নিজস্ব প্রতিবেদক : নতুন করে ২৬ জনসহ করোনায় আক্রান্ত হয়েছেন সংসদ সচিবালয়ের ৬৯ জন কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও সংসদের ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৫ জুন) দুপুরে এ তথ্য জানা যায়।
সংসদের চলমান বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ৬৯ জনের রেজাল্ট পজিটিভ এলো। আক্রান্তদের মধ্যে রয়েছেন গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ওয়ারেস হোসেন, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারী নেতা আতর আলী প্রমুখ।
করোনা পজিটিভ হওয়াদের অনেকেই স্পিকারের দফতরে অবাধে যাতায়াত করতেন। অধিবেশন চলাকালীন অনেকেরই সংসদ কক্ষে দায়িত্ব পালনের কথা ছিল। সংসদের ৬৯ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্যের করোনা পজিটিভ হওয়ার খবরে সংসদে কর্মরত বাকিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
গত ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এরই অংশ হিসেবে সংসদে দায়িত্বরত প্রায় সাড়ে ৪০০ কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ দেয়া হয়। গত ২ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়।
সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক বলেন, এখন পর্যন্ত সংসদের ৬৯ কর্মকর্তার শরীরে আমরা করোনা পজিভিট পেয়েছি। সবাই আমাদের নির্দেশনা নিয়ে বাসাতেই আছেন।










Like!! Thank you for publishing this awesome article.
Comments are closed.