কিশোরগঞ্জে ২ মাসে করোনায় ৬৯ লক্ষ টাকা জরিমানা আদায়

18
402

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গত প্রায় দুই মাস ৯ দিনে কিশোরগঞ্জে ৭৯১ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৮ লক্ষ ৫২ হাজার ৭২০ টাকা জরিমানা আদায় করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।

জানা যায়, গত ২০ মার্চ থেকে শুরু করে ২৯ মে পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় হোমকোয়ারেন্টাইন নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণ ও মাস্ক ব্যবহার, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণ, সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মানার লক্ষে এসব অভিযান পরিচালনা করা হয়। এই সময়ে করোনা ভাইরাস বিস্তার রোধসহ বিভিন্ন অপরাধে ৬১০টি অভিযানে ৩৮১০ টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।। এছাড়াও শুধুমাত্র মাস্ক ব্যবহার না করায় ২৭ এপ্রিল থেকে ২৯ মে ২০২০ইং পর্যন্ত ১৮১ টি অভিযানে ৭২৯ টি মামলায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও জরিমানা আদায় করা হয়।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনাব মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, জনগণকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সদা সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন। জনস্বার্থে কিশোরগঞ্জ জেলা প্রশাসন পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

18 COMMENTS

  1. I think everything posted made a bunch of sense. However,
    think on this, what if you added a little information? I am not saying your content is not good,
    however suppose you added a post title that grabbed a person’s attention? I mean কিশোরগঞ্জে ২ মাসে করোনায় ৬৯ লক্ষ টাকা জরিমানা
    আদায় | Anusondhan Protidin is a little boring.
    You might look at Yahoo’s home page and see how
    they create article titles to grab people to open the links.
    You might add a related video or a related pic or two to grab readers interested about what you’ve written. In my opinion,
    it would make your website a little bit more interesting.

Comments are closed.