স্পোর্টস ডেস্ক : অনেকটাই ভালো আছেন মাশরাফি বিন মুর্তজা। করোনা ভাইরাসে আক্রান্ত এই তারকা ক্রিকেটারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল–২ আসনের এই সংসদ সদস্য গত তিন-চার দিন ধরে সামান্য সর্দি-জ্বরে ভুগছিলেন। এরপর গত শুক্রবার (২০ জুন) করোনা পরীক্ষা করলে পরদিন মাশরাফির শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
তবে গতকালের তুলনায় রবিবার (২১ জুন) অনেকটাই ভালো অনুভব করছেন বলে জানিয়েছেন মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা। তিনি বলেন, এ মুহূর্তে কোনো সমস্যা নেই। জ্বর কমে এসেছে। শরীর ব্যথা একটু আছে। তবে কাল থেকে একটু কমেছে।
এ দিকে গতকাল নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়েছেন দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক। একই সঙ্গে মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতেও বলেছেন তিনি।
মাশরাফির দ্রুত রোগমুক্তির জন্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা প্রার্থনা করেছেন। এছাড়া নড়াইলে মাশরাফির সুস্থতা কামনা করে নানা শ্রেণি ও পেশার মানুষেরা দোয়া করেছেন।










Like!! Great article post.Really thank you! Really Cool.
Comments are closed.