স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন! দেশে করোনায় নতুন সংক্রমণ ৭৮৬, মৃত্যু ১

5
280

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৫ লাখ ৮২ হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৫১ হাজার ৫১০ জন। বিপরীতে সেরে উঠেছেন ১২ লাখ ২ হাজার ৮৭০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৮৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন।

5 COMMENTS

Comments are closed.