জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় নতুন করে আরও ৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ৩৮৪ জনে। মারা গেছেন ৪ জন।
রবিবার (২১ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রাপ্ত তথ্য মতে, আজ মোট ২২১ টি নমুনার (কুষ্টিয়া ১৮২, মেহেরপুর ২২, চুয়াডাঙ্গা ১৭) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১৪ জন, কুমারখালী উপজেলায় ৬ জন, ভেড়ামারা উপজেলায় ৬ জন, দৌলতপুর উপজেলায় ৬ জন ও মিরপুর উপজেলায় ৫ জন মোট ৩৭ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়ার ৩৭ জনের মধ্যে জেলার সদর উপজেলায় নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে সদর হাসপাতালের কোয়ার্টারে ১ জন, মোল্লাতেঘরিয়ায় ১ জন, আড়ুয়াপাড়ায় ৩ জন, সোনালি ব্যাংকের ১ জন, হাউজিংয়ে ২ জন, পুলিশ লাইনের ২ জন, কোর্টস্টেশনে ১ জন, কলেজ পাড়ায় ১ জন ও ঠিকানা উল্লেখ নাই ২ জনের।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে বাখই ১ জন, পান্টি ১ জন, নগরসুতা ২ জন, কুণ্ডপাড়া ১ জন, দক্ষিণ ভবানিপুর ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে বামুনপাড়া ১ জন, ১৬ দাগ ১ জন, নওদাপাড়া ১ জন, সোনালি ব্যাংক ৩ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে সালেমপুর ১ জন, কইপাল ৩ জন, ফিলিপনগর ১ জন, দৌলতপুর ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে মিরপুর ৩ জন ও বিজিবি ২ জন।
তিনি আরও জানান, এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ২ জন, ভেড়ামারা উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলার ১ জন, মেহেরপুর জেলার ১ জন ও চুয়াডাঙ্গা জেলার ৬ জনের মোট ১২ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷










Like!! Great article post.Really thank you! Really Cool.
Comments are closed.