এক দিনে সুস্থ হয়েছেন ১৪৭ জন

1
261

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৪৭ জন। এ পর্যন্ত মোট ১ হাজার ২১০ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলাচল করতে হবে।

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৮২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জন। দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

1 COMMENT

Comments are closed.