কলহের আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

1
225

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন হবিগঞ্জের মাধবপুরের এক অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম মাসুমা আক্তার। রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত মাসুমা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিউড়া গ্রামের আবদুল হাকিমের মেয়ে।

এর আগে শনিবার বিকালে মাসুমা স্বামীর বাড়ি মাধবপুর উপজেলার বোরহানপুর গ্রামে অগ্নিদগ্ধ হন।

এদিকে এ ঘটনায় পুলিশ উপজেলার বোরহানপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত গৃহবধূর স্বামী আল আমিনকে (৩০) আটক করেছে।

মৃত মাসুমার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুমা বেগমের সঙ্গে ২০০৮ সালে বিয়ে হয় মাধবপুর উপজেলার বোরহানপুর গ্রামের জমশেদ মিয়ার ছেলে আল আমিনের। তাদের সংসারে তিন সন্তানও রয়েছে। শনিবার বিকালে হঠাৎ করে আগুনে পুড়ে যায় মাসুমার শরীর। দ্রুত মাসুমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রোববার সন্ধ্যায় মাসুমার মৃত্যু হয়।

1 COMMENT

Comments are closed.