করোনার বিষাক্ত ছোবলে আমিরাতে আক্রান্ত আরও ৪৯০ জন, মৃত্যু ৩

17
343

আন্তর্জাতিক ডেস্ক : ৩০ হাজারের অধিক সংখ্যক মানুষকে পরীক্ষা করে সংযুক্ত আরব আমিরাতে ৪৯০ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ৮৩ জন ও মৃত্যুবরণ করেছেন ৩ জন। তারা সবাই এশিয়ান নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে, আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা সর্বমোট ৭ হাজার ৭৫৫ জন। এছাড়া সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৩ জন ও মৃত্যুবরণ করেছেন ৪৬ জন।

প্রাণঘাতী এই ভাইরাস নির্মূলের লক্ষে দেশব্যাপী জীবাণুমুক্তকরণ অভিযানের প্রাথমিক রাউন্ডের সাফল্যের পর দুবাইতে গত শুক্রবার (১৭ এপ্রিল) থেকে জীবাণুমুক্তকরণ অভিযানের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। সেই সঙ্গে দেশটিতে ১৪টি ড্রাইভথ্রু টেস্টিং সুবিধা চালু করেছে, যেখানে প্রতিদিন হাজার হাজার করোনা ভাইরাস পরীক্ষা করা যেতে পারে।

মন্ত্রণালয় করোনার বিষাক্ত ছোবলে নিহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করেছেন। সেই সঙ্গে সবাইকে সতর্কতার সাথে করোনা ভাইরাস মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন।

17 COMMENTS

Comments are closed.