‘এটাই যেন জীবনের শেষ শপিং না হয়’

0
208

নিজস্ব প্রতিবেদক:পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, শপিংয়ের বেলায় সবাই সতর্ক থাকবেন, যেন এটাই জীবনের শেষ শপিং না হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজারবাগে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আসন্ন ঈদুল ফিতর ও করোনা মহামারিতে আইনশৃঙ্খলার বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘শপিংগুলো খোলা হয়েছে। আমরা মার্কেট সমিতির সঙ্গে কথা বলেছি, এসব বিষয়ে সরকার নির্দেশ জারি করেছেন। যাতে করে মার্কেটগুলোতে শপিং নিরাপদ হয়। আমরা শপিংয়ের বেলায় একটি কথা উচ্চারণ করছি, স্বাস্থ্যবিধি যেগুলো আছে, সুরক্ষা বিধি যেগুলো আছে, সেগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে।’

আইজিপি বলেন, ‘এক্ষেত্রে মার্কেট সমিতি মানবেন। সেলস পারসন মানবেন। ক্রেতা মানবেন। সবাই এসব স্বাস্থ্যবিধি মেনেই শপিং করবেন। ৫ দোকান দেখে ১০ দোকান দেখে এক দোকানে শপিং এর যে আমাদের একটা কালচার আছে। সেটাকে পরিহার করাই এবার ভালো হবে।’