দেশে করোনা শনাক্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু বেড়ে ১৩৪৩

1
292

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯২ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮৩ লাখ ২৯ হাজার ২২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৪৭৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪৪ লাখ ২৮ হাজার ৯৯১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন।

1 COMMENT

Comments are closed.