খোকসায় করোনা আক্রান্ত ঢাকা ফেরত পুলিশ সদস্য

1
245

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় ঢাকা ফেরত এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কাজী আতাউল (৩৫) নামে ঐ পুলিশ সদস্য উপজেলার ওসমানপুর ইঊনিয়নের ওসমানপুর গ্রামের রতন কাজীর ছেলে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কামরুজ্জামান সোহেল।

তিনি বলেন, খোকসা উপজেলায় একজন করোনা আক্রান্ত হয়েছেন। এ ব্যাপারে সংক্রমণ এড়াতে পুরো গ্রাম লকডাউন করা হয়েছে।

ওসমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, বর্তমান করোনা আক্রান্ত ঐ পুলিশ সদস্য বাড়িতে অবস্থান করছেন। খোকসা থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি জহুরুল আলম ও পুলিশ সদস্যরা এলাকায় এসেছেন। আশেপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।

1 COMMENT

Comments are closed.