কারাগারে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জানতে চান হাইকোর্ট

40
1016

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণের সময়কে ঘিরে দেশের কারাগারগুলোতে স্বাস্থ্য সুরক্ষাসহ সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চেয়ে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এসব তথ্য জানাতে বলেছেন আদালত।

মঙ্গলবার (২ জুন) এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গত ১৭ মে করোনার প্রাদুর্ভাব থেকে কারাভ্যন্তরীণ ৮৯ হাজার আসামির স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই রিট দায়ের করেন।

এর আগে, গত ১৪ মে মহামারি করোনাভাইরাস থেকে কারাবন্দিদের সুরক্ষিত রাখতে কারা কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী শিশির মনির।

নোটিশে বিভিন্ন কারাগার ও সংশোধনাগারে কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা এবং মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের প্রস্তুতি এবং পদক্ষেপ সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছিল।

40 COMMENTS

  1. I loved as much as you’ll receive carried out right
    here. The sketch is tasteful, your authored material stylish.
    nonetheless, you command get bought an nervousness over
    that you wish be delivering the following.
    unwell unquestionably come more formerly again as exactly the
    same nearly very often inside case you shield this increase.

  2. Cbd oil that works 2020
    I am extremely inspired along with your writing talents and
    also with the layout for your blog. Is this a paid subject matter or did you
    customize it your self? Anyway keep up the excellent quality writing,
    it’s uncommon to look a nice blog like this one nowadays..
    best cbd oil for pain http://tinyurl.com/cbd-oil-that-works-2020 cbd oil that works 2020 http://tinyurl.com/cbd-oil-that-works-2020

Comments are closed.