নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মানুষের ব্যাগ কেটে চুরি ও টান দিয়ে যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়া সেই চোর ও ছিনতাইকারী সোহেলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে তেঁজগাও থানা পুলিশের একটি দল ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গ্রেপ্তার সোহেলের ভাষ্যমতে, সে একজন মাদকসেবী। রাতের বেলা মাদক সেবন করে ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকেন আর দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুর। সে ঢাকা শহরে ভাসমান ব্যক্তি হিসেবে বসবাস করে আসছেন।
এর আগে ২২ জুন একটি দৈনিকের অনলাইন সংস্করণে ছিঁচকে চোর সোহেলের চুরি -ছিনতাইয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসা মাত্রই সোহেলকে ধরতে অভিযানে নামে পুলিশ। প্রতিবেদন প্রকাশের সাড়ে তিন ঘণ্টা পেরোনোর আগেই পুলিশের অভিযানে সোহেল গ্রেপ্তার হয়।










Like!! I blog quite often and I genuinely thank you for your information. The article has truly peaked my interest.
I’ve been surfing online more than three hours today, yet I never found any interesting article like yours.
It is pretty worth enough for me. In my view, if all website owners and bloggers made good content as you did,
the web will be a lot more useful than ever before.
Comments are closed.