধরা দিয়েছিল। সেই ইনিংস আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে।
ম্যাককালাম বলেন, শাহরুখ বলেছিলেন, তুমি সবসময় নাইট রাইডার্সের সঙ্গেই থাকবে। ঠিক আছে?
২০০৮ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলারদের তুলোধুনো করেছিলেন ম্যাককালাম। ইনিংসের ১২০ বলের মধ্যে তিনি একাই খেলেন ৭৩ বল মোকাবেলা করেন। ১০ চারের পাশাপাশি ১৩টি বিশাল ছক্কায় ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন।
ওই ম্যাচের পর প্রতিটি আসরের নিলাম চড়া দামে দলে যুক্ত হন ম্যাককালাম। বদলে যায় তখনকার ২৬ বছর বয়সী এ ক্রিকেটারের। পাঁচ আসর কলকাতার হয়ে খেলার পর নিলামে তাকে কিনে নেয় কোচি তাস্কার্স কেরালা, চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়নস এবং রয়্যাল চ্যালেঞ্জারর ব্যাঙ্গালুরু।










When I initially commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now each time
a comment is added I get four e-mails with the same comment.
Is there any way you can remove people from that service?
Appreciate it!
A motivating discussion is worth comment. I do think that you need to
publish more on this subject, it may not be a
taboo matter but typically folks don’t talk about these subjects.
To the next! Best wishes!!
This post will help the internet users for creating new blog or even a weblog from start to end.
Comments are closed.